শখের ফটোগ্রাফি পর্ব- ৩৫|| ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ --১৪ই, শ্রাবন ,|১৪৩০ বঙ্গাব্দ||শনিবার||বর্ষাকাল||



আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।


ফটোগ্রাফি


IMG20230301173429-01-01.jpeg

  • একটি দিনের সেরা মুহূর্তগুলো সূর্যাস্তের মুহূর্ত। এই সুন্দর দৃশ্য গুলো প্রকৃতির রূপকে আরো সুন্দর করে তোলে ।গ্রামীণ পরিবেশে সবুজ প্রকৃতি সূর্যাস্তের মুহূর্তে দেখতে খুবই সুন্দর লাগে। কালোজিরা ফুলের দৃশ্য যেটা অনেকদিন আগে উপভোগ করেছিলাম এবং সূর্যাস্তের মুহূর্তে তার সুন্দর ফটোগ্রাফি করেছিলাম।

ফটোগ্রাফি


IMG20230302173540-01.jpeg

  • একটি দিনের সৌন্দর্যময় মুহূর্তগুলো আমরা কখনো অনুভব করি না। আসলে প্রকৃতিপ্রেমীরা এই সুন্দর দৃশ্য নিয়ে ভাবে শুধু প্রকৃতিপ্রেমীরা নয় বড় বড় কবিরা প্রকৃতির সৌন্দর্য তাদের কবিতা এবং লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আমি যখন ফটোগ্রাফি করতে যাই এই সুন্দর দৃশ্যগুলো আমাকে অনেক ভাবায়। কি দারুন মুহূর্ত যেটা ক্যামেরায় বন্দি হয়।

ফটোগ্রাফি


IMG20230311171706-02.jpeg

  • লেখাপড়ার সুবাদে শহরে থাকা হয় শহরের কিছু দৃশ্য কিছু খাবার পথ চলায় খেতে ভালই লাগে। দিল্লিকা লাড্ডু ছোট্টবেলা থেকেই দিলখোশ নামে চিনে থাকি যেটা গালের ভেতর দিলে হারিয়ে যায় । দেখে খেতে ইচ্ছে মন চায় কিন্তু ভেতরের চাহনি অতৃপ্ত থেকে যায় দারুন ব্যাপার কিন্তু মাঝে মাঝে এই ধরনের খাবার খেতে আমার কাছে খুবই ভালো লাগে।

ফটোগ্রাফি


IMG20230311171326-01-01.jpeg

  • পথ চলার মাধ্যমে কিছু বাচ্চাদের জীবন জীবিকা নির্বাহের পথ বেছে নেওয়ার দৃশ্যমান বিষয়টি দেখলে আমাকে ভাবায়। কারণ এই ছোট্ট বয়স আমিও পার করে এসেছি যে সময় লেখাপড়া আনন্দ পূর্ণ মুহূর্ত পার করেছি ।অনেকের জীবনটা তার থেকে পার্থক্য কারণ কখনো কিভাবে নিজের জীবনকে এগিয়ে নিতে হয়। সেটা এই বাচ্চাকে দেখলেই বুঝতে পারা যায়।

ফটোগ্রাফি


IMG20230311174011-01-01.jpeg

  • সাধের চানাচুর ভাজা পথে এরকম অনেক পাওয়া যায় ।মুখে রুচি আনার জন্য এই ধরনের খাবার perfect যেটা মাঝে মাঝে খেতে ভালোই লাগে। মামাকে ডাক দিয়ে চানাচুর মাখানো খেলাম বিকেল মুহূর্তে এই ধরনের খাবার সুন্দর পরিবেশে বসে খেতে ভালই লাগে। তার পাশাপাশি মামার সুন্দর একটা ছবি আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

ফটোগ্রাফি


IMG20230403174434-01.jpeg

  • প্রতিনিয়ত বিকেলটা ছাদের উপর কাটাতে হয়। কারণ শহরে আসার পর বিকেলের সবুজ অরণ্যে খোলা দিগন্তে তেমন একটা সময় কাটাতে পারি না । সেজন্য বিকেল হলেই ছাদের উপর গিয়ে এই ব্যস্তময় শহরের কিছু দৃশ্য উপভোগ করি। এটাই একটা সৌন্দর্য ময় মুহূর্ত যেটা অনেক ভালো লাগে।

ফটোগ্রাফি


IMG20230416172716-01.jpeg

  • সৌন্দর্য কোথায় কিভাবে লুকিয়ে থাকে কেউই জানেনা সেজন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম বুদ্ধি মাথায় আসে। ফটোগ্রাফির সৌন্দর্য ফুটিয়ে তোলার এই ফটোগ্রাফি করার অভ্যাসটা ছোটবেলা থেকেই যখন থেকে মোবাইল হাতে পেয়েছি চেষ্টা করি ফটোগ্রাফি করার সেজন্য আপনাদের সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকি।

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

ফটোগ্রাফি করতে আসলেই অনেক ভালো লাগে । আগে নিজের ফটোগ্রাফি করতে ভালো লাগতো আর এখানে কাজ করার পরে অন্য জিনিসের ফটোগ্রাফি করতে ভালো লাগে । আপনার ফটোগ্রাফিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে । চানাচুর মাখা দেখে তো আমারই খেতে মন চাইছে । আর ঠিকই বলেছেন এসব ছোট ছোট বাচ্চারা যখন পড়ালেখা করার টাইম তখন তারা রাস্তায় বিভিন্ন ধরনের কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে যেটা আসলেই দুঃখজনক ।

 3 years ago 

ফটোগ্রাফি করা আমার অনেক বড় শখ।আর প্রতিনিয়ত যেথায় যাই ফটোগ্রাফির বিষয়বস্তু দেখলেই ফটোগ্রাফি করে রেখে দেই। আপনার ফটোগ্রাফি গুলোও সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে প্রথম ছবিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এছাড়াও আপনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন ধন্যবাদ।।

 3 years ago 

বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দর ‌ভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন, প্রতিটা ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সবগুলো ছবিই খুব সুন্দর হয়েছে তাদের সূর্যের সাথে যে ফ্রেন্ডগুলোর তৈরি করেছেন, সেগুলি কিন্তু খুবই চমৎকার ছিল। খুব চমৎকারভাবে সূর্য গুলোকে ফুটিয়ে তুলেছেন আপনার ফ্রেম এর মধ্যে।

 3 years ago 

দীর্ঘদিন পর আপনাকে এই প্লাটফর্মে দেখতে পাচ্ছি। আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগে ।আপনার ফটোগ্রাফির অনেক বড় ভক্ত আমি ।আজকে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সত্যি দেখার মত ছিল মনোমুগ্ধকর।

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। সত্যি এই ফটোগ্রাফি গুলো দেখে মন যেন অনেক ভালো হয়ে গেল।

 3 years ago 

আসলে কোন ফটোগ্রাফিটার প্রশংসা করব আমি সেটাই বুঝতে পারছি না কারণ একটার চেয়ে অন্যটা বেশি সুন্দর ছিল। সহজ কথায় বলতে গেলে চোখ ধাঁধানো একটি ফটোগ্রাফি পর্ব দেখলাম। এমন চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64507.51
ETH 1870.78
USDT 1.00
SBD 0.38