নাটক রিভিউ: শালা vs দুলাভাই

in আমার বাংলা ব্লগ3 years ago

Screenshot_2023-04-08-18-13-14-34_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, এপ্রিল ১০/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে একটি করে নাটক রিভিউ শেয়ার করার জন্য সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি গতকালকেই আপনাদের মাঝে এই নাটকটি রিভিউ করতে চেয়েছিলাম। কিন্তু কালকের আইপিএল খেলা দেখে আর কোন ভাবেই নাটক রিভিউ করতে পারেনি। পরে আমি আইপিএল খেলা নিয়েই আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছিলাম। যেহেতু কালকে আমি নাটকের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারেনি তাই চিন্তা করলাম আজকে এটা আপনাদের মাঝে শেয়ার করি।

নাটক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামশালা vs দুলাভাই
পরিচালকআজাদ কালাম
অভিনয়জামাল হোসেন , ইমু সিকদার, ওয়ালিউল হক রুমি, ফারজানা ছবি
দৈর্ঘ্য৫৫ মিনিট ৪২ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ০৬ এপ্রিল ২০২৩ ইং।
নাটকের সারসংক্ষেপ

Screenshot_2023-04-08-17-15-37-74_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-04-08-17-16-04-38_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নাটকের শুরুতেই আমরা দেখতে পায় নৌকার মধ্যে একজোড়া স্বামী স্ত্রী কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারা এমনভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে যা দেখে মনে হচ্ছে যে তাদের কেউ মারা গিয়েছে। নৌকার অন্য মানুষেরা যখন তাদের কান্নার কারণ জানতে চাই তখন তারা রেগে যায় এবং কান্নার পরিমাণ আরো বৃদ্ধি করে দেয়।

Screenshot_2023-04-08-17-18-48-77_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-04-08-17-19-39-31_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-04-08-17-20-03-61_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা তাদের গন্তব্য স্থলে চলে আসে। আসলে সেই মেয়েটা যে নৌকার মধ্যে কাজ ছিল সে তার বাপের বাড়িতে এসেছে। বাপের বাড়িতে আসার পরেও কান্নার ঝড় যেন কোন ভাবে কম ছিল না। নাটকের কিছুক্ষণ পরে যখন আমি বুঝতে পারলাম যে তাদের কান্নার প্রধান কারণটি কি ছিল তখন দেখতে পেলাম, জেতার ছোট ভাই বিয়ে করেছে আর তাদেরকে দাওয়াত দেয়নি এই জন্যই মূলত তারা এত কান্নাকাটি করছে।

Screenshot_2023-04-08-17-43-52-63_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এরপরের দৃশ্যে আমরা দেখতে পেলাম মেয়েটির বাবা তাকে বোঝাতে আসলো কিন্তু কোনভাবেই মেয়েটি বুঝতে রাজি হলো না।

Screenshot_2023-04-08-17-50-41-38_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-04-08-17-52-05-51_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-04-08-17-52-32-69_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এরপরে আমরা দেখতে পেলাম তাদের দুলাভাই নতুন তার জামাইয়ের নামে বিভিন্ন খারাপ কথা বলতে শুরু করে দিয়েছে যেন তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়। এ কথা বলার সময় যখনই তার শালা দেখে ফেলে তখন সে একটা বড় লাঠি হাতে করে তার দুলাভাইকে মারার জন্য তাড়া করে। তার দুলাভাইকে তাড়া করে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে চলে যায়। যে সময় সে তার দুলাভাইকে মারতে যাবে ঠিক তখনই তার বোন চলে আসে এবং তার স্বামীকে রক্ষা করে।

Screenshot_2023-04-08-17-58-15-76_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এরপরে আমরা দেখতে পাই তারা দুজন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে যেন তার বাবাকে বিষয়টি সম্পর্কে অভিযোগ জানাতে পারে।

Screenshot_2023-04-08-18-03-06-82_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-04-08-18-03-12-68_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এর পরে রাতের বেলায় তার বোন দুলাভাই ঘরের মধ্যে কথা বলতে শুরু করে দেয়। আর তার শালা জানালা থেকে শুনতে পাই যে তার বন্ধুরা ভাই বাড়িতে অশান্তি সৃষ্টি করছে শুধুমাত্র তার বাবার সম্পত্তির লোভে।

Screenshot_2023-04-08-18-07-46-36_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-04-08-18-09-01-30_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-04-08-18-12-11-03_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

