হেরে যেতে চাই
✒️
হেরে যেতে চাই
🖋️
আসসালামুয়ালাইকুম আমি @mrnazrul
আপনাদের বাংলাদেশী বন্ধু ।
বন্ধুরা
আপনারা সবাই ভালো থাকেন, আমিও ভালো আছি, আমার জন্য দোয়া করবেন ,এই কামনা করে আজকের পোস্ট লিখছি।
আপনাদের জন্য আমার আজকের উপহার একটি স্বরচিত কবিতা যার নাম হেরে যেতে চাই।
আমি আজকের কবিতাটি একটু ভিন্ন ভিন্ন কথায় সাজিয়ে তোলার চেষ্টা করেছি ।আমার আজকের কবিতাটি আপনাদের জন্য স্পেশাল কিছু উপহার হয়ে থাকবে বলে আমি মনে করি।
হারজিৎ কথাটির সাথে আমরা সব সময় ওতপ্রোতভাবে জড়িত তবে সবাই আমরা জেতার জন্যই অহরহ চেষ্টা চালিয়ে যাচ্ছি ।আমরা কখনো কোন সময় কোন উপায় হার'তে চাই না ।তবে কিছু কিছু হারিয়ে যাওয়া অত্যন্ত কঠিন এবং ভাষায় প্রকাশ করাও অনেক সুখকর নয় ।
সেদিকে আমি যেতে চাচ্ছি না আমি শুধু বলতে চাচ্ছি সকল জিৎ হার থেকে শুরু হার ছাড়া জিতের অস্তিত্ব সংকট ময়।
আমি আমার দিব্যি চোখে দেখতে পাই । হার ছাড়া, কোন জিৎ এর সূচনা হয়েছে বলে আমার জানা নাই।
তাই আমি হার সম্পর্কে দু'একটি কথা দিয়া আমার কবিতার সূচনা থেকে শেষ পর্যন্ত তুলে ধরার চেষ্টা করেছি ।
তাহলে আপনারা দেখতে থাকুন আমার হেরে যেতে চাই নামের আজকের কবিতাটি।
হেরে যেতে চাই
যে গভীরের কোন কুল কিনারা নাই।
কখনো কখনো পৌঁছতে পৌছতে হেরে যাই ।
সে যে অতল গহবরে।
তখন জীবনটাকে আরো ধন্য মনে হয় ।
এটি সে ধন্য নয়। এটি যে হারিয়ে যাওয়া পাওয়ার ধন্য।
কিন্তু হেরে যাওয়ারও যে আনন্দ আছে ।
তা আমরা অনেক ভাবেই বিশ্বাস করি এবং মানি।
যে শায়ান্নে আমার সাথে থাকবে না কেউ।
হার না থাকলে তার কি কোন মূল্য থাকবে।
আমি বুঝাতে পারিনা ।আমি বুঝাতে পারব না।
জন্ম নিয়ে জিতেছি হার দিয়ে শুরু করেছি জীবনের কার্যক্রম।
আমাকে হাত ধরে ধরে হাটাচলা শিখাতে হয়েছে ।
হাঁটা শিখতে গিয়ে কতবার আঘাত খেয়েছি ,
কতবার আঘাত পেয়েছি ,
কতবার সোজা হয়ে দাঁড়িয়েছি
কতবার যে পড়েছি।
যারা আমাকে হাঁটতে-চলতে সহযোগিতা করেছে ,তাদেরও মনে নাই আমি কতবার আঘাত পেয়েছি ।
তবে বড় আঘাতটা বড় চোটের দাগগুলো ,,
আমার শরীরে এখনো আমার হার এর সাক্ষ্য বহন করছে।
আমি যে হার পার্টি । হার যে আমার জন্মের ইঙ্গিত ।
খাবার আমার মুখে পুরিয়ে দিয়ে আমাকে সান্তনা দিয়েছিল মা ।সেখানেও আমি হেরেছি প্রথমেই ।
এর মাঝেও জীবনের শুখটা এসেছিল অনেক বার। বহু বহু সময়।
কারো হাতে ধরে চলাই ।হাঁটি হাঁটি পাঁ পাঁ শেখাই। সেই মুখে তুলে দেই অন্ন।
ধীরে ধীরে বড় করিলাম কবে যে তাকে হারিয়ে ফেলাই। এখানেও আমার হার।
চোখ দুটো এখন ঠিক মত দেখে না
সে দুটোও হয়ে গেল এখন আমার চারটে।
তাইতো এখন স্রষ্টার নামটা বেশি বেশি বলি।
তাইতো আমরা হারের কাছে মাথা নত করেও,
ওরে আরো অনেক অনেক বিজিত হবার চাই।
হারজিৎ হারজিৎ করতে করতে জীবনটা যে হয়ে গেল নিঃশেষ।
এর খাতা শূন্য হলে শুধু রয়ে যাবে কাগজে আঁকা ছবিটা।
শেষ
🌺
নিচে আমার কিছু ছবি ও কথা
আমার বাড়ির আঙ্গিনা থেকে তোলা দুটি ছবি যা সপ্তাহ খানেক আগে আমি শখের বশে তুলেছিলাম ।মন্দ হয়নি তাই পোস্ট করার চেষ্টা করছি।
তোমার মেয়ে বারান্দায় বসে যেন কি নিয়ে খেলছিল ।আমাকে দেখে বায়না ধরে ছবি তোলার জন্য ।সাথে আমাকে একটি ছবি নেওয়ার জন্য পোঁজ দেয় ।আমি তার পোঁজটি ক্যামেরায় ধারণ করি ধারণ করি।
সবার জন্য রইল আমার শুভকামনা।
সপ্তাহ খানেক আগে ঝিলমিল পার্কের ভিতরে ঢুকলে দেখতে পাই লেবু গাছ গুলোতে থোকায় থোকায় লেবু ধরেছে ।যেন গাছে গয়না পরেছে ,এরকম ভাবে ঝুলিয়ে আছে। লেবু গুলো সত্যিই সে সময় আমাকে আকৃষ্ট করে ফেলে। এই চারটি ছবি তুলেছিলাম । এখন সেই চারটি ছবি পোস্ট করতে শুরু করলাম ।এখানে উল্লেখ্য আমি যে কয়টি ছবি তুলতেছি সেই কয়টি ছবি কোন এডিটিং ও ফিল্টারিং ছাড়াই পোষ্ট করার চেষ্টা করছি।
