ভ্রমণঃ গাছ কেনার উদ্দেশ্যে নার্সারি ভ্রমণ
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আবার একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। অনেকদিন হয়ে গিয়েছিল ভ্রমণ করা হয় না। আর যেহেতু শীতকাল চলে আসছে তাই স্কুলে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাতে হবে সেই জন্য ভ্রমনে গিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী একটা নার্সারিতে। আমি চিন্তা করেছিলাম হয়তোবা নার্সারিতে এখন পর্যন্ত ফুল গাছ লাগানো শুরু করে নিস কিন্তু সেখানে যেয়ে যা দেখলাম তা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। যে গাছগুলো আমি কিনব বলে আশা করে নার্সারিতে গিয়েছিলাম দেখতে পেলাম সেখানে গাছ তো আগের কথা গাছে ফুল ও ফুটে গিয়েছে। ফুল ফোটা গাছ তো আর লাগালে সুন্দর লাগবে না তাই নার্সারি কর্মীকে বললাম যে এমন ফুল গাছ দেখান যেই গাছগুলোতে এখনো ফুল ফুটতে শুরু করেনি।
এরপরে নার্সারি কর্মী আমাদেরকে নার্সারির ভিতরের দিকে নিয়ে গেলেন। সেখানে যাবার পরে দেখতে পেলাম প্রচুর পরিমাণে গাছ তৈরি করা হয়েছে বিক্রয়ের জন্য। বছরের অন্যান্য সময় এত বেশি ফুল গাছ আর এত তাড়াতাড়ি হতে দেখতে পাওয়া যায় না। যেহেতু অন্যান্য বছরের তুলনায় এবার সব জিনিসের দাম একটু বেশি তাই ফুল গাছের দামের পরিমাণটাও একটু বেশি রয়েছে।
নার্সারিতে যাবার পরে আমরা একটা জিনিস দেখে সব থেকে বেশি অবাক হলাম যে ছোট ছোট গাছে ফল ধরতে শুরু করে দিয়েছে। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই ছোট আমড়া গাছে প্রচুর পরিমাণে আমড়া ধরেছে।
নার্সারিটা আকৃতির ছোট হলেও খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। এই ধরনের সাজানো-গোছানো পরিবেশের যাবার মধ্যে পরেই আমাদের মন ভালো হয়ে গিয়েছিল। আর আরো ভালো হয়েছিল সেখানকার সুন্দর সুন্দর গাছগুলো দেখে।
শুধুমাত্র যে সেখানে ফুল গাছ ছিল তা কিন্তু নয়। এই নার্সারিতে প্রচুর পরিমাণে ফলের গাছও ছিল। যেহেতু আমি ছুটির দিনে নার্সারিতে গিয়েছিলাম তাই স্কুলের জন্য ফুল গাছ কেনা হয়নি। পরবর্তী কোনো একটা দিনে আমি আবারও নার্সারিতে আসবো স্কুলের জন্য ফুল গাছ কিনতে। যেহেতু নার্সারিতে চলে এসেছিলাম তাই চিন্তা করলাম খালি হাতে তো এখান থেকে ফিরে যাওয়া যাবে না। যেমন চিন্তা ঠিক তেমনি কাজ নার্সারি থেকে একটা আম গাছ এবং একটা মাল্টার গাছ কিনে ফেললাম। আমি চেষ্টা করলাম একটু উন্নত প্রজাতির গাছ কিনতে, যেন গাছ থেকে ভালো ফল পাওয়া যায়।
আমার নার্সারীর ভ্রমণের এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবে নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
| শ্রেণী | ফুল গাছ কেনার উদ্দেশ্যে নার্সারি ভ্রমণ |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল |
| পোস্ট তৈরি | @mostafezur001 |
| লোকেশন | ধানখোলা বাজার |
| W3W | https://w3w.co/confining.divisions.upheavals |
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন গাছ কেনার উদ্দেশ্যে নার্সারি ভ্রমণ। আসলে কালকে দুজন মিলে নার্সারিতে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আপনি একদম ঠিক বলেছেন মামা সেখানে অনেক খাওয়ার ফল ছিল। সেই বাগান থেকে আমরা মালটা এবং কমলা খেয়ে ছিলাম বেশ দারুন টেস্ট ছিল মামা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আসলেই আমরা দুজন সেদিন নার্সারিতে খুবই ভালো সময় অতিবাহিত করেছিলাম।
এ ধরনের নার্সারিতে গেলে সময় খুবই ভালো কাটে। বিভিন্ন ধরনের ফুলের সাথে পরিচিত হওয়া যায়। এটা জেনে খুব খারাপ লাগলো আপনি যে ফুল গাছগুলো কিনতে গিয়েছেন সেই ফুল গাছের ফুল ফুটে গেছে। ফুল ফোটা গাছ লাগালে তো তেমন ভালো দেখায় না এই কথাটা ঠিক ছিল। যাইহোক সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন।
