সিঙ্গেল জীবনের সমাপ্তি সাথে সাথে নতুন জীবনে পদার্পণ

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় বিবাহের কাজ সম্পন্ন করলাম। আসলে অনেকদিন থেকেই ফ্যামিলির মধ্যে কথাবার্তা হচ্ছিল। যেহেতু সারা পৃথিবীতে করোনাভাইরাস এ কারণে লকডাউন চলছে তাই সেভাবে অনুষ্ঠান করা যাচ্ছিল না যার কারণে পূর্ব পরিকল্পনা অনুসারে 2 ফ্যামিলি সিদ্ধান্ত গ্রহণ করে যে 13 ই আগস্ট বিবাহ অনুষ্ঠিত হবে। এরপর ঠিক করা হলো আমাদের বাড়িতে গায়ে হলুদ হবে 11 তারিখ, মেয়েদের বাড়িতে গায়ে হলুদ হাতে 12 তারিখ, 13 তারিখ বিবাহ অনুষ্ঠিত হবে আছে না একদিন গ্যাপ থাকার পর কোন তারিখ বৌভাত এর অনুষ্ঠান করা হবে। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় খুব ভালোভাবে সবকিছু সম্পন্ন করতে পেরেছি শুধু এখন বৌভাত অনুষ্ঠান এর বাকি রয়েছে।

image.png

image.png

বিয়ে করার জন্য যখন কমিউনিটি সেন্টারে প্রবেশ করব তখনই রীতি অনুসারে কিছু ছেলে এবং মেয়েরা একটি গেট বানায় এবং সেগেটের ফিতা কেটে তাদেরকে কিছু টাকা দিয়ে আমি ভিতরে প্রবেশ করি। ভিতরে যাওয়ার পরপরই আমি যেন একজন সেলিব্রেটিতে পরিণত হলাম কিছুক্ষণ সময়ের জন্য। তখন কিছুক্ষণ সময়ের জন্য হলেও একজন সেলিব্রিটি কি ধরনের ফিল পায় সে ভালোলাগা নিতে পেরেছিলাম। তারপর সবাই আমার সাথে ছবি তুলল অনেক ছবি তুললাম অনেক কিছু করলাম অনেকের সাথে পরিচয় হলো আর নতুনভাবে। বিবাহের কাজ সম্পন্ন করলাম দুই ফ্যামিলির উপস্থিতি অবস্থায়।

image.png

image.png

image.png

তারপর চলে গেলাম খাওয়ার অনুষ্ঠানে। আমাদের দেশে কিছু নিয়ম রয়েছে নতুন জামাইকে সাগরানা খাওয়াতে হয়। বেশিরভাগ মানুষ এই বড় একটি খাসি এবং সাথে কিছু মুরগি দেয় সাগরানা হিসেবে বরকে খুঁজে দেওয়ার জন্য। এরপর আমার ক্ষেত্রেও তাই হল আমাকেও দেওয়া হল তারপর সবাই মিলে আমরা খেলাম। এভাবে সব কাজ সম্পন্ন করে আমি আমার নতুন বউকে নিয়ে আমার বাসায় ফিরে আসলাম।

image.png

পরিশেষে আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আমি আমার দাম্পত্য জীবনে সুখী হতে পারি এবং নতুন জীবন সঙ্গীকে নিয়ে খুব ভালো থাকতে পারি।

Cc :
@amarbanglablog

Stay Safe, Stay Happy

image.png

Sort:  

Congratulations bro..May the path of your new life become joyful.

Thank you vai 💝

 5 years ago 

অভিনন্দন ভাই।দোয়া রইল আপনাদের জন্য।

ধন্যবাদ ভাই

 5 years ago 

আরে বিন্দাস। অনেক অনেক শভকামনা রইলো ভাই। সুখী হোক আপাদের আগামীর পথচলা। ❤️

ধন্যবাদ ভাই

 5 years ago 

অভিনন্দন ভাই। দোয়া রইল আপনার দাম্পত্য জীবনে সুখী হোন।

 5 years ago 

অভিনন্দন ভাই।আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই

অনেক সুন্দর একটি মুহূর্ত এটা।আমার কাছে এটা সবচেয়ে আনন্দের বিষয় কিন্তু এখনও আমি এই আনন্দ পাই নি।অনেক শুভ কামনা রইলো ভাই।

**নিজের বউকে হাইড করে অন্যের বউকে প্রদর্শন করা এটা কেমন বিচার ভাই😁।ভাবীকে দেখতে পরলাম না কিন্তু বাবির পাশে থাকা বান্ধবীদের দেখতে পরলাম🥰। জাস্ট ফান ডোন্ট মাইন্ড ভাই

হাহাহা ধন্যবাদ ভাই

 5 years ago (edited)

@msharif তোমার জন‍্য অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন রইল। তোমার বিয়েতে অনেক যথেষ্ট মজা করেছি।তুমি তোমার বন্ধুদের সব আবদার পূরণ করেছো।এই জন‍্য আমাদের বন্ধু মহলের পহ্ম‍্য থেকে @msharif তোমাকে ধন‍্যবাদ।💓

ধন্যবাদ বন্ধু

 5 years ago 

@msharif প্রিয় ভাই অনেক বেশি শুভকামনা রইল নতুন জীবনে পদার্পণের জন্য 💞
দায়িত্বটা কিন্তু অনেক বেড়ে গেল।
এ জীবন আর আপনার সম্পত্তি রইল না।
যাক অনেক বেশি শুভকামনা রইল 💗
দাওয়াত পাইলাম না 😭

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 59075.38
ETH 1575.02
USDT 1.00
SBD 0.38