অমর একুশে ফেব্রুয়ারির র‌্যালি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG20240221082625.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালিরাই প্রথম মাতৃভাষার জন্য যুদ্ধ করেছিল আর সেই যুদ্ধে জীবন দিয়েছিল বাংলার বীর সন্তানের। সেই বীর সন্তানদের কে স্মরণ করার জন্যই এই দিনটাকে সারা বিশ্বের মানুষ পালন করে থাকে। যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দিনটাকে বিভিন্নভাবে পালন করে তাই আমরা ও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলাম দিনটা পালন করার জন্য। গতকালকে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে আমি দেখেছিলাম ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি। তারা একুশে ফেব্রুয়ারি এই দিনটা পালন করার জন্য কেমন প্রস্তুতি গ্রহণ করছে। ছাত্র-ছাত্রীদের সেই প্রস্তুতিতে সাহায্য করার জন্য আমি নিজেও তাদেরকে বেশ কিছু ফেস্টুন তৈরি করে দিয়েছিলাম। পূর্ব ঘোষিত সময় অনুসারে আজকে সকাল সাতটার দিকে আমাদের স্কুলের সকল ছাত্র-ছাত্রী স্কুলে পৌঁছে গিয়েছিল।

IMG20240221075422.jpg

IMG20240221075441.jpg

IMG20240221075452.jpg

স্কুলে পৌঁছানোর পরেই আমরা আমাদের স্কুলের সকল ছাত্র-ছাত্রীদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেয়। বড় মেয়েদেরকে বেনার হাতে সামনে দাঁড় করানো হয়েছিল আর তারপরেই পর্যায়ক্রমে সকল ছাত্র-ছাত্রীদেরকে দাঁড় করানো হয়েছে। আমি আগে থেকেই সকল ছাত্র-ছাত্রীদের কে জানিয়ে দিয়েছিলাম যেন তারা স্কুল ড্রেস পরিধান করে বিদ্যালয়ে পৌঁছায়। কেননা আমরা যখন স্কুল ড্রেস পরিধান করে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে প্রভাব ফেরিতে বের হব তখন সেটা দেখতে অনেক সুন্দর লাগবে।

IMG20240221075759.jpg

এরপর এই শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন। জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যেহেতু মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির একটা শোক দিবস তাই এই দিনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল।

IMG20240221082325.jpg

IMG20240221082331.jpg

এরপরেই আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের কে নিয়ে আমরা প্রভাত ফেরিতে বের হই। আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকাতে ছাত্রছাত্রীদেরকে প্রভাত ফেরির জন্য নিয়ে গিয়েছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম প্রভাত ফেরীতে যাবার সময় গ্রামের জনগণ আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা গাইছিল মহান একুশে ফেব্রুয়ারির সেই অমর গানটি।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।

IMG20240221085359.jpg

IMG20240221085817.jpg

প্রভাত ফেরি শেষ হয়ে যাবার পরে আমরা আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে পুনরায় স্কুলে পৌঁছালাম। তারপরে ছাত্র-ছাত্রীদেরকে হালকা নাস্তা প্রদান করা হলো। আমাদের একুশে ফেব্রুয়ারীর কার্যক্রম এখানেই কিন্তু শেষ নয়। এই মহান একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমরা আরো অনেকগুলো আয়োজন করেছিলাম যেগুলো আমি আপনাদের মাঝে পরবর্তী সময়ে পোস্ট আকারে শেয়ার করব। আমরা কি কি উদ্যোগ গ্রহণ করেছিলাম এই মহান দিনটিকে কেন্দ্র করে তা জানার জন্য অবশ্যই পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করবেন।

IMG_20240221_200347.jpg

প্রভাত ফেরির সকল কার্যক্রম শেষ হয়ে যাবার পরে আমরা আমাদের স্কুলের সকল শিক্ষকেরা একত্রিত হয়ে মহান একুশে ফেব্রুয়ারীর ব্যানার হাতে নিয়ে একটা ছবি তুলে নিলাম।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ভাইয়া আজকের এই দিনে সবাই শহীদদের স্মৃতিচারণ এবং তাদের মাগফেরাতের জন্য এছাড়াও তাদের সম্মান হিসেবে দিনটি খুব গভীরভাবে পালন করা হয়। তবে দেখছি আপনার স্কুল থেকেও এই রালি করা হয়েছে এবং আপনি খুব সুন্দর কয়েএকটি ফটোগ্রাফি করেছেন এর পাশাপাশি আপনি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুব সুন্দর বর্ণনা করেছেন পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই দিনটা আমাদের প্রত্যেকটা বাঙালির উচিৎ ভাষা শহীদদের জন্য দোয়া করা।

 2 years ago 

একটি বছর ঘুরে যেন মনে হচ্ছে সেই দিনটা আবারো ফিরে এসেছে। একটি বছর আগে আমিও উপস্থিত ছিলাম এ রালিতে। যাইহোক বেশ ভালো লাগলো ছাত্র-ছাত্রীদের সেই সুন্দর মুহূর্তটা দেখতে পেরে। বেশ চমৎকার হয়েছে একুশে ফেব্রুয়ারি উদযাপন।

 2 years ago 

আসলেই গত বছর আমরা অনেক সুন্দর করে এই দিনটাকে উদযাপন করেছিলাম।

 2 years ago 

একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আপনারা যে প্রভাত ফেরির আয়োজন করেছেন সেটা দেখে খুবই ভালো লাগলো। সব থেকে বেশি ভালো লাগলো এটা দেখে যে ছাত্রছাত্রীরা সবাই স্কুল ড্রেস পরিধান করে এসেছে। এমন দৃশ্য দেখলে আসলেই মনের মাঝে অন্য রকমের ভালো লাগা কাজ করে।

 2 years ago 

ছোটবেলায় আমরা অনেক সুন্দর ভাবে এই দিনটাকে উদযাপন করতাম।

 2 years ago 

একুশ আমাদের অহংকার একুশ আমাদের চেতনা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আপনার স্কুলের ছাত্র-ছাত্রীদের খুবই সুন্দর ভাবে ধারণা দিয়েছেন এবং তাদের নিয়ে র‌্যালি বের করেছেন। আসলে এভাবেই যেন আমাদের প্রত্যেকটা স্কুল কলেজে স্টুডেন্টদেরকে খুবই সুন্দরভাবে আমাদের ইতিহাস জানিয়ে দেওয়া হয়। তাহলেই জন্মের পর প্রজন্ম এই ইতিহাস সম্পর্কে ভালো ধারণা থাকবে। আজকে আপনার স্কুল ছাত্র ছাত্রী নিয়ে অনেক ভালো একটি দিন পালন করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমরা সব সময় চেষ্টা করি ছাত্রছাত্রীদেরকে সকল বিষয়ে সম্পর্কে খুবই ভালোভাবে অবগত করতে।

 2 years ago 

প্রতি বছরই দেখি আপনাদের স্কুল থেকে অমর একুশে ফেব্রুয়ারির র‌্যালি বের করা হয়। বাচ্ছারা খুব সকাল সকাল স্কুলে চলে আসে র‌্যালিতে অংশ গ্রহন করার জন্য। ভাষা শহীদের প্রতি ছোট ছোট বাচ্ছাদের সম্মান দেখে আমরা গর্বিত। ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করে যাবো ভাইয়া আপনি যতদিন এখানে রয়েছে প্রত্যেক বছরের বাচ্চাদেরকে নিয়ে এমন আয়োজন করতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38