বিষয়টি জানার পরে তার ভাই অন্য রকমের একটা বুদ্ধি কাজে লাগাই। একজন অপরিচিত মেয়েকে বাড়িতে নিয়ে আসে আর তাকে বলতে বলে যে এটা তার বোনের স্বামীর দ্বিতীয় স্ত্রী। এটা যখনই সে বাড়িতে এসে বলে তখনই তার বোন রেগে যায় এবং তার দুলাভাইকে তাড়া করে। আর এরই মধ্য দিয়েই নাটকটি শেষ হয়ে যায়।

ব্যক্তিগত মতামত

প্রচুর পরিমাণে কান্নাকাটির দৃশ্য থাকার ফলে হয়তোবা নাটকটি আপনাদের পছন্দ নাও হতে পারে কিন্তু এই নাটকের মধ্যে অনেক শিক্ষা নিয়ে বিষয় রয়েছে। আমাদের দেশের বিশেষ করে গ্রাম অঞ্চল গুলোতে এই ধরনের দৃশ্য গুলো খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। সম্পত্তির লোভে অনেকেই রয়েছে পরিবারের মধ্যে এই ধরনের ঝামেলার সৃষ্টি করে থাকে। এটা তারা কোনভাবেই বোঝার চেষ্টা করেনা যে ভবিষ্যতে এই সম্পত্তি তাদেরই হবে।

নাটকটির আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট দিবো ১০ এর মধ্যে ৮.১।

নাটকের লিংক

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট ছিল। শালা V/S দুলাভাই খুবই সুন্দর ভাবে লিখেছেন আপনি। নাটকের রিভিউ পোস্ট পড়তে আমি এমনিতে ভীষণ পছন্দ করি। যদিও এই নাটকটা আমার দেখা হয়নি কিন্তু আপনার রিভিউ পোষ্টের মাধ্যমে দেখে এবং পড়ে ভালোই লেগেছে। আপনার এই নাটক রিভিউ ভালোই ছিল বলতে হচ্ছে।

 3 years ago 

এই নাটকটি আমি দুই-তিন দিন আগে দেখেছিলাম। এরকম নাটক গুলো দেখতে আমি একটু বেশি পছন্দ করি সেই সাথে নাটকের রিভিউ ও ভীষণ ভালো লাগে দেখতে। আজকে আবারো আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে নতুন করে নাটকটি দেখে ভালো লেগেছে আমার কাছে। পুরোটা খুবই সুন্দরভাবেই লিখেছেন যার কারণে পড়তে ভালো লেগেছে।

 3 years ago 

গতকাল এই নাটকটি আপনি আমাদের মাঝে শেয়ার করতে পারেননি তবে আজ করেছেন দেখে ভালো লাগলো। নাটকটি দেখে মনে হচ্ছে অনেক মজাদার একটি নাটক। আমি সময় পেলে একবার দেখার চেষ্টা করব ভাইয়া। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ ভাইয়া আপনি আজকে খুবই সুন্দর একটি নাটক রিভিউ করেছেন। নাটকটির টাইটেল দেখেই আমি বুঝতে পেরেছি নাটকটা অনেক সুন্দর। শালা ভার্সেস দুলাভাই। আসলে বাংলাদেশ নাটক তৈরিতে খুবই পন্ডিত্য অর্জন করেছে। বাংলাদেশের যে কোন নাটক দেখতে ভীষণ ভালো লাগে। এই নাটকের রিভিউ পড়ে বুঝতে পারলাম নাটকটি কত সুন্দর। সময় পেলে একদিন চেষ্টা করবো নাটকটি দেখে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার একটি নাটকের রিভিউ আপনার শেয়ার করেছেন। শালা দুলাভাই সম্পর্কটা একটু দুষ্টামি। এধরনের বাংলাদেশ নাটক গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। নাটকের রিভের মাধ্যমে নাটকটির মূল সবকিছু আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

নাটকটি আমার দেখা হয় নাই। তবে নাটকের নামটি পড়েই বুঝা যাচেছ যে বেশ সুন্দর এবং হাসিতে ভরপুর নাটকটি। আপনি অত্যান্ত দক্ষতার সাথে নাটকটির রিভিউ করতে সক্ষম হয়েছেন। তবে আপনার আজকের রিভিউ পড়ে তো আমার নাটকটি দেখার আগ্রহ অনেক বেড়ে গেল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61668.19
ETH 1699.52
USDT 1.00
SBD 0.38