আমার গ্রামের অপরূপ প্রকৃতি ও পরিবেশ

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

বাংলাদেশের সব গ্রামের মত আমার গ্রাম টি ও অপরূপ সৌন্দর্য এর আধার। খুলনা জেলার ছোট্ট একটি গ্রামে আমার বেড়ে ওঠা। জীবনের বেশ কয়েকটি বছর এখানে কাটিয়েছি। সে সব স্মৃতি গুলো মুধুরতায় পরিপূর্ণ। এম9ন একটা সময় ছিল যখন আমি গ্রাম ছেড়ে আমাদের শহরের বাড়িতে আসতেই চাইতাম না। আমার বাবার কর্ম সূত্রে গ্রাম থেকে কিছুটা দূরে একটি মফস্বল শহরে থাকতাম আর আমার পরিবারে র অনেকেই থাকতো আমাদের গ্রামের বাড়ি। আমার দাদু , কাকা ,পিসি সহ অনেকেই গ্রামে থাকতো। আমাদের বাড়িটি গ্রামের মোটামুটি নাম ডাক ওয়ালা বাড়ী হিসেবেই পরিচিত ছিল ,দিনে দিনে সে সব ম্লান হতে বসেছে। আর সেই সব পুরোনো ধ্যান ধারণা থেকে ও মানুষ আজ বেরিয়ে এসেছে। এখন গ্রামের রাস্তা ঘাট ও চেনা র উপায় নেই। প্রায় সমস্ত রাস্তা ঘাটে ইটের ছলিং বসেছে। বর্ষাকালে আমাদের বাড়ির সামনে বিশ্ববিক্ষাত কাদা ছিল। লোক জন দূর দুরান্তের গ্রাম থেকে ওই বিখ্যাত কাদা ডিঙিয়ে শহরে যাতায়াত করতো। আমরাও তার ব্যাতিক্রম ছিলাম না। আমার বাবা যখন বাড়ি অফিস করতো তখন ওই বিখ্যাত কাদা ডিঙিয়েই যেত। আমি ও যে কদিন ওখান থেকে স্কুলে গেছি ওই ভাবেই যাতায়াত করেছি।
তবু ও তখনকার গ্রামই আমাকে সব সময় টানে। এখন অনেকটা শহুরে হাল চাল এর ভাব গ্রামেও পৌঁছে গেছে।
তার পর ও গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনাতীত। গ্রাম এর সৌন্দর্য সাধারণের মাঝে অসাধারন ।
আমি যখনই গ্রামে যাই সবুজ ধান ক্ষেত, ফুল পাখি, গাছপালা র ছবি তুলতে থাকি। আজ ভাবলাম তারই কয়েকটি ছবি আপনাদের মাঝে শেয়ার করি । আশাকরি ভালো লাগবে।

চিত্র:১
FB_IMG_1638381373584.jpg

আমার গ্রামের মাঝ বরাবর একটি আধা পাকা রাস্তা ,এই রাস্তা দিয়ে মেইন রাস্তায় ওঠা যায়। রাস্তার দুপাশ দিয়ে সবুজ ধানক্ষেত।ধানক্ষেতের আঁকাবাঁকা রাস্তা টি খুব সুন্দর।

চিত্র:২

FB_IMG_1638381370521.jpg
গ্রামের ভিতরে মাঠ ভর্তি সবুজ ধানক্ষেত। ধান তখন পাকেনি। চারিদিক সবুজ আর সবুজ। যে দিকে তাকাই চোখ জুড়িয়ে যায়।

চিত্র:৩
FB_IMG_1638381368256.jpg
গ্রামের ভিতর ধানক্ষেত এর ভিতর দিয়ে চলে গেছে ইটের রাস্তা । রাস্তার পাশে দাঁড়িয়ে আছে গেওয়া গাছ। গেওয়া গাছ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গাছ।সুন্দরবন এলাকায় এটি দেখা যায়।

চিত্র:৪
FB_IMG_1638381365666.jpg
কিছু কিছু জায়গায় ধান পেকেছে তাই ধান কাটাও শুরু হয়েছে।

চিত্র:৫
FB_IMG_1638381362991.jpg
সুনীল আকাশ আর সবুজ এর মিতালি।

চিত্র:৬
FB_IMG_1638381360399.jpg
গ্রামের মাঝে ইটের ছলিং দেওয়া রাস্তায় আলো ছায়ার খেলা চলছে।

চিত্র:৭
FB_IMG_1638381357506.jpg

চিত্র:৮
FB_IMG_1638381354406.jpg

চিত্র:৯
FB_IMG_1638381351256.jpg
বাংলাদেশের প্রতিটি গ্রাম ই আসলে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। খনে খনে এর রূপ বদলায়। নতুন নতুন রূপে সেজে ওঠে বারে বারে।

ছবি: অপরূপ প্রকৃতি
মাধ্যম: SamsungS20 ultra
স্থান: আমার গ্রাম
ছবি তোলার সময়: ১২-৩-২০২০

Sort:  
 5 years ago 

পৃথিবীর সবথেকে সুন্দরতম জায়গা হচ্ছে নিজের গ্রাম। নিজের কাছে নিজের গ্রামকে স্বর্গ মনে হয়। তবে দিন দিন গ্রাম গুলো যেন শহরে পরিণত হয়ে যাচ্ছে। তবুও এই গ্রামের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য থেকেই যাবে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। দক্ষতার সঙ্গে প্রতিটি ক্লিক নিয়েছেন। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আপু।

 5 years ago 

অনেক ধন্যবাদ ,ভালো থাকবেন।

 5 years ago 

প্রকৃতিকে যতই দেখি ততই মুগ্ধ হই। প্রকৃতির অপার সৌন্দর্যে বিলীন হয়ে যেতে ইচ্ছে করে। আরে প্রকৃতির দেখা মেলে কেবল গ্রামগঞ্জে। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল বিশেষ করে প্রথম ফটোগ্রাফি আমার কাছে এর বেশী ভালো লেগেছে।

 5 years ago 

অনেক ধন্যবাদ ,ভালো থাকবেন।

হারিয়ে গেলাম সবুজের সৌন্দর্যের । খুব চমৎকার গ্রামের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 5 years ago 

অনেক ধন্যবাদ ,ভালো থাকবেন।

 5 years ago 

গ্রাম মানেই প্রকৃতি সেখানে প্রকৃতির অপুরুপ লিলাভুমি নিজেদের মন হারিয়ে যায়।অনেক সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আপ্নি মুহুর্ত গুলো উপস্থাপন করেছেন খুব ভালো লাগলো চিত্র গুলোও অনেক সুন্দর হয়েছে।শুভ কামনা।

 5 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আসলেই আপু আপনার গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। আপনার গ্রামের পরিবেশে দেখে সত্যি অনেক ভালো লাগলো। আমরাও গ্রামে বড় হয়েছি গ্রামের পরিবেশ দেখতে দেখতে। তাই গ্রামের পরিবেশ টা সত্যিই অনেক মজার লাগে। ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটা পোষ্ট শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 5 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58665.39
ETH 1573.91
USDT 1.00
SBD 0.38