ঠিক বলেছেন ভাইয়া নার্সারিতে গেলে নতুন নতুন গাছের সাথে পরিচিত হওয়া যায়।
দেখেই বোঝা যাচ্ছে নার্সারিতে গিয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। এখন শীতকাল আর এই শীতকালে নার্সারিতে অনেক প্রজাতির গাছ পাওয়া যায় স্কুলের জন্য গাছ কিনতে গিয়েছিলেন যাতে করে স্কুলের সৌন্দর্য অনেক গুনে বৃদ্ধি পায় এটা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়। অনেক ঘোরাঘুরি করেছেন তারপরে গাছের কাছে গিয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন আসলে অবাক হওয়ারই কথা এই সময়ে যেয়ে ফুল ফুটে গিয়েছে ভাবাই যায় না। অবশেষে দুটো গাছ কিনেছেন জেনে ভালো লাগলো, সুন্দর মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
শীতে প্রচুর নতুন নতুন ফুল পাওয়া যায় তাইতো আমরা নার্সারিতে গিয়েছিলাম গাছ কিনতে।
সাধারণত নার্সারির গাছ লাগানো এই কার্যক্রম শুরু হয়ে যায় অনেক আগেই। যেন শীতের পূর্বেই সব ফুলগাছ এবং অন্যান্য গাছে প্রস্তুত হয়ে যায়। আর নার্সারির এই গাছগুলো ছোট হলেও ফল ধরে। ঐগুলো হাইব্রিড হয়ে থাকে। বেশ চমৎকার লাগল আপনার নার্সারি ভ্রমণ এবং গাছ কেনার পোস্ট টা।
নার্সারি কর্মীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেয় শীতের মৌসুমকে কেন্দ্র করে।
নার্সারি টা ছোট হলেও নার্সারিতে অনেক গাছ রয়েছে মনে হচ্ছে। এই ধরনের সাজানো গোছানো নার্সারি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এটা আপনি ঠিকই বলেছেন বর্তমান সব জিনিসের দাম অনেক বেশি তবে এটা ভাবেনি যে এর সাথে সাথে নার্সারিতে গাছের দামও বেড়ে যাবে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ।
নার্সারি টা আকৃতিতে ছোট হলেও এখানে প্রচুর পরিমাণে গাছ ছিল।
নার্সারি বাগানে গেলে এমনিতে মাথা ঘুরে। তবে অনেক বড় নার্সারি বাগানে গেলেন স্কুলের জন্য ফুলের চারা কিনতে। তবে এটিই ঠিক যে সারা গাছের মধ্যে ফুল ফুটেছে ওই চারা গাছ রোপন করতে তেমন ভালো লাগেনা। ছোট চারা গাছ রোপন করলে ফুল ফুটলে দেখতে বেশ ভালো লাগে। তবে এর আগেও দেখেছি আপনারা স্কুলের মধ্যে ফুলের চারা গাছ রোপন করেছেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
স্কুলের ফুলবাগান তৈরি করার জন্যই মূলত আমরা নার্সারিতে ভ্রমণ করতে গিয়েছিলাম।
আসলে নার্সারিতে গেলে শুধু গাছ আর গাছ। শুধু ফুল গাছ নয় সেখানে বিভিন্ন ধরনের ফলের গাছ। এছাড়া অন্যান্য গাছ দেখতে পাওয়া যায়। আপনি যেহেতু ফুল গাছ কিনতে গেলেন ফুল ফোটা গাছ না কিনেই এমনিতে ছোট গাছ কিনতে চাইছেন। তো নার্সারি থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা মুহূর্তটি।
এই নার্সারি টাতে ফুল গাছের পাশাপাশি অনেক ফল গাছও ছিল।
ভাইয়া আপনি তো মনে হয় ফুল গাছের রাজ্যে চলে গেলেন। তবে নার্সারি বাগানে অনেকগুলো ফুলগাছ দেখতে পারতেছি। তবে এটিই ঠিক যে কোন গাছের মধ্যে ফুল এসে গেল ওই ফুল গাছগুলো রোপন করতে তেমন ভালো লাগেনা। তবে আপনাদের স্কুলে আগেও অনেক ধরনের ফুল গাছের চারা রোপণ করেছেন। ছোট চারা গাছ হলে রোপন করতে ভালো লাগে আমার কাছেও। এরকম ফুল বাগানে গেলে মন এমনি ভালো হয়ে যায়। যাই হোক অনেক সুন্দর করে পোস্টটি করার জন্য ধন্যবাদ আপনাকে।
আসলেই নার্সারিতে গেলেই যেন মনে হয় ফুলের রাজ্যে হারিয়ে যায়।
সবকিছুর দাম বেড়েছে যার জন্য এই প্রভাব টা নার্সারি তেও পড়েছে।এভাবে জিনিসপত্রের দাম বাড়তে থাকলে আগামীতে কি হবে সেটা ভাবতে গেলেই ভয় করে। নার্সারি থেকে করা ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
সেটাই সব কিছু জিনিসের দাম বৃদ্ধি পেয়ে গিয়েছে এজন্য গাছের দামটাও একটু বেশি এ বছরে।