ভ্রমণঃ শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি যাত্রা

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240213083255.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। যারা আমার পোস্টগুলো নিয়মিত পড়েন তারা হয়তো বা আগে থেকেই জানতে পেরে গিয়েছিলেন যে ১৩ই ফেব্রুয়ারি আমাদের স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দিনটিকে কেন্দ্র করে এই সপ্তাহেতে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত সময় পার করেছি। শুধুমাত্র এই কারণটার জন্যই আমি কমিউনিটিতে খুব একটা ভালো সময় অতিবাহিত করতে পারিনি। তারপরও চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের মাঝে সময় অতিবাহিত করতে।

IMG20240213083227.jpg

IMG20240213083222.jpg

দিনটা যখনই চলে আসলো সকলের মাঝে একটা আনন্দঘন মুহূর্ত অতিবাহিত হতে শুরু করল। পূর্ব ঘোষিত সময় অনুসারেই আমরা ১৩ই ফেব্রুয়ারি আমাদের এই শিক্ষা সফরের আয়োজন করতে পেরেছি সেজন্য নিজের কাছেও অনেক ভালো লেগেছে। কেননা আমি লক্ষ্য করে দেখেছি এই ধরনের শিক্ষা সফরে নির্দিষ্ট দিনে যাওয়া হয়ে ওঠে না। কারণ স্কুলের অনেক ছোট ছোট ছাত্র ছাত্রীদের টাকা দেয়ার ব্যাপার তো তাই সকলেই নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা দিতে পারেনা এজন্য নির্দিষ্ট সময়ে যাওয়াটা কষ্টের হয়ে যায়। যেহেতু আমরা আগে থেকেই তাদেরকে ভালোভাবে বলে দিয়েছিলাম তাই লক্ষ্য করলাম নির্দিষ্ট সময়ের মধ্যেই টাকা উত্তোলন হয়ে গেল। আর সে কারণেই আমরা নির্দিষ্ট দিনেই শিক্ষা সফরের আয়োজন করতে পেরেছি।

IMG20240213083240.jpg

IMG20240213084218.jpg

এরপরে আমরা আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে যাত্রা শুরু করে দিলাম। যেহেতু শিলাইদহ কুঠিবাড়ি আমাদের পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়াতে অবস্থিত তাই আমরা সকালের দিকে বের হয়েছিলাম। ছাত্র-ছাত্রীদেরকে সাতটার মধ্যে স্কুলে উপস্থিত হতে বলেছিলাম যেন আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রা শুরু করতে পারি। যেমন কথা ঠিক তেমনি কাজ আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই উপস্থিত হয়ে গিয়েছিল আর সকলকে নির্দিষ্ট আসনে বসতে দেবার পরে আমরা সকাল আটটার দিকে আমাদের যাত্রা শুরু করে দিয়েছিলাম। আমরা সকাল ১০ টা ৩০ এর দিকে শিলাইদহ কুঠিবাড়িতে পৌঁছে গিয়েছিলাম।

IMG20240213122433.jpg

শিলাইদহ কুঠিবাড়িতে আমরা কি কি করেছিলাম সেটা আর আজকের এই পোষ্টের মধ্যে শেয়ার করছি না। পরবর্তী সপ্তাহে আমি আপনাদের মাঝে পোস্ট এর মধ্য দিয়ে শিলাইদহ কুঠিবাড়ি ভ্রমণের বিষয়গুলো শেয়ার করব। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

পোস্ট বিবরণ
শ্রেণীশিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি ভ্রমণ
ক্যামেরারিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল
পোস্ট তৈরি@mostafezur001
লোকেশনঝিনাইদহ
W3Whttps://w3w.co/proudly.hurdle.uncharted

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

শিক্ষা সফরের জন্য ঝিনাইদহের কুটির বাড়ি খুবই সুন্দর একটি জায়গা। আপনারা এখানে গিয়েছিলাম।তাই এই জায়গাটি বেছে নিয়েছেন শিক্ষার্থীদের জন্য, খুবি ভালো করেছেন। খুবই সুন্দর একটি জায়গায় ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন এবং ভ্রমণের মুহূর্তগুলো জানতে পেরে ভালো লাগলো। আশা করছি কুটির বাড়িতে কাটানো মুহূর্তগুলো পরবর্তীতে শেয়ার করবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া এই জায়গাটি ঝিনাইদহ কুঠিবাড়ি নয় এটা হচ্ছে শিলাইদহ কুঠিবাড়ি।

 2 years ago 

আমি ইতোমধ্যে জানতে পেরেছিলাম আগামী ১৩ ই ফেব্রুয়ারি আপনার শিক্ষা সফর রয়েছে। আর এই সপ্তাহে এই শিক্ষা সফরের কারণে অনেক বেশি ব্যস্ত সময় পার করছিলেন। প্রতিবছরের ন্যায় এবছর আপনারা শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি শিক্ষা সফরের জন্য ঠিক করেন। আপনারা বেশ সুন্দর একটি সময় অতিক্রম করেছেন শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে।

 2 years ago 

এর আগে অনেকগুলো পোস্টে আমি বিষয়টা শেয়ার করেছিলাম তাই হয়তো বা জানতে পেরেছিলেন।

 2 years ago 

অনেক পরিচিত একটি জায়গা শিলাইদহের কুঠিবাড়ি। জীবনে কতবার গিয়েছে হিসাবও নাই। তবে ছোটবেলা যখন যেতাম তখন বেশ মানুষের আনাগোনা ছিল। দিন যত যাচ্ছে তাকে ভিড়ও কমে যাচ্ছে।আপনারা এসেছেন দেখে খুব ভালো লাগলো। পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই জায়গাটিতে আমিও বেশ কয়েকবার ফোন করতে গিয়েছিলাম।

 2 years ago 

রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আমাদের বাসা থেকে ১১ কিলোমিটার দূরে। অনেকবার যাওয়া হয়েছে। আপনি দেখছি স্কুল থেকে রবীন্দ্রনাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই মুহূর্তটা অনেক সুন্দর ছিল। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আগে থেকে জানলে তো তাহলে আপনার সাথে দেখা করা যেত।

 2 years ago 

বেশ ভালো লাগলো শিক্ষা সফরের সুন্দর এই আনন্দঘন মুহূর্তটা আমাদের মাঝে ফুটিয়ে তুলেছো দেখে। শিক্ষা সফর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে ছাত্রছাত্রীরা অনেক বিষয়ে অবগত হতে পারে আর লেখাপড়ার প্রতি মনোযোগী হয়। যেন একটি বছর পর আবারো দ্বিতীয়বারের মতো স্কুল থেকে শিক্ষা সফর সম্পন্ন হল।

 2 years ago 

ঠিক কথা বলেছেন এবারের পিকনিক দিয়ে দ্বিতীয়বারের মতো স্কুলের পিকনিক হল।

 2 years ago 

ঝিনাইদহের কুটির বাড়ি ভ্রমণ করা হয়নি কখনো। আজকে আপনারা সকলে এই স্থানে ভ্রমন করেছেন দেখে খুব ভালো লাগলো৷ এখানে আপনারা সকলে মিলে খুব সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছেন এবং খুব সুন্দর ফটোগ্রাফিও শেয়ার করেছেন। সময় পেলে অবশ্যই এই স্থানে ঘুরতে যাব৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

আমি এর আগে কয়েকবার শিলাইদহ কুঠিবাড়ি এই ভ্রমণ করেছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64382.26
ETH 1883.01
USDT 1.00
SBD 0.37