একটি লাউ গাছের গল্প

in আমার বাংলা ব্লগ5 years ago

বাগান করার শখ আমার ছোট থেকেই। বিভিন্ন রকমের ফুলের গাছ সব সময় লাগিয়ে থাকি ।এবার আমাদের ছাদে অনেকে
বিভন্ন রকম সব্জি, ফুল, লেবু এসব লাগিয়েছে।আমিও কিছু সব্জি লাগানো র চেষ্টা করলাম।কিছু লাল শাক,কুমড়াগাছ,মরিচ গাছ এসব লাগিয়েছি।
কিছু দিন আগে একটি লাউ গাছ ও লাগিয়েছিলাম কিন্তু সে আমাকে নিরাস করে তেমন ফল দিতে পারি নি।তাঁর পরও আমি তাঁকে নিয়মিত দেখভাল করি।অনেক কষ্ট পেয়েছিলাম এত জত্নআত্তি করলাম তাও সে আমাকে নিরাস করল।
এরপর আমার নীচ তলার অ্যান্টি আমাকে একটা লাউ গাছের চারা দিল।চারা টি যত্ন করে লাগিয়ে দিলাম।কিন্তু কছুদিন
পরেই দেখলাম সেটি পাখি এসে পাতা গুলি খেয়ে ফেলেছে।
তাঁর বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম ।
যেহেতু গাছটি তখনও বেচে ছিল তাই জল দিতাম যত্ন করতাম।
এভাবেই বেড়ে উঠতে লাগল।এক দিন ছোট একটি লাউ উঁকি উঁকি মারছে পাতার ফাঁকে।ভাবছিলাম ইনি কী আর বড় হবেন।
আমার সেই হতাশা কে ভুল প্রমাণ করে দিয়ে একেবারে সে একটি পূর্ণ লাউ এ পরিণত হল।
আজ তার কয়েকটা ছবি আপনাদের মাঝে শেয়ার করছি।

20210815_173419.jpg

20210815_173418.jpg

20210815_173416.jpg
অতি যত্নে লালিত আমার লাউ গাছটি

Sort:  
 5 years ago 

খুব সুন্দর লাগছে লাউ এর দৃশ্যটি সত্যি বলছি, মনে হচ্ছে আরো অনেক লাউ ধরবে এই গাছে আপনার কষ্ট সার্থক করার জন্য।

 5 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 64716.20
ETH 1742.01
USDT 1.00
SBD 0.42