জর্দা পোলাও নাটক রিভিউ
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার, জানুয়ারি ২৫/২০২৩
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। অনেকদিন পরে আজকে আমি আপনাদের মাঝে একটা নাটক রিভিউ নিয়ে হাজির হলাম। আসলে সময়ের ব্যস্ততার কারণে ঠিকভাবে নাটক দেখা হয়ে উঠছিল না। যার কারনে এতদিন আমি আপনাদের মাঝে নাটক রিভিউ শেয়ার করতে পারেনি। হঠাৎ আজকে মনে হল আপনাদের মাঝে একটা নাটক রিভিউ শেয়ার করা যায় তাই এই নাটকটি দেখলাম। যদিও নাটকটি অনেকদিন আগে রিলিজ হয়েছে কিন্তু এর আগে আমি কোন সময় এটা দেখেছিলাম না। যদিও নাটকটিতে অভিনেতার সংখ্যা অনেক কম তারপরও নাটকটি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালোই লেগেছে।
| সিনেমার নাম | জর্দা পোলাও |
|---|---|
| পরিচালক | রাফসান সানি |
| অভিনয় | তামিম খন্দকার , নাজিয়া বর্ষা |
| দৈর্ঘ্য | ১৩ মিনিট ১৬ সেকেন্ড |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ০৩ অক্টোবর ২০২১ ইং। |
নাটকের প্রথমেই আমরা দেখতে পেলাম একটি মেয়ে বিয়ের সাজে সজ্জিত হয়ে একটি ঘরের মধ্যে বসে আছে।
তারপরে দৃশ্যে দেখতে পেলাম নাটকের নায়ক অর্থাৎ তামিম খন্দকার বরের বেশে ঘরের মধ্যে প্রবেশ করছে।
এরপরে তাদের দুজনের মধ্যে অনেক কথোপকথন হলো। তাদের কথোপকথন থেকে বুঝতে পারলাম যে তাদের দুজনের পরিবার তাদেরকে বিয়ে দিতে চাই। কিন্তু তারা দুজন খুব ভালো বন্ধু হবার কারণে একজন অন্যজনকে বিয়ে করতে চায় না। তাই তারা মনে মনে সিদ্ধান্ত নিল যে তারা বিয়ের আসর থেকে পালিয়ে যাবে।
তারা একটা রিক্সা নিয়ে পালিয়ে গেল বিয়ের আসর থেকে। আর তারা রাতের বেলা ঢাকা শহরের বিভিন্ন রাস্তা তে রিকশায় চলাচল করতে শুরু করল।
এরপরে দৃশ্যে আমরা দেখতে পেলাম তারা দুজনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছে।
পরের দৃশ্যে আমরা দেখতে পেলাম তারা দুজনে আবার রিক্সা নিয়ে চলাচল করতে শুরু করলো এবং তাদের উপর রেগে গেল। কারণ তারা কোথায় যাবে সেটা না বলেই রিক্সা নিয়ে চলাচল করতে শুরু করেছে।
নাটকের শেষের দিকে আমরা দেখতে পেলাম তারা দুজনেই বাড়িতে ফিরে আসলো এবং একজন অন্যজনকে বিয়ে করতে রাজি হয়ে গেল। আসলে তারা দুজনে ভালো বন্ধু হবার কারণে প্রথমে বিয়ে করতে রাজি হয় না কিন্তু পরবর্তীতে বুঝতে পারে তারা যদি বিয়ে করে অনেক সুখি হবে।
আসলে আমরা সবসময়ই ভালো বন্ধুত্বের সম্পর্ক হারাতে চাই না। যার কারণে পরিবার রাজি থাকা সত্ত্বেও ভালো বন্ধুত্ব থাকা ছেলে মেয়েরা একসাথে বিয়ে করতে চায় না। আমি যে নাটকটি আপনাদের মাঝে রিভিউ শেয়ার করছি সেখানেও বিষয়টি তেমনি হয়েছে। পরে তারা বুঝতে পারল যদি তাদের এই বন্ধুত্বের সম্পর্ক বিয়েতে পরিণত হয় তাহলে সেটা আরো দারুন হবে। এজন্যই মূলত তারা শেষের দিকে বিয়ে করতে রাজি হয়ে যায়।
নাটকটির আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট দিবো ১০ এর মধ্যে ৭
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
জর্দা পোলাও নাটক রিভিউ বাহ্ দারুন তো। নাটকটির নাম একটু ভিন্ন রকম। নাটক রিভিউ ভালো ছিলো। এদের নাটক আমি কয়েক টা দেখিছি। চমৎকার উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ভাইয়া আপনি খুবই সুন্দর একটি নাটক রিভিউ করেছেন। অবশ্য নাটকটির নাম পড়ে আমি একটু হেসেছিলাম। কিন্তু নাটকটি কিন্তু অনেক চমৎকার ছিল। একটু একটু করে গড়ে ওঠা বন্ধুত্বটা শেষ পর্যন্ত যদি বিয়ে পরিণত হয় তাহলে অনেক ভালো হয়। আর এটাই নাটকের মূল বিষয় ছিল। আপা নাটকটি পড়ে আমার দেখার ইচ্ছা জাগে নাটকটা একবার দেখে নেব। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
নাটক রিভিউ পড়তে আমার ভাল লাগে। আপনি জর্দা পোলাও নামক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। এই জুটির নাটক আমার দেখা হয়নি তবে রিভিউ পড়ে ভাল লেগেছে। সময় পেলে দেখে নিব। ধন্যবাদ ভাইয়া।
ভাই এই নাটকটা আমি দেখেছি বেশ ভালোই লেগেছিল দেখে। একটু অন্য ধরনের নাটক বেশ ইন্টারেস্টিং। এই নাটকের রিভিউ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। রিভিউটা পড়ার সময় নাটকের সেই সিনারি গুলো সামনে চলে আসছিল বারবার।
জর্দা পোলাও এই নাটকটি মনে হয় আমি কয়েকদিন আগে দেখেছিলাম। আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে এই নাটকটি ভীষণ ভালো লেগেছিল। আপনি তো দেখছি আজকে এই নাটকটির রিভিউ পোস্ট করে সবার মাঝে ভাগ করে নিলেন। পুরো পোস্ট করতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এই নাটকটি আবার নতুন করে আপনার রিভিউ পোষ্টের মাধ্যমে দেখে একটু বেশি ভালো লেগেছে।
নাটকটি দেখার ইচ্ছে ছিল, তবে সময় সল্পতার কারণে দেখা হয়নি। তবে আপনার রিভিউ দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই দেখা উচিত। ধন্যবাদ রিভিউ আকারে নাটকটি তুলে ধরার জন্য।
আমি এরকম নাটক গুলো দেখতে একটু বেশি ভালোবাসি। আমার কাছে ভীষণ ভালো লাগে এরকম নাটকগুলো দেখতে। আপনি অসাধারণ একটি নাটকের রিভিউ পোস্ট করেছেন আজকে যা দেখে এবং পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। জর্দা পোলাও এই নাটকটি কিন্তু এক কথায় অসাধারণ ছিল। এই নাটকটি আমি দেখেছিলাম আমার খুবই পছন্দের একটি নাটক। ভালোই ছিল।