স্পোর্টসঃ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ফুটবল

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230916_213513.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলার নাম হচ্ছে ফুটবল খেলা। মৌসুমের এই সময়টাতে আমি প্রত্যেকবারই দেখতে পাই আমাদের গ্রামের আশেপাশে বিভিন্ন জায়গাতে ফুটবল খেলার টুর্নামেন্ট ছাড়া হয়। এছাড়াও আমি অনেকবার লক্ষ্য করেছি আমাদের গ্রামেও মাঝে মাঝে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।যারা আমার পোস্টগুলো নিয়মিত পড়েন তারা হয়তো বা জেনে থাকবেন যে আমাদের গ্রামের ফুটবল দল নিয়ে এর আগে আমি আপনাদের মাঝে অনেকগুলো পোস্ট শেয়ার করেছিলাম। সেখানে আমি বেশ কয়েকবারই বলেছিলাম যে আমাদের গ্রামের ফুটবল দলের সম্পর্কে। সত্য কথা বলতে পুর্বে আমাদের গ্রামের ফুটবল দলের সুনাম চারিদিকে ছিল। কিন্তু আস্তে আস্তে সেই সুনাম যেন অনেকটাই কমতে শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে পূর্বে আমাদের গ্রামে অনেক নামিদামি ফুটবলাররা ছিল। তারা এতটাই ভালো ফুটবল খেলত যে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে হায়ার করে নিয়ে যাওয়া হতো তাদের দলে খেলার জন্য। কিন্তু বর্তমান সময়ে আমাদের গ্রামের অবস্থা হয়ে গিয়েছে তার ঠিক ভিন্ন। যেখানে আগে ফুটবল খেলার জন্য অন্য গ্রামের খেলোয়ারদের কোন প্রয়োজনই হতো না সেখানে আজকে আমাদের গ্রাম কোন খেলা তে অংশগ্রহণ করলে অন্য গ্রামের প্লেয়ারদের প্রয়োজন পড়ে। তারপরও যেহেতু পূর্বে আমাদের গ্রামের অনেক নাম ছিল ফুটবল খেলা কে কেন্দ্র করে তাই এখনো আমাদের গ্রামের খেলার কথা শুনলেই আশেপাশের দর্শকের ভিড় লেগে যায়। তারা সকলেই বিশ্বাস করে জুগীরগোফা ভালো ফুটবল খেলা উপহার দিতে পারবে।

IMG_20230916_213535.jpg

IMG20230905165231.jpg

যেহেতু এখন গ্রামে আর তেমন কোন ভালো প্লেয়ার নেই তাই তেমন খেলাও হয়না আমাদের গ্রামে। এছাড়াও অন্যান্য গ্রামে যে সকল টুর্নামেন্ট হয় সেগুলোতেও এখন আমাদের গ্রাম খুব একটা ভালো অংশগ্রহণ করে না। এই বছর আমি চিন্তাই করে নিয়েছিলাম হয়তোবা আমাদের গ্রামের খেলা অন্যান্য কোন মাঠে যেয়ে দেখার সুযোগ হবে না। অবশেষে আমি একদিন স্কুলে রয়েছিলাম আর হঠাৎ করে জানতে পারলাম যে আজকে নাকি আমাদের গ্রামের ফুটবল দলের প্রথম রাউন্ডের খেলা। কথাটা শুনেই যেন মনটা আনন্দে ভরে উঠলো। স্কুল ছুটির পরে আমি ছাত্র-ছাত্রীদেরকে প্রাইভেট না পড়িয়ে চলে গেলাম ফুটবল মাঠে খেলা দেখার জন্য। আসলে ফুটবল খেলার উপর আমার আকর্ষণটা একটু বেশি রয়েছে তাই এমনটা করেছিলাম। আমি যে স্কুলে চাকরি করি আর যে মাঠে খেলা হয়েছিল তার মধ্যকার দূরত্ব ছিল প্রায়ই ১৫ কিলোমিটারের মতো। যেহেতু আমি সব সময় মোটরসাইকেল নিয়ে চলাচল করি তাই দূরত্বটা আমার কাছে খুব একটা বেশি বলে মনে হয়েছিল না। অল্প সময়ের মধ্যেই আমি খেলার মাঠে পৌঁছে গিয়েছিলাম আর সেখানে যাবার পরে দেখতে পেলাম এখনো খেলা শুরু হয়নি।

IMG20230905173830.jpg

IMG_20230916_213558.jpg

সেই খেলাতে একদিকে অংশগ্রহণ করেছিল জুগীরগোফা ফুটবল একাদশ অন্যদিকে অংশগ্রহণ করেছিল চিতলা ফুটবল একাদশ। খেলা শুরু হবার ৫ মিনিটের মধ্যেই আমাদের গ্রামের ফুটবল একাদশ একটি গোল দিয়ে দিয়েছিল। আর সেগুলোই আমাদের গ্রাম এগিয়ে গিয়েছিল। হাফ টাইম যখন শেষ হয় তার ঠিক আগ মুহূর্তে আমাদের গ্রাম এর ফুটবল একাদশ আরো একটা গোল দিয়ে দিয়েছিল। হাফ টাইম এর সময় স্কোর দাঁড়িয়েছিল ২-০।

