আর্ট পোস্টঃ পোস্টার রং ব্যবহার করে চাঁদনী রাতের দৃশ্য অংকন

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230901_212259.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। অনেকদিন থেকেই চিন্তা করছিলাম যে আর্ট শিখব কিন্তু ব্যস্ততার কারণে হয়ে উঠছিল না। গত সপ্তাহে আমি যখন ঢাকা থেকে বাড়িতে আসছিলাম তখন একটা পোস্টার রং কিনে এনেছি। আর কেনার পর থেকেই শুরু করে দিয়েছি চিত্র অংকন করার কাজ। পোস্টার রং দিয়ে আমি আপনাদের মাঝে আমার অংকন করা প্রথম চিত্রটি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের মাঝে পোস্টার রং দিয়ে আমার অংকন করা দ্বিতীয় চিত্র নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু আমি নতুন তাই হয়তোবা খুব একটা ভালোভাবে চিত্রগুলো অঙ্কন করতে পারছি না। তারপরও চেষ্টা করছি যতটা সম্ভব সুন্দর করে চিত্র তৈরি করতে।

চাঁদনী রাতের দৃশ্য অংকনের উপকরণ

IMG_20230829_204414.jpg

ক্রমিক নম্বরউপকরণের নাম
পোস্টার রং
অংকন করার খাতা
কলম
তুলি

🖌ধাপ - ০১🖌


IMG20230901210057.jpg

চিত্রটি অংকন করার জন্য প্রথমেই আমি সবুজ রঙ নিয়ে নিয়েছি। আর চিত্র অংকন করার কাজ শুরু করেছি।

🖌ধাপ - ০২🖌


IMG_20230901_210544.jpg

এরপরে আমি একটু কলম দিয়ে চিত্রটির মধ্যে কি কি অঙ্কন করব সেগুলো ভালোভাবেই আগে থেকে অংকন করে নিয়েছি। যদি চিত্র অংকন করার আগেই এইভাবে কলম দিয়ে দৃশ্যগুলো অঙ্কন করে নেয়া যায় তাহলে রং করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। একই সাথে রং করার পরে সেটা দেখতেও অনেক ভালো লাগে।

🖌ধাপ - ০৩🖌


IMG_20230901_210731.jpg

অংকন করার কাজ শেষ হয়ে যাবার পরে আমি আস্তে আস্তে রং করতে শুরু করে দিয়েছি।

🖌ধাপ - ০৪🖌


IMG_20230901_211138.jpg

এই ধাপটিতে চাঁদ এবং গাছের চিত্রটি বাদে অন্যান্য সকল দৃশ্যে রং করার কাজ শেষ হয়ে গিয়েছিল।

🖌ধাপ - ০৫🖌


IMG_20230901_211304.jpg

এরপরে আমি আমার অংকন করা চাঁদটাকে খুবই সুন্দর ভাবে রং করে নিয়েছি। আমার অংকন করা এই দৃশ্যে চাঁদ সব থেকে সৌন্দর্যের দৃশ্য প্রকাশ করবে তাই এটাকে একটু ভালোভাবে অঙ্কন করেছি।

🖌ধাপ - ০৬🖌


IMG_20230901_211615.jpg

এরপরে আমি গাছের দৃশ্য অংকন করার জন্য ছোট্ট একটা পাহাড় অঙ্কন করে নিয়েছি।

🖌ধাপ - ০৭🖌


IMG_20230901_211813.jpg

পাহাড় অংকন করার কাজ শেষ হয়ে যাবার পরে আমি সেই পাহাড়ের উপরে একটা বড় আকৃতির গাছ অঙ্কন করে দিয়েছি।

🖌ধাপ - ০৮🖌


IMG_20230901_211920.jpg

আমার অংকন করা এই দৃশ্যটি আরও সুন্দর করার জন্য আমি কয়েকটা উড়ন্ত পাখির চিত্র অঙ্কন করে দিয়েছি।

🖌ধাপ - ০৯🖌


IMG_20230901_212109.jpg

পাখির চিত্র অঙ্কন করার কাজ শেষ হয়ে যাবার পরে আমি খুবই সুন্দরভাবে গাছের পাতাগুলো অঙ্কন করে দিয়েছি।

🖌ধাপ - ১০🖌


IMG_20230901_212259.jpg

যেহেতু আমি রাতে দৃশ্য অংকন করেছি তাই আকাশে কিছু সুন্দর সুন্দর তারা অংকন করে দিয়েছি।

আমার অংকন করা এই চিত্রটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত যে পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ঢাকা থেকে পোস্টার রং কিনে এনে তো ভালো করেছেন ভাইয়া। সুন্দর সুন্দর আর্ট করতে পারছেন। এই পোস্টার রং দিয়ে আর্ট করলে দেখতে খুবই ভালো লাগে। কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আপনার আজকের আর্টটি খুব চমৎকার হয়েছে। পাহাড় এবং গাছটি দেখতে বেশি ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

