ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফির অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230528_200809.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ফটোগ্রাফি ধারণ করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি চিন্তা করেছি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।

IMG20230522171648.jpg

IMG20230522171639.jpg

Device-Realme-C25s
Location

এই পর্যায়ে আপনারা একটি গোলাপ ফুলের চিত্র দেখতে পাচ্ছেন। এই গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমার বারান্দার বাগান থেকে ধারণ করা হয়েছে। কিছুদিন আগে আমি আমার বারান্দাতে বেশ কিছু রকমের ফুল গাছ লাগিয়েছি তার মধ্যে একটা গোলাপ গাছ ও লাগিয়েছিলাম। অনেক সময় আমরা লক্ষ্য করি গোলাপ গাছের আকৃতি ছোট হয় কিন্তু আমার এই গোলাপ গাছটা আকৃতিতে যেন অনেক বড় হয়ে গিয়েছে। এই ফুলটা যখন ফুটেছিল তখন এটা জানালা দিয়ে আমার ঘরের মধ্যে চলে আসছিল। তাই আমি আমার ঘরের মধ্যে জানালা দিয়েই এই ফুলের ফটোগ্রাফিটি ধারণ করেছিলাম।

IMG20230512053857.jpg

Device-Realme-C25s
Location

এ পর্যায়ে আপনারা একটা ঘাসের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। হয়তোবা আমাদের এলাকাতে এই ঘাসটিকে সমা ঘাস বলা হয়ে থাকে। ছোটবেলায় এই ঘাস টি প্রচুর পরিমাণে দেখতে পেতাম কিন্তু এখন আর এটা তেমন দেখতে পাওয়া যায় না। হঠাৎ ঐদিন যখন এই ঘাস দেখতে পেলাম তখনই এটার একটা ফটোগ্রাফি ধারণ করে রেখে দিলাম।

IMG20230524055100.jpg

Device-Realme-C25s
Location

এ পর্যায়ে আপনারা একটা সূর্য উদয়ের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে আমার ভাইয়ের পুকুরের মাছ মারা যাবার বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এই ফটোগ্রাফি টা আমি সেদিনই ভাইয়ের পুকুরের পাশ থেকে ধারণ করেছিলাম।

IMG20230510182803.jpg

Device-Realme-C25s
Location

এ পর্যায়ে আপনারা ধানের শীষের উপর একটা পোকা বসে থাকার ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। হয়তোবা এই পোকাটাকে লেডি বাগ পোকা বলা হয়ে থাকে। পোকাটা দেখার পরে আমি কোনভাবে এর ফটোগ্রাফি ধারণ করতে পারছিলাম না। যখনই ফটোগ্রাফি ধারণ করতে যাচ্ছিলাম তখনই এটা উড়ে অন্য কোথাও চলে গেছিল ‌। পরে অনেক কষ্টের অবসান ঘটিয়ে এই ফটোগ্রাফি টা ধারণ করতে পেরেছি।

IMG20230510183050.jpg

IMG20230510174914.jpg

Device-Realme-C25s
Location

সবশেষে আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালী ধানের ফটোগ্রাফি। কিছুদিন আগে যখন আমি মাঠে ঘুরতে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। পুরো মাঠ সোনালী ধানে ভরে গিয়েছিল বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল।

আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আপনাদের কাছে কোন ফটোগ্রাফিটা সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ভাই। দেখে সত্যি খুব ভালো লাগলো। প্রকৃতির পরিবেশে সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ধান ক্ষেতের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আসলে গ্রাম বাংলা এমন পরিবেশে খুবই দুর্দান্ত হয়ে থাকে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমি চেষ্টা করেছি গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য গুলো আপনাদের মাঝে তুলে ধরতে।

 3 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া। আর প্রত্যেকটা ফটোগ্রাফিতে প্রকৃতির সৌন্দর্য প্রকাশ পেয়েছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে যেন অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে।

 3 years ago 

ভাইয়া ফটোগ্রাফি গুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে ৷ চমৎকার ফটোগ্রাফি করেছেন ৷ অনেক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে , ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

 3 years ago 

আপনি আমাদের মাঝে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন। গ্রামীন এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধানের শীর্ষে ফটোগ্রাফি এবং সূর্যের ফটোগ্রাফি অনেক বেশি পছন্দ হয়েছে।

 3 years ago 

গ্রামীণ প্রকৃতির মানেই যেন সৌন্দর্য।

 3 years ago 

এধরনের প্রাকৃতিক ছবিগুলো আমার দারুন লাগে। আমি নিজেও মাঝে মাঝে এধরনের ফটোগ্রাফী করার চেষ্টা করি। জাষ্ট অসাধারণ ছিল প্রতিটি ছবি। অনেক ধন্যবাদ ভাই চমৎকার ছবিগুলো ভাগ করে নেয়ার জন্য।
দোয়া রইল।

 3 years ago 

এজন্যই আমি সব সময় চেষ্টা করি প্রকৃতির ছবি ধারণ করার।

 3 years ago 

ঘাসের ফটোগ্রাফিটি সবচেয়ে দুর্দান্ত হয়েছে ভাইয়া। এছাড়া ধান ক্ষেতের ফটোগ্রাফিটিও দেখতে অনেক সুন্দর হয়েছে। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ঘাসের ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল আপু।

 3 years ago 

অপরূপ সৌন্দর্যময় আজকের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণ কিছু মুহূর্ত উপভোগ করেছেন। সেই মুহূর্তগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এটা ঠিক কথা বলেছেন এই ধরনের পরিবেশে সময় অতিবাহিত করা সত্যি ভালো লাগার মত।

 3 years ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লেগেছে। প্রতিটি মানুষের কাছে গোলাপ ফুল অনেক বেশি প্রিয়। গোলাপ ফুল এমন একটি ফুল যা সকল ফুলকে হার মানায়। প্রতিটি ফুল এবং প্রকৃতির ফটোগ্রাফি আপনি অসাধারণভাবে নিয়েছেন বেশ ভালো লেগেছে দেখতে।

 3 years ago 

আসলে গোলাপ ফুলের সৌন্দর্যটা এতটাই বেশি যা সকলেরই ভালো লাগে।

 3 years ago 

আপনার করা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে কোন কিছু ভাল লাগলে আপনার মতই ক্যামেরাবন্দি করে ফেলি। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমারও এখন এমনটাই অভ্যাস হয়ে গিয়েছে ভাই যাই দেখি ক্যামেরা বন্দি করে ফেলি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39