প্রজাপতি ও ব্যাঙের বাসার কার্টুন চিত্র।🎨

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আজকেও আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হলাম। ‌ কি পোস্ট করব খুজে পাচ্ছিলাম না। তাই একটি আর্ট করে ফেললাম। আর আবহাওয়াটাও খুবই শীতল। শুধু ইচ্ছে করছে ঘুমিয়ে থাকি। যাইহোক ঘুমলে তো আর কাজ করা হবে না তাই আলসেমিকে ঠেলেও উঠে গেলাম।

আমার বংলা ব্লগে সকলে খুব সুন্দর সুন্দর আর্ট শেয়ার করে। সকলের কাজই প্রশংসার যোগ্য । আমিও চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর আর্ট উপহার দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের মাঝে যে আর্ট শেয়ার করবো তা হলো প্রজাপতি ও ব্যাঙের বাসার কার্টুন চিত্র।🎨আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂

আমি নিচে আর্টটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের বুজতে সহজ হবে
আর্ট এর ফাইনাল লুক

প্রয়োজনীয় সামগ্রী
  • সাদা কাগজ
  • পেন্সিল
  • এক্রাইলিকরং
  • তুলি

IMG-20230717-WA0037.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি পেন্সিল দিয়ে ব্যাঙের বাসার উপরের অংশ এঁকে নিলাম।

দ্বিতীয় ধাপঃ
  • তারপর ব্যাঙের পুরো ভাষাটি সম্পন্ন করলাম।

তৃতীয় ধাপ:
  • তারপর ঘরটির সাথে একটি প্রজাপতি অংকন করলাম ‌।

চতুর্থ ধাপ:
  • এখন সবুজ রং ও তুলির সাহায্যে ঘরের নিচের অংশ রং করে নিলাম।

পঞ্চম ধাপ:
  • এখন প্রজাপতি ও ঘরের কিছু অংশ রং করে নিলাম।

ষষ্ঠ ধাপ:
  • তারপর পুরো ঘরটির রং করা সম্পূর্ণ করলাম।

সর্বশেষ ধাপ:
  • আর্টটি সম্পন্ন করার পর নিচে আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।

IMG-20230716-WA0102.jpg

GridArt_20230717_133702013.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই আর্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আমিও মাঝে মাঝে খুঁজে পাই না কি পোস্ট করব। তখন ঝটপট কিছু করার চেষ্টা করি। বৃষ্টি ভেজা দিনে আর্ট করতে ভালো লাগে। আমিও আজকে একটি পেইন্টিং করেছি। যদিও এখনো শেয়ার করা হয়নি। তবে কালকে শেয়ার করব। প্রজাপতি ও ব্যাঙের বাসা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। আপনি সবসময় ভিন্ন কিছু নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেন দেখে ভালো লাগে আপু।

 3 years ago 

আপু আবহাওয়া যখন শীতল থাকে তখন আমি বসে বসে আর্ট করি। যাই হোক আমি কিন্তু আপনার তৈরি করা পেইন্টিংটির অপেক্ষায় রইলাম। আমি আপনার প্রোফাইল ভিজিট করছি এখন।

 3 years ago 

বাহ আপু খুব সুন্দর আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে কালার সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রজাপতি ও ব্যাঙের বাসার কার্টুন চিত্রটি দেখে খুব ভালো লাগলো।আর খুব চমৎকারভাবে এটির চিত্র অঙ্কন করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ব্যাঙের বাসা ও প্রজাপতির কার্টুনের খুব সুন্দর আর্ট করেছেন আপনি। দেখতে খুবই সুন্দর লাগছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে আর বেশ ভালো লাগলো আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন। আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার করা এই চমৎকার মন্তব্যটি দেখে বেশ ভালো লাগছে।

 3 years ago 

প্রজাপতি ও ব্যাঙের বাসার কার্টুন চিত্র দেখতে অসাধারন হয়েছে। কালার গুলো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। ধরনের ভিন্ন রকম আইডিয়া গুলো দেখলে অনেক ভালো লাগে। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো।

 3 years ago 

আমার পোস্ট আপনার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। আশা করি সব সময় এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

 3 years ago 

খুবই চমৎকার একটা আর্ট করেছেন তো আপনি। প্রজাপতি ও ব্যাঙের বাসার কার্টুন চিত্র অংকন করেছেন। কালারটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে যা দেখে আমি তো মুগ্ধ হয়েছি। এরকম আর্ট গুলো দেখলে আমার কাছে খুব ভালো লাগে। উপস্থাপনার মাধ্যমে সম্পূর্ণ টা খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন আপনি। যে কেউ খুব সহজে এটা অঙ্কন করতে পারবে আপনার উপস্থাপনা দেখে।

 3 years ago 

ভাইয়া ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার আর্ট দেখে বোঝা যাচ্ছে আপনার অনেক দক্ষতা আছে এমন দক্ষতা খুবই কম মানুষের মাঝে দেখা যায় খুব সুন্দর হয়েছে আপনার প্রজাপতি ও ব্যাঙের বাসার কার্টুন চিত্র। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি কার্টুন চিত্র আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এই অসাধারণ মন্তব্যটির জন্য ।

 3 years ago 

প্রজাপতি ও ব্যাঙের বাসায় কার্টুন চিত্রটি অসাধারণ হয়েছে আপু। প্রথমে দেখে তো বুঝতেই পারেনি যেটা আর্ট করা ছিল। দেখে মনে হচ্ছে কোথাও থেকে নামানো হয়েছে ছবিটি। এক কথায় অসাধারণ ছিল আপু। অসংখ্য ধন্যবাদ দারুণ একটি প্রজাপতি ও ব্যাঙের বাসার কার্টুন চিত্র আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রশংসা মূলক মন্তব্য দেখে খুব ভালো লাগছে। আশা করি সব সময় এভাবে উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38