হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️ |
সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো ডিমের পানতোয়া পিঠার মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা। অতিথি আপ্যায়নে এই পিঠা খুবই কাজের। এ পিঠাগুলো দেখতেও সুন্দর তৈরি করা যায় খুব সহজে। আমি রেসিপিটি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি খুব সহজে আপনারা এটি বুঝতে পারবেন। তো চলুন দেখা যাক আমার আজকের এই পান্তুয়া রেসিপিটি।
| আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে। |


- আটা
- ডিম
- লবন
- চিনি
- সয়াবিন তেল

- প্রথমে আমি আটার মধ্যে চিনি ও লবণ দিয়ে দিলাম। তারপর উপকরণগুলো মিশিয়ে পরিমাণ মত পানি দিয়ে দিলাম।

- তারপর একটি চামচের সাহায্যে পানি এবং আটা একসাথে মিশিয়ে নিলাম ও একটি ডো তৈরি করলাম।

- তারপর চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ডিম ভেজে নিলাম।

- তারপর ডিমটিকে নিয়ে আটার ডোর মধ্যে দিয়ে দিলাম ও আবার উঠিয়ে নিয়ে পাতিলের মধ্যে দিয়ে দিলাম।

- তারপর আবারো ঠিক একইভাবে পিঠাটি উঠিয়ে আটার ডোর মধ্যে দিয়ে আবার পাতিলে দিয়ে দিলাম। তারপর পিঠাকে ভালোভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নিলাম।


মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি। |

| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা |
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰 |
ডিমের পান্তোয়া পিঠা এই প্রথম দেখলাম আপু। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। একদম অন্যরকম একটি রেসিপি। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্যের জন্য।
পান্তুয়া পিঠা খেতে বিষন মজাদার। বিশেষ করে ডিম দিয়ে তৈরি করা যেকোন পিঠা খেতে ভীষণ ভালো লাগে। আমি অনেকবার এই পিঠা তৈরি করেছিলাম। এমন কে আমাদের পরিবারের অনেকেই পিঠাগুলো খেতে ভীষণ পছন্দ করে। আপনার উপস্থাপনা বেশ ভালো লাগলো।
জি আপু ডিম দিয়ে যেকোনো পিঠা তৈরি করলে ভালোই লাগে।
ডিমের পান্তুয়া পিঠা আমি কখনো খাইনি। মনে হচ্ছে খেতে ভালই হবে। রেসিপি টি শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে শেয়ার করেছেন বলে শিখে নিতে পারলাম। বাসায় ট্রাই করে দেখবো। ধন্যবাদ আপনাকে।
ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে আশাকরি। শুভকামনা রইল।
আপু আপনি অদ্ভুত সুন্দরভাবে ডিমের পান্তুয়া রেসিপি তৈরি করেছেন। এই পান্তুয়া রেসিপিটি আমার অনেক পছন্দ আমাদের। পরিবারের এ সবাই খেতে চায়। আপনি অনেক সহজ ভাবেই বানিয়ে রেখেছেন তাই যারা পারেনা তারা খুব সহজেই শিখে নিতে পারবে। ধন্যবাদ আপু সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।
ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। শুভেচ্ছা ও ভালোবাসা নিও আপু। 🥰
আপু আপনি ডিমের পন্তোয়ার খুব সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ডিমের পান্তুয়া আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে এটি বাসায় তৈরি করি।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য প্রকাশ করে উৎসাহিত করার জন্য।
ডিমের পান্তুয়া পিঠা আমি কখনো খাইনি।যেকোন পিঠা খেতে ভীষণ ভালো লাগে।মজার একটা রেসিপি দিলেন।ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ আপু 🙂।
বর্তমানে পান্তুয়া পিঠা অনেক পরিচিতি লাভ করেছে, এবং এই পান্তুয়া পিঠা খেতে অনেক সুস্বাদু। আমার প্রিয় একটি পিঠা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলেই পিঠা এখন খুবই পরিচিতি লাভ করেছে। ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য।
এটি যেমন পরিচিত তেমনি সুস্বাদু ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।
জিভে জল চলে এসেছে আপু পান্তুয়া পিঠা দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে রেসিপিটা করেছেন। আমার খুবই পছন্দের একটি পিঠা।
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য 🙂।
এমন রেসিপি হয়তোবা এর আগে কোনদিন আমি দেখিনি কিন্তু আপনার তৈরি করা এই রেসিপিটি দেখার পরে আমি কোন ভাবে লোভ সামলাতে পারছি না।
আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকারভাবে ডিমের পানতোয়া পিঠা তৈরি করার পদ্ধতি গুলো শেয়ার করলেন। আপনার শেয়ার করা এই পোষ্টের মাধ্যমে আমি নতুন ধরনের একটা রেসিপি শিখে গেলাম।
শিখে গেলেন যেহেতু তাই তৈরি করে ফেলুন ভালো লাগবে এই নতুন রেসিপি টি। শুভকামনা রইল।
ভিন্ন ধরনের কোন রেসিপি দেখলে খেতে ইচ্ছে করে ।আপনি ডিমের পানতোয়া পিঠার মজাদার রেসিপি তৈরি করেছেন যেটা কেমন খেতে সুস্বাদু আগে কখনো খাওয়া হয়নি । খুবই ভালো লেগেছে আপনার রেসিপি একসময়ে এভাবে তৈরি করার চেষ্টা করব।
সম্ভব হলে অবশ্যই আমু আপনাকে এর টেস্ট বুজাতে পারতান। যাইহোক শুধু মুখেই বলি আসলেই অসাধারণ পিঠা৷ এগুলো।