You are viewing a single comment's thread from:

RE: উদ্যোক্তা হও, নিজের ভাগ্য পরিবর্তন করো✨

in আমার বাংলা ব্লগ4 years ago

অবশ্যই আপনার সাথে সহমত।কারণ রিস্ক না নিলে কিছু হয় না এটা মানি।আর সমাজের বোঝা হয়ে থাকাটাও সুখকর না এটা সত্যি।আর ব্যাবসায় নামার আগে সবাই স্টাডি করেই নামে এখানে নতুন করে বলার কিছু নাই।আমি বলতে চাচ্ছিলাম যেটা।সাধারণত অন্যান্য দেশগুলোতে যদি আপনি ব্যাবসায় লস ও খান তাইলে পরবর্তীতে সরকারি ভাবে সহায়তা দেয় যেনো আপনি আবার ঘুরে দাঁড়াতে পারেন,আপনার উদ্যোগ টা যেনো বিফল না হয়।কিন্তু এই দেশে কি সেইটা আদৌ হয়,হয়না।আবার আপনার আশেপাশে যারা ব্যাবসায়ী আছে তারা আপনাকে প্রতিযোগী মনে না করে সরাসরি শত্রু ভাবা শুরু করে।আর এমন পরিস্থিতিতে একজন নতুন উদ্যোক্তা কেমনে টিকে থাকবে একটু ভাবুন তো।এই জন্যে সবাই উদ্যোক্তা হওয়ার চেয়ে জব করাটাকেই বেশি সেফ মনে করে,যেখানে কোনো রিস্ক নাই।কিন্তু এত কিছুর পরেও দুই একজন ব্যাতিক্রম আছে যারা শত প্রতিকূলতার মধ্যে দিয়েও নিজের লক্ষে এগিয়ে যায়।আর রিস্ক নিতে হয় তবে অতি উৎসাহী হয়ে সর্বস্ব হারানোর ভয় নিয়ে রিস্ক নিতে নাই,রিস্ক নেওয়ার আগে অলটারনেটিভ রেখে কিংবা ব্যাকআপ রেখে রিস্ক নিন তাহলে রিস্ক নেওয়াটা সফল হবে।এবং আরেক ক্ষেত্রে রিস্ক নিয়ে পারেন যখন দেখবেন আপনার হারানোর আর কিছু নাই।হয়তো এবারও আমি আমার কথার মোটিভটা বুঝাইতে পারলাম না, এ জন্য দুঃখিত।🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62929.55
ETH 1832.80
USDT 1.00
SBD 0.38