IMG20230905180826.jpg

হাফ টাইম শেষ হয়ে যাবার পরেও আমাদের গ্রাম অনেক ভালো ফুটবল খেলেছিল কিন্তু কোন গোল করতে পেরেছিল না। খেলার ঠিক শেষ মুহূর্তে চিতলা ফুটবল একাদশ একটি গোল পরিশোধ করতে পেরেছিল। আর এরই মধ্য দিয়েই প্রথম রাউন্ডের খেলাতে আমাদের গ্রাম ২-১ গোলে জয়লাভ করেছিল। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। পরবর্তী রাউন্ডের খেলা গুলোতে আমাদের গ্রামের ফুটবল একাদশ কেমন খেলে ছিল তা অবশ্যই আমি আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করব। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ ফুটবল খেলা কার না দেখতে ভালো লাগে ভাইয়া! গ্রামে ফুটবল খেলার আয়োজন হলেই ছুটে চলে যায় দেখতে। তবে ভালো লাগল আপনাদের গ্রামের জুগিরগোফা ফুটবল টিম জিতেছে।

 3 years ago 

আমার অবস্থা ও আপনার মত ভাই যেখানেই খেলার কথা শুনি ছুটে চলে যাই।

 3 years ago (edited)

কাজকাম সেরে ১৫ কিলোমিটার দূরে ফুটবল খেলা দেখার জন্য ছুটে গিয়েছেন , আসলে যারা খেলা দেখে তাদের খেলার প্রতি এতটাই আকর্ষণ থাকে । ভালোই লাগে ফুটবল খেলা দেখতে । আগে আমরা যখন কলেজে পড়তাম তখন দেখতাম যে বৃষ্টির ভিতরে মাঠে ছেলেরা ফুটবল খেলছে আমরাও বসে বসে দেখতাম খুব ভালো লাগতো ।

 3 years ago 

খেলার প্রতি আমার আগ্রহের পরিমাণটা একটু বেশি তাই চলেই গিয়েছিলাম।

 3 years ago 

আপনাদের গ্রামের ফুটবলে সেই চিরচেনা অতীত এখন আর নেই। কথাটা শুনে খারাপ লাগল। একটা সময় আমার এলাকার অবস্থা টাও এমন ছিল। কিন্তু এখন মাঠে খেলার মতো খেলোয়ারও পাওয়া যায় না। যাইহোক কিন্তু শেষমেশ আপনাদের গ্রাম ম‍্যাচটা জিতেছে দেখে ভালো লাগল। বেশ চমৎকার উপভোগ করেছেন ম‍্যাচটা। অনেকদিন মাঠে গিয়ে এইভাবে ফুটবল ম‍্যাচ উপভোগ করা হয় না।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা ঠিক যে অতীতের দিকে খেলার মান টা অনেক বেশি ছিল।

 3 years ago 

আসলে আপনি ঠিক বলেছেন এর আগে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল আমাদের গ্রামে বর্তমানে এখন না থাকার কারণে তেমন খেলা ধরা হয় না। গ্রামের ঐতিহ্যবাহী খেলা ফুটবল। ফুটবল খেলা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনার পোস্টটি পড়ে আমার অনেক বেশি ভালো লাগলো শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

আমাদের গ্রামে বর্তমানে ভালো প্লেয়ার নেই বলেই তো খেলা দেখতে তেমন ইচ্ছা করে না।

 3 years ago 

নিজের টিউশন রেখে এবং ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে আপনি খেলা দেখতে গিয়েছেন জেনে সত্যিই ভালো লাগলো ভাইয়া। যারা খেলা দেখতে পছন্দ করে তারা সবসময় চেষ্টা করে খেলা দেখার। প্রথম রাউন্ডে বিজয়ী দলের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

তাদেরকেও একদিনের ছুটি দিয়ে দিলাম তারাও অনেক মজা পেল।

 3 years ago 

গ্রামের মাঠে এমন ফুটবল খেলা দেখতে ভীষণ ভালো লাগে। তবে এভাবে আমি কোনদিনও ফুটবল খেলা দেখিনি। সুযোগ হলে অবশ্যই একবার দেখার চেষ্টা করব। আপনি তো ফুটবল খেলা দেখতে গিয়ে বেশ মজাই করেছেন মনে হচ্ছে। যাইহোক এরকম সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন জেনে বেশ ভালো লাগলো।

 3 years ago 

অবশ্যই চেষ্টা করিও এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটা পোস্ট শেয়ার করেছেন। আসলে আমি যখন আপনাদের গ্রামে ছিলাম তখন এই খেলার সাথে বেশ ভালোভাবে যুক্ত থাকতাম। আসলে সেই দিনগুলোর কথা এখনো বেশ ভালোই মনে পড়ে। তবে প্রথম রাউন্ডে আপনাদের গ্রাম ২-১ গোলে জয়লাভ করেছে জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সমস্যা নেই পরবর্তী খেলাতে তোমাকে সাথে করে নিয়ে যাব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38