কিনেছিলাম আপনাদের ভাবির জন্য কিন্তু আমি নিজেই আর্ট করতে শুরু করে দিয়েছি।

 3 years ago 

ভাইয়া আপনি রং কিনেছেন এর আগে শুনেছিলাম। এরপর ঢাকা থেকে ফেরার পর বেশ ভালোই কিন্তু আঁকার চেষ্টা করছেন। আপনার অংকন করা চিত্রটি অনেক সুন্দর হয়েছে। চাঁদনী রাতের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

রং কেনার পর থেকে শুধু মাত্র চিত্র আঁকতেই ইচ্ছা করছে।

 3 years ago 

ভাইয়া, আপনার আগের পোস্টে সম্ভবত পড়েছিলাম রঙ কিনেছিলেন ভাবীর জন্য। এখন আপনার আর্ট পোষ্ট দেখেও ভালো লাগছে। নতুন নতুন বিষয় শিখতে মজাই লাগে! আজকের পোস্টটি দেখে চাঁদনী রাতের দৃশ্যের চেয়ে দিনের দৃশ্য লাগছে আমার কাছে, হয়তো চাঁদের জন্য ব্যবহৃত রঙ এর জন্য৷ আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

কিনেছিলাম ওর জন্য কিন্তু ছবি অংকন করতে শুরু করে দিয়েছি আমি নিজেই।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে চাঁদনী রাতের খুবই সুন্দর দৃশ্য প্রস্তুত করেছেন।
বিশেষ করে চিত্রের কালার কম্বিনেশন এর জন্য চিত্রটি দারুন উপভোগ্য লাগছে।
ধাপ গুলো দারুন ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

যদিও কালার সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই তারপরও চেষ্টা করেছি যতটা সম্ভব সুন্দরভাবে কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে।

 3 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি মেম্বার এখন অঙ্কন করার প্রতি অনেকটাই আগ্রহ প্রকাশ করছে। যেহেতু আপনি নতুন অংকন করা শিখছেন তাই প্রথম অবস্থায় একটু ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক তবে আপনি আপনার এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে আশা রাখি। দ্বিতীয় অংকন টা আপনি দারুণভাবে আমাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন চাঁদনী রাতের এই পেইন্টিংটা আরো বেশি আকর্ষণীয় করে তুললে দেখতে আরো বেশি ভালো লাগতো, সমস্যা নেই চেষ্টা করে যান এরকম ভাবেই, অবশ্যই একদিন আরো সুন্দর অংকন করতে পারবেন বলে আশা রাখছি। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই কমিউনিটিকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ এর মাধ্যমে আমি আর্ট করার আগ্রহ পেয়েছি।

 3 years ago 

বেশ ভালোই আর্ট করেন দেখছি ভাইয়া। পোস্টার রঙের আর্টগুলো দেখতেও চমৎকার হয়। রাতে দৃশ্যটা সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তবে ভাইয়া উপরে আরেকটু ডার্ক হলে আরও সুন্দর লাগতো। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

নতুন তো তাই হয়তোবা বিষয়টা ভালোভাবে বুঝতে পারিনি আশা করি পরবর্তীতে ঠিক হয়ে যাবে।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে চমৎকার একটি চাঁদনী রাতের পেইন্টিং তৈরি করেছেন ভাইয়া। পেইন্টিং টি দেখতে অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে। শুরু থেকে শেষ পর্যন্ত পেইন্টিং তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আমার তৈরি করা এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো আপু।

 3 years ago 

আজকে তো একদম ফাটিয়ে দিয়েছেন ভাইয়া।পোস্টার রং ব্যবহার করে চাঁদনী রাতের খুব সুন্দর একটি মুহূর্ত ফুটিয়ে তুলেছেন। যা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম।এরকম দৃশ্য দেখে কার না ভালো লাগে। এত সুন্দর ভাবে দক্ষতার সাথে চাঁদনী রাতের এত সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

হালকা পাতলা ফাটানোর চেষ্টা করেছিলাম কতটুকু ফেটেছে বলতে পারছি না।

 3 years ago 

সত্যিই ভাইয়া রাতের দৃশ্যটি দেখতে ভালোই লাগে। তবে আপনি আজকে এই রাতের দৃশ্যটি খুব সুন্দর ভাবে আর্ট করেছেন। আর আপনার আর্টটি রং করার মাধ্যমে এটি আরো সুন্দর্য বৃদ্ধি করেছে। এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চেষ্টা করে যাচ্ছি আশা করি পরবর্তীতে আরো ভালো চিত্র অংকন করে আপনাদের মাঝে শেয়ার করতে পারব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64781.27
ETH 1862.92
USDT 1.00
SBD 0.38