হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️ |
সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি।
- আজকে শেষ রমজান কালকে ঈদ। রমজান মাসকে অনেক অনেক মিস করবো ৷ চারিদিকে বাচ্চারা ঈদের আনন্দে মেতে আছে। তাদের খুশির কোন সিমা নেই। যাইহোক আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি সাধারণ ইফতারের জন্য বেশি বানানো হয়েছে আমার।আজ তো শেষ রমজান তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি একটু ভাগ করেনি। রেসিপিটি হলো আনারসের শরবতের মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা। ইফতারিতে শরীরকে চাঙা করার মতো একটি শরবত। তো চলুন রেসিপিটি দেখা যাক,,,,,
| আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে। |


- আনারস - ১টি
- চিনি- ৩ চামচ
- লবন- পরিমান মতো
- বরফের টুকরো - ৫টি

- প্রথমে আমি ব্লেন্ডারের মগের ভিতরে আনারসের টুকরোগুলো দিয়ে দিলাম ও পরিমান মতো লবন দিয়ে দিলাম।

- তারপর মগের ভিতরে ৩ চামচ চিনি দিয়ে দিলাম। আনারস কেমন মিষ্টি তার উপর ভর করবে কেমন মিষ্টি দেওয়া প্রয়োজন।

- এখন মগের ভিতরে আইসের টুকরো গুলো দিয়ে দিলাম ও ১গ্লাস পানি দিয়ে দিলাম ।

- তারপর মগের ঢাকনা দিয়ে দিলাম।

- ২ মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নিলাম।

- সর্বশেষ একটি গ্লাসে পরিবেশনের জন্য প্রস্তুত করলাম।

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি। |

| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা |
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰 |
ফলের জুস আমার খুবই পছন্দ। ঠাণ্ডা ঠাণ্ডা ফলের জুস খেতে কার না ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার তো ইচ্ছে করছে এখনি এই এক গ্লাস শরবত খেয়ে ফেলি। আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
ইচ্ছে তো করছে এখান থেকে গ্লাস খেয়ে নিন। আর না হলে আমি তো রেসিপি দিয়ে দিয়েছি বাসায় একবার ট্রাই করে দেখবেন। খেতে যেমন সুস্বাদু তেমন খরচ কম। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপু এটা আপনি কী করলেন এই গরমে ইফতারের আগেই আনারসের শরবত এর রেসিপিটি দিলেন এখন আমি কিভাবে লোভ সামলাই, আমি তো আর লোভ সামলাতে পারছিনা আপনার এত সুন্দর একটি শরবত এর রেসিপি, কিন্তু কি আর করা লোভটা সামলাতে হবে কারণ আমি রোজা, তবে অবশ্যই চেষ্টা করব ইফতারের সময় এই শরবত টি তৈরি করে খেতে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি শরবতের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি আপু এখন তো আর রোজা নেই তাই আপনি চাইলে এখনই এটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আনারসের শরবত আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এতে অনেক পুষ্টি গুণ রয়েছে। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য। শুভেচ্ছা ভালোবাসা অবিরাম আপু।
আপনি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। আনারসের শরবত এর মধ্যে অনেক সুস্বাদু হয়ে থাকে। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার তৈরি করা আনারসের শরবত। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
জি আপু আনারসের জুস খেতে অনেক সুস্বাদু হয়েছিল বাসার সবাই খুবই পছন্দ করেছে। আপনি ও খেয়ে দেখবেন ভালো লাগবে। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে আনারসের শরবত রেসিপি শেয়ার করেছেন। আপনার এই আনারসের শরবত রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সু-স্বাদু ছিল সেই সাথে লোভনীয়। আমি অনেকদিন আগে একবার আনারসের এই শরবত খেয়েছিলাম খুব ভালো লেগেছিল। এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ
আনারসের শরবত টি সত্যিই অনেক সুস্বাদু ছিল ভাইয়া। এটি আমার খুব প্রিয় একটি রেসিপি। এটি তৈরি করতে কষ্ট কম কিন্তু খেতে অনেক মজা। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।
এই গরমের সময় আনারস শরবত খাওয়ার মজাটাই অন্যরকম। আপু আপনি অনেক সুন্দর করে আনারসের শরবত তৈরি করেছেন। দেখে তো খেতে ইচ্ছা করতেছে। আপনার উপস্থাপনা টা অনেক সুন্দর হয়েছে আপু। সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গরমের মধ্যে আনরসের শরবত বেশি ভালো লাগে। আমিতো প্রায় সময় আনারসের শরবত খেয়ে থাকি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
অনেকদিন আগে একবার আমার ছোট বোন বাসায় আনারসের শরবত তৈরি করেছিল। খেতে খুবই সুন্দর লাগে। খুব সুন্দর ভাবে আপনার উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। আনারসের শরবত খেতে আসলেই খুব ভালো লাগে। অনেক সুস্বাদু। শরীরের জন্য উপকার বলে মাঝে মাঝে খাবেন। আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।
আপু, আপনি খুব সুস্বাদু একটি শরবতের রেসিপি আমাদের মধ্যে শেয়ার করেছেন। আমরা সারা দিন রোজা থেকে আমরা প্রায়ই ইফতারের সময় এই শরবতটি পান করে থাকি। এটি অনেক সুস্বাদু হয়। আমাদের শরীরের পক্ষেও অনেক ভালো এবং পুষ্টিকর। আপনি এই শরবতটির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি ঠিকই বলেছেন আনারস অনেক পুষ্টিকর একটি ফল। এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবং খেতে অনেক মজাদার হয়। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য টি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আনারস খেতে ভালোই লাগে আপনি আনারসের শরবত এর মজাদার রেসিপি তৈরি করেছেন। এটা আমার কাছে বেশ ভাল লাগল। দারুণ দক্ষতায় আপনি সম্পূর্ণ করেছেন এবং রমজান মাসে শরীর ঠান্ডা হয়ে যায়। শরবত গুলি খুব গুরুত্বপূর্ণ এবং উপকারী আপনার জন্য শুভকামনা রইল।
জি ভাইয়া আনারস খেতে আমার কাছে খুব ভালো লাগে এবং আনারসের শরবত খুব ভালো লাগে। তাই আমিও এটি মাঝে মাঝে বাসায় তৈরি করে খাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।
আনারস খেতে আমার কাছে অনেক মজা লাগে আর আপনি মজাদার আনারসের রেসিপি তৈরি করেছেন। কিভাবে আনারসের জুস তৈরি করতে হয় সেটা ধাপে ধাপে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ভাইয়া ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবং দেখে নিজেরা ঘরে তৈরি করতে পারেন। আনারসের শরবত টি বাসাই তৈরি করে দেখবেন ভাইয়া এটা খেতে অত্যন্ত সুস্বাদু। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।
অবশ্যই আপু বাসায় তৈরি করে খেয়ে দেখবো।
আপনাকেও স্বাগতম আপু মনি 🥰
আনারস খেতে আমি খুবই পছন্দ করি কিন্তু। এখন পর্যন্ত আনারসের শরবত খাওয়া হয়নি। আজকে আপনি খুবই সুন্দর ভাবে আনারসের শরবত বানিয়েছে, যা দেখে আমার খেতে খুব ইচ্ছা করছে। মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আনারসের শরবত তৈরি করে আমাদের মাঝে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
একবার খেয়ে দেখেন ভাইয়া আমরা শরবত খেতে অনেক মজা। আনারসের শরবত অনেক সুস্বাদু হয়েছিল ভাইয়া আপনি ঠিকই ধরতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য। শুভেচ্ছা রইল।