লাইফস্টাইলঃ অপ্রত্যাশিত দুর্ঘটনা

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230902065524.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে


আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রত্যেক সপ্তাহে যেন একটানা একটা সমস্যার লেগেই রয়েছে। আমি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেছি সমস্যা যেন আমাদের পিছু ছাড়ছে না। এইতো কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমার ছোট ভাই মাদ্রাসাতে পড়ে যেয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। সেই সপ্তাহ গেল তারপরে সপ্তাহেই তার আবার প্রচুর পরিমাণে জোর দেখা দিল। আর এই সপ্তাহে ঘটে গেল আমাদের সাথে অন্য ধরনের আরও একটা দুর্ঘটনা। বিষয়টা আপনাদের মাঝে একটু খুলেই বলি তাহলে বুঝতে পারবেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন আমি বর্তমানে মাছ চাষ শুরু করে দিয়েছি। সেই মাছ চাষের একটা ভিডিওগ্রাফি কালকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। যেহেতু মাছ চাষ করি তাই আমাদের পুকুরের পাড়ে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে। যেহেতু খালি জায়গা রয়েছে তাই আমি সেখানে কয়েকটা কাঁচা এবং পাকা কলা গাছ লাগিয়ে দিয়েছি। কাঁচা এবং পাকা কলা গাছ বলার পিছনে একটা কারণ রয়েছে। কাঁচা কলা গাছ বলতে বোঝায় সেই সকল কলা গাছ যে গাছের কলা সবজি হিসেবে খাওয়া হয়। আর পাকা কলা গাছ বলতে বোঝানো হয়েছে আমরা যে পাকা কলা খায় সেই গাছ।

IMG20230902065340.jpg

IMG20230902065332.jpg

কাঁচা কলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যেহেতু আমার পুকুর পাড়ে বেশ কয়েকটা কলা গাছ লাগিয়েছি তাই কিছুদিন আগে লক্ষ্য করলাম যেয়ে কাঁচা কলা গাছে একটা বড় কলার কাঁধি হয়েছে। চিন্তা করেছিলাম যদি এই গাছে ভালো পরিমাণে কলা হয় তাহলে আমাদের পরিবারের সবজি চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে। কিন্তু তেমনটা আর হলো কিভাবে। সকালবেলায় হঠাৎ জানতে পারলাম যে আমার পুকুরের সেই কাঁচা কলার কাঁদিসহ গাছটা ভেঙ্গে গিয়েছে। বিষয়টা শুনে আমার খুবই খারাপ লাগলো। বিষয়টা শোনার পরে আমি সাথে সাথে প্রাইভেট পড়ানো বাদ দিয়ে মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম। আর যাবার পরে দেখতে পেলাম গাছটা সত্যিই ভেঙ্গে গিয়েছে।

IMG20230902065627.jpg

ভেঙ্গে যাওয়া গাছ থেকে আমি অনেক কষ্টে কলার কাঁদিটা বের করে আনলাম। কেননা গাছটা ছিল পুকুরের খুব কাছাকাছি তাই কাঁদিটা উপরে আনতে আমাকে একটু কষ্ট করতে হয়েছে। যখন আমি সেটা তুলে নিয়ে আসলাম তখন যা দেখলাম তা দেখে রীতিমতো একটু খারাপই লাগলো। দেখতে পেলাম কলা গুলো এখনো সবজি হিসেবে খাবার মত পরিপক্ক হয়নি। তার মানে বেশিরভাগ কলা খাওয়ার উপযোগী নয় তাই সেগুলোকে ফেলে দেওয়া লাগবে। আর যদি সর্বোচ্চ সাতদিন গাছে থাকতো তাহলে সবগুলো কলাই খাবার মত উপযোগী হয়ে যেত।

IMG20230902070008.jpg

যাইহোক কি আর করার আছে নষ্ট যখন হয়ে গিয়েছে। তারপরে আমি কাঁদিসহ কলা আমার মোটরসাইকেলে করে বাড়িতে নিয়ে চলে আসলাম। বাড়িতে আনার পরে কলার কাঁদি দেখে সকলেই আফসোস করতে লাগলো। সবাই বলতে লাগলো ইস আর যদি সপ্তাহখানেক গাছে থাকতো তাহলে সবগুলো কলা খাওয়া যেত। কি আর করার আছে? যেটা ভাববে ছিল সেটাই হয়েছে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

হ্যাঁ ভাই, আমাদের প্রত্যেকের জীবনে একটা না একটা দুর্ঘটনা দিনের পর দিন লেগেই আছে ।তবে কিছুদিন আগে আপনার ছোট ভাইয়ের মাদ্রাসাতে পড়তে গিয়ে মাথা ফেটে গিয়েছে জেনে খুব খারাপ লাগলো। কাঁচ কলা খেতে আমি খুব ভালোবাসি, তবে পাকা কলা খেতে একদমই না। তাই জন্য আমারও খুব দুঃখ হলো কাঁচ কলার কাঁদিটা এইভাবে ভেঙে গিয়েছে দেখে। আর একটা সপ্তাহ থাকলে আপনারা সবাই বেশ মজা করে সেটা খেতে পারতেন।

 3 years ago 

কাঁচা কলা দিয়ে যে ধরনের রেসিপি গুলো তৈরি করা হয় সেটা খেতে আমারও খুবই ভালো লাগে।

 3 years ago 

ভাইয়া, কলার কাদি টা তো বিশাল বড়। হয়তো এত বড় কলার কাদির ভার নিতে না পেরেই গাছটি ভেঙে গিয়েছে। যেহেতু নতুন গাছ। যাই হোক, আসলেই ভাগ্যে যা থাকে, তা মেনে নিতেই হবে। নিজের গাছের যে কোন ফলন নষ্ট হলে খারাপ লাগারই কথা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সেটাই আপু গলার ওজন খুবই বৃদ্ধি পেয়ে গিয়েছিল তাই ভার নিতে পারেনি গাছটি।

 3 years ago 

আসলে ভাই এমন দুর্ঘটনা ঘটলে আর কিছু করার থাকে না। আমাদেরও কলাবাগান ছিলো মাঝেমধ্যেই এরকম দুর্ঘটনা ঘটতো। অনেক বড় কাঁদির করা হয়েছিল দেখছি। আপনি ঠিকই বলেছেন মোটামুটি এক সপ্তাহখানে থাকলেই এই কলা খাওয়া যেতো। ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কলার কাঁদি টা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64201.88
ETH 1871.04
USDT 1.00
SBD 0.35