মিউজিক রিভিউ : মৃত্যু উৎপাদন কারখানা || সোনার বাংলা সার্কাস
"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
আজকে আমি একটি ব্যাতিক্রমধর্মী উপস্থাপনা করতে চলেছি।কারণ আজকে আমি একটি গানের রিভিউ করবো।আসলে গানটিকে তুলে ধরের গানের উপর আমার ব্যাক্তিগত মতামত তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক।
গানের লিঙ্ক:
গান: মৃত্যু উৎপাদন কারখানা
ব্যান্ড:সোনার বাংলা সার্কাস
অ্যালবাম: হায়না এক্সপ্রেস
কথা ও সুর:প্রবার রিপন
বাংলা ব্যান্ড মিউজিক জগতে এক নতুন বিস্ময় হলো "সোনার বাংলা সার্কাস" ব্যান্ড।তাদের গান,গানের কথা,মিউজিক এবং তাদের উপস্থাপনা এই সবকিছুই তাদেরকে এক অন্য লেভেলে নিয়ে গেছে।এখন পর্যন্ত তারা কেবল একটি অ্যালবাম বের করেচে যেটির নাম হায়না এক্সপ্রেস।এবং এই অ্যালবামটি মূলত মানব সভ্যতার কথা বলে।কিভাবে তারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।এবং সেই কথাগুলোই ধারাবাহিকতার সাথে গানের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।এবং এই অ্যালবাম এর প্রতিটি গানই আমার অনেক পছন্দের।তবে আজকের এই গানটি রিভিউ কারণ হলো।বর্তমানের সমসাময়িক অবস্থাটাই এমন।তাই ভাবলাম আপনার নাহয় মৃত্যু উৎপাদন কারখানা সম্পর্কে জানুন।তো যাইহোক এই গানের টাইটেল এর সাথে মিল রেখে এই গানটি।তো গানের লিরিক্স গুলা আমি নিচে দিয়ে দিলাম।
লিরিক্স:
আমরা মৃত্যু উৎপাদন করি
কথায়, ইচ্ছায়, আর সাধনায়, আর কারখানায়
আমরা মৃত্যু উৎপাদন করি
মহামারী শিশুদের প্রিয় খেলনা
যুবকরা ভালোবাসে মরে বেঁচে থাকতে
অকালমৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার
আমরা মৃত্যু উৎপাদন করি
সেই বুলেটটা কোথায়
যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা?
তার জন্য পাঁজরের ভেতর পেতে রেখেছি সিংহাসন
আর তাই ধুয়ে-মুছে ফুঁ দিয়ে দিন কাঁটাই
জীবনকে সময়ের ছুটকা ছাটকা পরিহাস জেনে
বহুপুরুষ ধরে আমরা পেশায় কসাই
আমরা মৃত্যু উৎপাদন করি
মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল
রক্তের সেচে ফসল ফলে, ফসল ফলে দেদার
মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল
রক্তের সেচে ফসল ফলে, ফসল ফলে দেদার
সুর্যকে দেখে মনে হয়
সুর্যকে দেখে মনে হয়
সুর্যকে দেখে মনে হয়
ফেরেশতাদের তাক করে রাখা কামানের গোলা
আমরা মৃত্যু উৎপাদন করি
প্রতিটি মৃত্যুর সাথে, প্রতিটি লাশের সাথে
প্রতিটি মৃত্যুর সাথে, প্রতিটি লাশের সাথে
বিনামূল্যে দিয়েছি একটি করে গোলাপ
পরিহাসের বিষয় হলো সেই গোলাপের রঙটিও লাল
তোমার শিশুর হাসির মতো লাল
তোমার প্রেমিকার কপালের টিপের মত লাল
তোমার শরীরে বয়ে চলা রক্তের মত লাল
আমরা মৃত্যু উৎপাদন করি
ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
আমরা মৃত্যু উৎপাদন করি
আমরা মৃত্যু উৎপাদন করি
রিভিউ:
দেখুন গানের এই লিরিক্স গুলার মধ্যে বিভৎস এক সত্যি কথা তুলে ধরেছে। যা আপনার চিন্তাভাবনার পরিধিটাকে আরো নাড়িয়ে দিবে।বর্তমানে পুরো এই পৃথিবীটাকে মৃত্যু উৎপাদন কারখানার সাথে তুলনা করা হয়েছে এই গানে।এবং আসলেও কিন্তু তাই।দেখুন এমন এক সময় এর মধ্যে আছি যেখানে আমাদের জীবনের কোনো মূল্যই নাই। যে যাকে যেভাবে পারছে মারতেছে।এইতো সেদিন এর ঘটনা কর্তপক্ষের অবহেলায় গাড়ির মধ্যে থেতলে গেলো গোটা কয়েক মানুষ।অবস্থাটা এমন হয়ে গেছে যেখানে মৃত্যু সবার দোরগোড়ায় আছে,যেকোনো সময় বুলেট এর আঘাতে বুক ফুটো হয়ে বাতাস বেরিয়ে যেতে পারে যখন তখন।দেখুন কবির দৃষ্টিকোণ থেকে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে গেছে।এবং ধ্বংস হওয়া পৃথিবীতে আমরা একে অপরকে খেয়ে বেঁচে থাকার বিভ্রমে আছি।আর এই জন্য তিনি লিখেছেন।
ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে</center
এবং একটু ভেবে চিন্তে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। এটিয় বর্তমানের অবস্থা।আমরা ভয়ংকর এক প্রতিযোগিতায় নেমেছি এবং একে অপরকে খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখার উম্মাদনায় মেতে উঠছি।
যাইহোক আজকের মত এখানেই শেষ করছি।আর গানটা শুনলে আপনারই আমার থেকে ভালো বুঝবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায়।
আমার পরিচয় : আমি এই সমাজের তথাকতিত সকল নিয়ম এর ঊর্ধ্বে।আমি কেবল আমার সত্তায় বিশ্বাস করি,আর বুক ভরা সাহস নিয়ে পথ চলি।একদিন এই ঘুনে খাওয়া সমাজের পরিবর্তন আমার মত কারো হাত ধরেই হবে এটাও আমি জানি।সেদিন সকল পরাধীনতার শিকল ভেঙ্গে আমি উড়বো মুক্ত নীল আকাশে,তখন লোকে কি বলে বলুক কিছুই যায় না আসে মোর তাতে।আজ শুনেছি আমি বিজয়ের গান,আমি পেয়েছি নতুন আহ্বান।আজ মুক্ত আমি বাঙালি হয়ে বাংলাই আমার প্রাণ।