প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কয়েকটি ফটোগ্রাফি
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ। এখানে ছয় টি ঋতু ছয়টি সুরে গান গায়। গ্রীষ্ম ,বর্ষা ,শরৎ, হেমন্ত ,শীত ও বসন্ত। একেক ঋতুতে একেক রূপে আমাদের দেশ কে আমারা দেখতে পাই। গ্রীষ্ম কালে খুব গরম ,সাথে আম ,জাম,কাঁঠালের মধুর সুগন্ধ চারিদিক মৌ মৌ করে।
আবার বর্ষা কালে চারিদিক জল জল থৈ থৈ করে ,রিম ঝিম বৃষ্টির শব্দে চারিদিক মুখরিত হয়ে ওঠে। ব্যাঙের ডাক শোনা যায়। পথ, ঘাট ,খাল, বিল ,ঝিল জলে ভোরে ওঠে ,এসময় মাছ
ধরার হিড়িক পড়ে যায়।
জেলেরা এই মৌসুমের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে।
পদ্মা নদীতে সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায়।
এখন চলছে বর্ষা শেষ আর শরৎ আসার আমেজে প্রকৃতি নব রূপে সেজে উঠেছে
শরতের আকাশ
আমাদের মনটা ও শরতের শিউলির মতো মা দুর্গা আসার অপেক্ষায় দিন গুনছি।শরতের আকাশে সাদা সাদা তুলোর মতো মেঘ আকাশের এদিক ওদিক উড়ে বেড়ায়।ঝক ঝকে আকাশ আমাদের মনের সকল দুঃখ ,বেদনা সরিয়ে নতুন উদ্যমে জাগিয়ে তোলে।
স্থান:খুলনা
সবুজ গাছপালা চোখে এক রকম আরাম দেয় । সবুজ সারির মাঝে মনে হয় হারিয়ে যাই। সবুজ গাছ পালা যেমন ইট কাঠ পাথরের সংকীর্ণ তাকে দূরে সরিয়ে রাখে ,তেমনি আমাদের শারীরিক ও মানসিক সাস্থ্যের উন্নতি ঘটায়।
স্থান:খুলনা
গাছ পালার সাথে আকাশের ও একটা অদ্ভূত মিল রয়েছে। গাছপালা জখন সুনীল আকাশের বুকে দাঁড়িয়ে থাকে তখন অসাধারণ মেল বন্ধনের সৃস্টি হয়।
প্রকৃতির আর একটি সৌন্দর্যের আধার হলো নদী।নদী প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলতে অনবদ্য ভূমিকা পালন করে। নদীর কুলে পাখিদের ঝাঁক, নৌকা গুলো নদীর উপর দিয়ে দূরে পারি জমায় সে দৃশ্য দেখতে চোখের ও মনের অন্য রকম একটি তৃপ্তি হয়।
ছবি সব আমার মুঠোফোন Samsung S 20 ultra তে তোলা।আশাকরি সবার ভালো লাগবে।
আপনাকে ফটোগ্রাফি পোস্ট করতে হলে অবশ্যই প্রত্যেকটি ছবির লোকেশন ব্যবহার করতে হবে এবং ডিভাইসে উল্লেখ করতে হবে। যদিও আপনি ডিভাইস টি উল্লেখ করেছেন কিন্তু প্রত্যেকটি ছবির লোকেশন আপনি উল্লেখ করেননি, পরবর্তীতে লোকেশন ব্যবহান করে পোস্ট করবেন, ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ,শুভ কামনা রইলো।
অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন।বিকেলের কড়া রোদের মধ্যে নদীটা খুব সুন্দর লাগছে।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ,শুভ কামনা রইলো।
অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন অনেক ভাল লাগল। ছবির সাথে বর্ণনা অনেক সুন্দর ছিল
অনেক ধন্যবাদ, শুভ কামনা রইল।
ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। প্রকৃতির ফটোগ্রাফি সব সময়েই সুন্দর হয়। আপনার জন্য শুভকামনা রইল
অনেক ধন্যবাদ ,শুভ কামনা রইলো।
গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে আপনার ছবির মধ্যে। বিশেষ করে নদীর ছবিটি অনেক সুন্দর লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ, শুভ কামনা রইলো।
অসাধারণ ফটোগ্রাফি সাথে আরও অসাধারন বর্ণনা দুয়ে মিলে খুব সুন্দর হয়েছে ভাই আপনার জন্য শুভকামনা
অনেক ধন্যবাদ ,শুভ কামনা রইলো।
বাংলাদেশকে প্রকৃতির সুরম্য লিলানিকেতন বললে ভুল হবে না। আপনার প্রকৃতির ছবি গুলিতে সেই গুলো ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপনাকে বৌদি।
অশেষ ধন্যবাদ ভাই,শুভ কামনা রইলো।