কাগজ দিয়ে তৈরি নকশা ফুলের ডিজাইন।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন। সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ ভালো আপনি আমিও।
যাইহোক আজকে একটি কাগজের ফুলের নকশা ডিজাইন তৈরি করেছি। এই ডিজাইন গুলো সহজেই তৈরি করা সম্ভব। শুধু ভাঁজ ও কাটিং পারফেক্ট ভাবে হতে হবে তবেই কাজ অনেক সুন্দর হবে। এই ফুলগুলো তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। সিম্পল হলেও ডিজাইন গুলো বেশ আকর্ষণীয়। এই ডিজাইন গুলো সাধারণত যেকোনো অনুষ্ঠানে দেখা যায়। তাছাড়া এগুলো ঘরেও সাজিয়ে রাখা যায়। যাইহোক কাজে ফেরা যাক। আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে।

আমি নিচে নকশা টি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
কাগজের নকশাটির ফাইনাল লুক

IMG-20231121-WA0040.jpg

IMG-20231121-WA0038.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️
  • কাগজ
  • পেন্সিল
  • কাঁচি

IMG-20231121-WA0045.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে আমি A4 সাইজের একটি কাগজ নিলাম তারপর নিচের ছবির মতো করে মাঝখানে লম্বালম্বি ভাবে ভাঁজ দিয়ে দিলাম।

IMG-20231121-WA0044.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর ঠিক একইভাবে লম্বালম্বি ভাবে আরও দুটি ভাজ দিয়ে দিলাম। তিনবার ভাজ দিয়ে পরবর্তীতে কাগজটির উপর একটি নকশার ডিজাইন করে নিলাম।

IMG-20231121-WA0043.jpg

তৃতীয়া ধাপঃ
  • নক্সার ডিজাইনের উপর কাঠি দিয়ে আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করে কাটা শুরু করলাম।

IMG-20231121-WA0042.jpg

চতুর্থ ধাপঃ
  • আস্তে আস্তে কাটা শেষ করে পুরো নকশা ডিজাইন টির ভাঁজ খুলতে শুরু করলাম।

IMG-20231121-WA0041.jpg

সর্বশেষ ধাপ
  • তারপর ডিজাইনটি কেটে নেওয়ার পর আস্তে আস্তে ভাঁজগুলো খুলে নিলাম, ফুলের নকশা ডিজাইনটি এখন সম্পূর্ণ তৈরি ।

IMG-20231121-WA0037.jpg

IMG-20231121-WA0039.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 3 years ago 

নকশা ফুলের ডিজাইন খুব সুন্দর লাগতেছে। আমি এধরনের কাজ গুলো ভীষণ পছন্দ করি। এধরনের নকশা গুলো করার সময় খুব ধৈর্য্য সহকারে করতে হয়। একটু ভুল হলে পুরো কাজটি নষ্ট হয়ে যায়। আপনি অনেক ধৈর্য্য সহকারে কাজটি সম্পুর্ন করেছেন। আপনার নকশা তৈরি দেখে অনেক ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভালো লাগলো মন্তব্য পড়ে।

 3 years ago 

আপু আপনি কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে।এই নকশা গুলো দরজার সামনে লাগিয়ে রাখলে বেশি সুন্দর লাগবে। এই ধরনের নকশা কাটার সময় খুব সাবধানে কাটতে হয়। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি দরজায় লাগালে বেশ সুন্দর লাগে এই নকশা গুলো।

 3 years ago 

আজকের পোস্টে আপনি একটি সাদা কাগজ কেটে নকশা তৈরি করে শেয়ার করেছেন। এ ধরনের নকশাগুলো দিয়ে আগেকার দিনে অনুষ্ঠানের বাড়ি সাজানো হতো। তবে আমার তো মাথায় আসেনা কোনদিকে ভাঁজ করলে -কিরকম ডিজাইন এ কাটলে কেমন ডিজাইন আসবে। আমার কাছে এই প্রক্রিয়াটি একটু কঠিন ই লাগে। আপনার এই ডিজাইনটি বেশ সুন্দর হয়েছে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাঁজগুলো করার পর এমনিতেই একদিন ডিজাইন করে ফেলবেন। দেখবেন একদিন পারফেক্ট ভাবে খুব সুন্দর ভাবে তৈরি করতে পারছেন।

 3 years ago 

আচ্ছা আপু। বলেছেন যখন, চেষ্টা করবো একদিন। দেখা যাক কী থাকে কপালে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে নকশা গুলো তৈরি করেছেন। এই নকশা তৈরি করার ধাপগুলো দেখে খুব সহজেই শিখতে পারলাম। সত্যি এই ধাপগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে রকসা তৈরি করেনি ভাইয়া সাদা কাগজ দিয়েই করেছি।

 3 years ago 

এই নকশাটি তৈরি করার মাধ্যমে আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন। এই নকশা তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর এটি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে। আর এটি আপনার ক্রিয়েটিভিটিকে খুবই ভালোভাবে তুলে ধরেছে৷

 3 years ago 

তেমন কষ্ট হয়নি এটি তৈরি করতে।

 3 years ago 

কাগজ দিয়ে ফুলের নকশা ডিজাইন বেশ সুন্দর করেছেন ৷ এমন নকশা তৈরি করে ঘর সাজালে দেখতে অনের সুন্দর লাগে ৷ আপনি ফুলের নকশা চমৎকার ভাবে করেছেন ৷ ফুলের নকশাটি দেখতে অনেক সুন্দর হয়েছে ৷ আমার কাছে বেশ ভালো লেগেছে এটি ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ আপনি তো অনেক সুন্দর করে কাগজ কেটে ফুলের নকশা তৈরি করেছেন। তবে আপনার কাগজ দিয়ে তৈরি করা নকশা অসাধারণ হয়েছে। তবে এ নকশাগুলো তৈরি করতে সময় কম লাগে। যদিও ভাঁজ গুলো সঠিকভাবে না কাটা হয় তখন ফুলের নকশাগুলো নষ্ট হয়ে যায়। এবং কাগজ কেটে ফুলের নকশা তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফুলের নকশা তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি এগুলো তৈরি করতে সময় কম লাগে।

 3 years ago 

রঙিন কাগজের নকশাগুলো তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের নকশা তৈরি করেছেন। এবং কাগজের ভাঁজ গুলো কাটা একটু কষ্টকর। এবং ভাঁজ গুলো কাটতে একটু বেশ কম হলে নকশাগুলো নষ্ট হয়ে যায়। তবে কাগজের নকশা তৈরি খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি এরকম ফুলের নকশার ডিজাইন তৈরি করতে অনেক বেশি ভালো লাগে আর আগেকার দিনের বিয়ে বাড়ির গেট এবং বাসর ঘরে এরকম সুন্দর সুন্দর ফুলের নকশা দেখা যেত। যদি এখন তেমন একটা দেখা যায় না তবে আপনি এটা খুব দারুণভাবে তৈরি করেছেন। এগুলো দেখতে অনেক বেশী সুন্দর লাগে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর একটি নকশা তৈরি করেছেন। কাগজের তৈরি নকশা আমার কাছে সবসময় খুব ভালো লাগে। এই নকশাটি তৈরি করতে মনে হয় বেশি একটা সময় লাগেনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39