ভিডিওগ্রাফিঃ একুরিয়াম জগতের সবথেকে দামি মাছ ( অ্যারোয়ানা )

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230722193723.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, আগস্ট ২১ /২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমি একুরিয়াম জগতের মাছগুলো চাষ করি যার কারণে এই মাছগুলো নিয়ে আমার খুব বেশি পরিমাণে আগ্রহ রয়েছে। আর আগ্রহের পরিমাণটা বেশি থাকার কারণে আমি যে কোন জায়গাতেই চলে যাই এই মাছগুলো দেখার জন্য। একুরিয়াম জগতে প্রচুর পরিমাণে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে পাই। আকৃতি এবং প্রজাতি ভেদে সেই মাছগুলোর দামের মধ্যেও প্রচুর পরিমাণে ভিন্নতা লক্ষ্য করা যায়। আমি নিজে লক্ষ্য করে দেখেছি এই মাছগুলোর দাম ৫ টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। অনেকগুলো মাছ রয়েছে যেগুলোর আকার বড় হবার কারণে দাম বেশি হয় আবার অনেক মাছ রয়েছে যার আকৃতি বড় না হলেও সৌন্দর্যের কারণে দাম বেশি হয়ে থাকে।

IMG_20230821_214206.jpg

IMG_20230821_214242.jpg

IMG_20230821_214218.jpg

আজকে আমি আপনাদের মাঝে যে মাছের ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য হাজির হয়েছি বর্তমান সময়ে একুরিয়াম জগতের সবথেকে দামি মাছ এটি। একুরিয়াম জগতের মাছ এর সাথে যারা পরিচিত রয়েছেন তারা হয়তো বা অনেকেই এই মাছটিকে চিনে থাকবেন। এই মাছটির নাম হচ্ছে অ্যারোয়ানা । এই মাছটির যেমন আকার বড় হয় ঠিক তেমনিভাবে এটার সৌন্দর্য অনেক বেশি। আমি ইউটিউব এর বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে জানতে পেরেছি যে এই মাছটির অন্যান্য কিছু গুণাবলী রয়েছে যার কারণে এটির দাম অন্যান্য সকল মাছের থেকে বেশি। এই মাছটির গুণাবলীর মধ্য থেকে আমার কাছে যে গুণাবলীটি সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটি হচ্ছে এই মাছ নাকি মালিকের বিপদের সংকেত আগে থেকেই পেয়ে যায়। আর সেই সংকেত মালিককে বোঝানোর জন্য নাকি এই মাছ একুরিয়ামের মধ্য থেকে লাফ দিয়ে নিজের জীবন বিলিয়ে দেয়। আর তখনই মালিক বুঝতে পারে যে তার পরিবারের উপর কোন ধরনের বিপদ আসছে। আমি আপনাদের মাঝে এই মাছের তিনটি আকৃতির ফটোগ্রাফি শেয়ার করেছি। ফটোগ্রাফি গুলো থেকে আপনারা সব থেকে ছোট যে মাছটি দেখতে পারছেন সেটার দামও ৫০ হাজার টাকা পিস। আর বড় মাছগুলোর দাম তো ১ লক্ষ টাকারও উপরে হয়ে থাকে। হয়তোবা ছবিতে আপনারা মাছটির সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারছেন না তাই আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছি আপনারা সেই ভিডিওটা দেখলেই এই মাছের সৌন্দর্য ভালোভাবে বুঝতে পারবেন।

ভিডিও লিংক

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাই আপনার ভিডিওগ্রাফিতে অ্যারোয়ানা মাছ দেখে তো অবশ্যই ভালো লাগলো। আর এই মাছটি সম্পর্কে আমি আপনার থেকেই প্রথম জানছি। তবে আরো বেশি আচার্য হলাম আপনার লেখাগুলো পড়ে। এই মাস আগে থেকেই বিপদের পূর্বাভাস পায় তাহলে তো এই মাছ অলৌকিক বলতে গেলে। সত্যিই অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বিষয়টা সম্পর্কে আমারও ভালোমতো ধারণা ছিল না পরে আমি ইউটিউব থেকে বিষয়টা জানতে পেরেছি।

 3 years ago 

আপনার পোষ্টের বিষয়বস্তু জানতে পেরে অনেক ভালো লেগেছে। আমার মন্তব্য সুন্দর ফিডব্যাক প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আমার পোস্ট সম্পর্কে মন্তব্য প্রদান করার জন্য।

 3 years ago 

অ্যাকুরিয়াম জগতের সবথেকে দামি মাছ ,অ্যারোয়ানা সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হল আপনার এই পোষ্টের মধ্যে দিয়ে। এই মাছের দাম দেখছি অনেক অনেক বেশি। তবে সব থেকে বেশি আশ্চর্য লাগল , এই মাছ মালিকের বিপদের সংকেত দিতে পারে দেখে।
অ্যাকুরিয়ামে এরকম বহু প্রজাতির ছোট ,বড় সুন্দর মাছ রয়েছে, যার দাম অনেক অনেক বেশি।

 3 years ago 

ঠিক বলেছেন আপু বিষয়টা সত্যি আশ্চর্য হবার মতোই।

 3 years ago 

ভাই আপনি আজকে খুব সুন্দর একটি দামি মাছের ভিডিওগ্রাফি করেছেন। আপনার ভিডিওগ্রাফি টা দেখে খুব ভালো লাগলো। আসলে একুরিয়ামে এসব রঙিন মাছগুলো রাখলে সেগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই মাছের চাষ আপনিও তো করছেন। তবে মাছের দাম গুলো শুনে চমকে গেলাম ৫ টাকা শুরু করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। সুন্দর একটা বিষয় জানতে পারলাম এই মাছ নাকি মালিকের বিপদে সাড়া দেয়। মনের জন্য নিজের জীবনটাও নাকি বিপন্ন করে। সব মিলে খুব দারুণ হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে অ্যাকুরিয়াম জগতের মাছের দাম এমনই হয়। সৌন্দর্য এবং গুণাবলীর ওপর নির্ভর করে এদের দাম বেশি হয়।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন অ্যারোয়ানা মাছের ভিডিওগ্রাফি। আপনার পোস্ট থেকে আজকে বিশেষ কিছু তথ্য জানতে পারলাম। আপনি একুরিয়াম জগতের সবচেয়ে দামি মাছের ভিডিওগ্রাফি শেয়ারই করেছেন। পরে মাছের দাম জানার পরে সত্যি আমার চোখ কপালে উঠে গেল। তবে আপনি যেহেতু বাড়িতে একুরিয়ামে মাছ চাষ করেন এই মাছটা কিনে ফেলে চাষ করা শুরু করে দেন খুব তাড়াতাড়ি। ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে মাছের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি তেমনটাই চিন্তা করেছি আমিও এই মাছ বাড়িতে চাষ শুরু করব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39