জেনারেল রাইটিংঃ আর্মি অফিসার দ্বারা এসেম্বলি ক্লাস পরিদর্শন
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। যারা আমার পোস্টগুলো নিয়মিত পড়েন তারা হয়তো বা জানেন যে আমি পেশাগত ভাবে একজন শিক্ষক। আমাদের স্কুলের বিভিন্ন বিষয়গুলো আমি মাঝে মাঝেই আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করে থাকি। আমার পোস্টগুলো পড়ার মাধ্যমে ইতিমধ্যেই আপনারা অনেকেই জানতে পেরেছেন যে আমাদের স্কুলটি একটা ক্যাডেটমুখী স্কুল। যেহেতু ক্যাডেটমুখী স্কুল তাই এখানে প্রচুর পরিমাণে নিয়ম-কানুন অনুসরণ করতে হয়। ক্যাডেট কলেজ সম্পর্কে আপনাদের যাদের ধারণা রয়েছে তারা খুব ভালোভাবেই জানেন যে সেখানে কতটা বেশি নিয়ম-কানুন মেনে চলার প্রয়োজন হয়। যেহেতু বাংলাদেশের আর্মি দ্বারা পরিচালিত হয় ক্যাডেট কলেজ গুলো তাই সেখানে নিয়মের পরিমাণটা একটু বেশিই থাকে। একই সাথে সেখানকার ছাত্র-ছাত্রীদের তৈরিও করা হয় একজন আর্মির এর মত করে।
যেহেতু আমরা চাই যে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা ক্যাডেট কলেজে ভর্তি হবে তাই আমরা তাদের ভবিষ্যৎ পথ চলাটাকে সহজ করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকি। ক্যাডেট কলেজ গুলোর জন্য পিটি প্যারেড অথবা এসেম্বলি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা সেই সকল বিষয়গুলো ছোট থেকেই তাদেরকে শেখানোর চেষ্টা করি।
যেহেতু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অনেক উপরে তাই আমরা ছাত্র-ছাত্রীদের কেউ উৎসাহিত করার জন্য বিভিন্ন অফিসার কে আমন্ত্রণ জানাই আমাদের স্কুল পরিদর্শন করার জন্য। আমন্ত্রিত অফিসারেরা ছাত্রছাত্রীদেরকে খুবই সুন্দর দিক নির্দেশনামূলক উৎসাহ প্রদান করেন যেন তারা ভবিষ্যৎ সম্পর্কে ভালোভাবে সচেতন হতে পারে। আর কিভাবে তাদের ভবিষ্যতের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারবে সেই বিষয়গুলো সম্পর্কেও তারা খুবই সুন্দরভাবে ধারণা প্রদান করেন।
গত সপ্তাহে একজন আর্মি অফিসার কে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের স্কুল পরিদর্শন করার জন্য। তিনি আমাদের স্কুলে আসার পরে পিটি প্যারেড বিষয় সম্পর্কে ছাত্র-ছাত্রীদেরকে খুবই সুন্দর ধারণা প্রদান করেন। একই সাথে তাদেরকে কি ধরনের পিটি প্যারেড করানো হয় সেগুলো ও আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের কে শেখানোর চেষ্টা করেন। সেখান থেকে কিছু অংশ ফটোগ্রাফি তে ধারণ করে আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করেছি।
ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আমাদের গ্রহণ করা এই ধরনের পদক্ষেপগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
একটা স্কুলের জন্য এই অ্যাসেম্বলিত খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারে। আমার এই বিষয়টি খুব ভালো লেগেছে যে আর্মি অফিসার দ্বারা এটা পরিদর্শন করানোর জন্য। কারণ তার কাছ থেকে সাথে সাথে অনেক কিছু শিখতে পারবে।
সত্য কথা বলতে বর্তমান সময়ে স্কুল পর্যায়ে এই ধরনের এসেম্বলি আর দেখতে পাওয়াই যায় না।
আপনাদের ডেডিকেশন দেখে অনেক ভাল লাগল। ক্যাডেটে যাওয়ার পর ছাত্র-ছাত্রীদের যাতে সমস্যা না হয় এজন্য এখন থেকেই নিয়মের মাঝে রাখা ভাল উদ্যোগ। আর্মি পার্সন রা প্যারেড অনেক ভাল পারে তাই তাদের দিয়ে চেক করিয়ে নিয়ে ভাল করেছেন। অনেক ভাল লাগল পোস্টটি পড়ে।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আর্মি পার্সন রা প্যারেড ভালো পারে এইজন্যই তাদের নিয়ে এসেছি যেন তারা ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে শেখাতে পারে।
টুইট করার সময় অবশ্যই
প্রথমে পোস্ট টাইটেল দিবেন
তারপরে $steem #steem #steemit @abbcommunity @steemit এই পাঁচটি ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন।
যদি মন চায় তাহলে পোস্ট সংক্রান্ত ট্যাগ ব্যবহার করতে পারেন।
ধন্যবাদ 🙏