ফুলকপি দিয়ে ভেটকি মাছ রান্না পদ্ধতি
ভেটকি মাছ খুব ই সুস্বাদু একটি মাছ। এটি আমাদের দেশের দক্ষিন খুলনা র নদী ,ঘের এ হয়। খুলনা ,বাগের হাট এটা পাওয়া যায়। আমার পছন্দের মাছের মধ্যে ভেটকি অন্যতম।
কাটা কম থাকায় আমার মেয়েও খুব পছন্দ করে ভেটকি মাছ।
সাদামাটা যে কোনও তরকারি যেমন ফুলকপি, বেগুন আলু ,পটল দিয়ে হালকা করে রান্না করা যায়।
তাছাড়া হালকা জিরা বাটা, মসলা দিয়ে ও রান্না করা যায়।আমি আজ কে রান্না করেছি ফুলকপি , কাচা মরিচ দিয়ে রান্না করলাম।
আসুন এখন রান্না শুরু করা যাক।
রান্নার উপকরণ:
ফুলকপি
আলু
কাচা মরিচ
নুন ,হলুদ
তেল
জিরা
রান্নার পদ্ধতি:
ধাপ:১
ফুলকপি কেটে ধুয়ে নিলাম।
ধাপ:২
তারপর মাছ গুলো ধুয়ে ভেজে নিলাম।
ধাপ:৩
কড়াইয়ে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে তুলে রাখলাম।
ধাপ:৪
এবার কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে ফুলকপি গুলো দিয়ে হালকা ভেজে নিলাম।
ধাপ:৫
ভাজা ফুলকপির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে হলুদ দিয়ে দিলাম,সাথে কয়েকটা তেজপাতা দিলাম।
ধাপ:৬
ফুলকপি গুলো সিদ্ধ হয়ে এলে এর মধ্যে ভাজা ভেটকি মাছ দিয়ে দিলাম।
ধাপ:৭
তরকারির ঝোল গাড় হয়ে এলে তুলে রাখা জিরা গুলো দিয়ে কিছুক্ষন রান্না করলাম।এবার নামিয়ে নিলাম।
এবার গরম গরম পরিবেশন করলাম।এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি সবার ভাল লাগবে।
অনেক সুন্দর রেসিপি।অসময়ে ফুলকপি খেতে ভালোই লাগে।তাছাড়া ভেটকি মাছে কাঁটা ও কম ।ধন্যবাদ দিদি।
আপ্নাকেও ধন্যবাদ
বাহ। বেশ সুন্দর রেসিপি। এখন ফুলকপি পাওয়া যায় একটু আশ্চর্যের ব্যাপার।
হ্যাঁ পাওয়া যায়। তবে ফুলকপি গুলো অনেক ছোট হয়।
এখন অনেকেই ফুলকপি সিজন ছাড়া ও চাষ করে।
ও তাই।
আপনার পোস্ট খুব ভাল এবং খুব দরকারী
ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ
ধন্যবাদ
ফুলকপি আমার প্রিয় একটা খাবার।রেসিপির বণনা অনেক গোছালো হয়েছে এবং ছবি গুলো অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ
এই সময় তো ফুলকপি পাওয়াই যায় না, অনেকদিন পর দেখলাম।
আপনার রান্না সুন্দর হয়েছে।
এই সময় ফুল কপি খুব বেশি পাওয়া যায় না কিন্তু অনেকে এখন সিজন ছাড়া ও চাষ করছে
চমৎকার রেসিপি, আমি চেষ্টা করব, শেয়ার করার জন্য ধন্যবাদ.
ধন্যবাদ,রান্না করে খেয়ে দেখুন আশা করি ভাল লাগবে
ফুলকপি ভেটকি মাছ দুটোই আমার পছন্দের খাবার দেখে এখনই লোভ লাগছে। দেশের ভিতরে এখনি চলে যেতাম সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।
চলে এসো রান্না করে খাওয়াব
আর ফোনে চোখ রাখতে পারলাম না,যে রেসিপি দেখাইছেন,এটা দেখে আমার প্রচুর খুদা লেগে গেছে,যাই কয়ডা খেয়ে আসি
আসলে ফুলকপি ভেটকি মাছ রান্না এক সাথে জমে যায়
Hmm thik e bolachen
ফুলকপি আমার প্রিয় একটি খাবার এবং যে কোন মাছ দিয়ে ফুলকপি রান্না আমি খুব পছন্দ করি। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে শেয়ার করার জন্য
ধন্যবাদ
খুবই জনপ্রিয় ও সুস্বাদু রেসিপি। দারুন ।অনেক শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