Visit My Another Activists
| My Blog Twitter Facebook Youtube |
|---|
| Regard By | @mrnazrul, Bangladesh |
|---|---|
| Category | Flower, Nature, Animal.Recipe.Photography,Digital art. |
| Device | Walton Primo-R6 Max |
| w3w | Location |
| Beneficiary | 10% benefit of shy-fox. |
আপনার কবিতাটি অনেক বড় ছিল আজ। লাইন গুল অনেক বড়। যাইহোক ভাল লেগেছে কবিতাটি। সেই সাথে আপনার বাসার লেবু গাছের কিছু পিক দেখতে পেলাম। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে
লেখা শুরু করলে শব্দের বাহার দলে দলে সামনে এসে হাজির হয়। কোনটা ছেড়ে কোনটা লিখবো বুঝতে পারিনা ।লিখতে লিখতেই একটু বড় হয়ে যায়। দোয়া করবেন।
ওয়াও! একের ভেতর দুই৷ সুন্দর কবিতার পাশাপাশাপাশি আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার কবিতা + ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার সাফল্য কামনা করছি।
জি ভাই, একটু নতুনত্ব আনার চেষ্টা করলাম ।
আমার বাংলা ব্লগ পরিবার এটাকে কিভাবে গ্রহণ করবে।
আমি জানিনা ।হা হা হা
ভাই অনেক ভালো কবিতা লিখছেন, কবিতাটি অর্থবহুল অনেক ভালো লাগলো কবিতা পড়ে।কবিতার সাথে দেখছি কিছু ফটোগ্রাফি সব মিলিয়ে আজকের ব্লগ ভালোই ছিল।
ধন্যবাদ সুন্দর ব্লগ তৈরী করে শেয়ার করার জন্য।
এবারের কবিতায় নতুনত্ব এনে ছন্দের মিল ছাড়াই প্রকাশের চেষ্টা করলাম ।এ ব্যাপারে @rme বাবু @balaks বাবুর পদাঙ্কন ধরে চলছি। দোয়া করবেন ।
আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। খুব চমৎকারভাবে আপনার মনের অনুভূতি গুলো কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এতো চমৎকার কবিতায় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
কবিতা হয়েছে কিনা জানিনা ।তবে এবারে ছন্দের মিল ছাড়াই লেখার চেষ্টা করেছি ।সুন্দর মন্তব্যে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
খুবই চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন ভাইয়া। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে থাকেন। আপনার কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। পরবর্তিতে ঐ রকম সুন্দর কবিতা আশা করব আপনার থেকে।
আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। চালিয়ে যাচ্ছি হয়তো একদিন ভালো হবে।
ভাই আপনি অনেক বড় করে খুব সুন্দর করে হারজিৎ নিয়ে একটা কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার আজকের কবিতাটি। আপনি ঠিকই বলেছেন আমাদের জীবনের যদি হারজিত না থাকে তাহলে কোনো মূল্যই নেই আমাদের এই জীবনের। আপনাকে ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
হেরে যেতে চাই কবিতাটি খুবই সুন্দর হয়েছে এবং আমার কাছে সব থেকে বেশি ভাল লেগেছে আপনার থামনেল টি। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য উপস্থাপনার জন্য আমাকেও অনেক অনুপ্রেরণা দিচ্ছে।
আপনার কবিতাটি যদিও অনেক বড় ছিল তবুও অনেক সুন্দর ছিল। আসলে সত্যিই হেরে যাওয়ার মধ্যে অনেক আনন্দ আছে। মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি পাওয়া যায়। ভাই আপনার কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়।
জি ভাই ,টুকটাক লেখা চালিয়ে যাই। এমন কিছু আমি জানিনা। সবাই করে আমিও তাই তাল মিলিয়ে করি।