ভ্রমণঃ হরিপুর ব্রিজ ভ্রমণ শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20231211170752.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। কিছুদিন আগে আমি কুষ্টিয়াতে গিয়েছিলাম সেখানে যাবার পরে বিভিন্ন জায়গা ভ্রমণ করার সুযোগ হয়েছে। যেহেতু আমার সাথে আমি একটা ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম তাই তাকে ঘোরানোর জন্যই মূলত সব জায়গাগুলো ভ্রমণ করেছি আমি। আমরা বিকেলের দিকে হরিপুর ব্রিজ ভ্রমণ করেছিলাম। হরিপুর ব্রিজ ভ্রমণের তিনটা পোস্ট এর মধ্যেই আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। আজকে আমি আপনাদের মাঝে হরিপুর ব্রিজ ভ্রমণের চতুর্থ পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।

IMG20231211170758.jpg

IMG20231211170804.jpg

যেহেতু আমরা নৌকা ভ্রমণ করতে চেয়েছিলাম তাই যখনই নৌকা ভ্রমণ করতে পারলাম তখন আমরা অনেক খুশি ছিলাম। যদিও যাত্রী না থাকার কারণে আমরা প্রথমে দিকে নৌকা ভ্রমণ করতে পেরেছিলাম না কিন্তু পরবর্তীতে যখন ছেড়েছিলাম তখন আমাদের সকলেরই অনেক বেশি ভালো লেগেছিল। সব থেকে বেশি ভালো লেগেছিল যখন আমরা সকলে নৌকাতে করে হরিপুর ব্রিজের নিচের দিকে গিয়েছিলাম।

IMG20231211170906.jpg

IMG20231211170924.jpg

আপনারা হয়তোবা অনেকেই হরিপুর ব্রিজের উপর দিয়ে ভ্রমণ করেছেন কিন্তু নিজ থেকে এটা দেখতে কেমন সেটা হয়তোবা অনেকেই দেখেন নি। নিচের জায়গাটা দেখতে আসলেই অনেক সুন্দর। আমি যখন নৌকাতে করে ব্রিজের নিচে যাচ্ছিলাম তখন আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল। ব্রিজের নিচে সৌন্দর্য টা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি কয়েকটা ফটোগ্রাফি ধারণ করে নিয়েছি যেন পরবর্তী সময়ে আপনাদের মাঝে সেগুলো শেয়ার করতে পারি।

IMG20231211170939.jpg

IMG20231211170507.jpg

যাইহোক হরিপুর ব্রিজের মধ্যে নৌকা ভ্রমণ করতে পেরেছি এর জন্য আমাদের খুবই ভালো লাগছিল। নৌকা ভ্রমণ শেষ হয়ে যাবার পরে আমরা নৌকা চালকের সাথে একটা ছবি তুলে নিয়েছি। যেহেতু আমি নিজের ছবি তুলছিলাম তাই আমার ছবিটা সেখানে নেই। যাই হোক হরিপুর ব্রিজ ভ্রমণ করতে পেরে এবং নৌকা চলতে পেরে খুবই ভালো লেগেছে আমাদের সকলের কাছে। সন্ধ্যা নামার আগে আগে আমরা সকলেই সেখান থেকে চলে আসলাম। আর এরই মধ্য দিয়েই আমাদের হরিপুর ব্রিজ ভ্রমণ শেষ হয়ে গেল।

আমার শেয়ার করা এই ভ্রমণ পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবে নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

পোস্ট বিবরণ
শ্রেণীহরিপুর ব্রিজ ভ্রমণ
ক্যামেরারিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল
পোস্ট তৈরি@mostafezur001
লোকেশনকুষ্টিয়া
W3Whttps://w3w.co/southward.really.invoked

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

হরিপুর ব্রিজ করে ভ্রমণ শেষ পর্ব দেখে ভালো লাগলো। এরকম কোথাও নৌকার পরে ঘুরতে আমার অনেক ভালো লাগে। আপনারা নৌকার পাশাপাশি ব্রিজের ও বেশ কয়েকটি ছবি তুলেছেন। আপনাদের নৌকার মাঝি তাতো বেশ হাসির মানুষ মনে হচ্ছে। নৌকার মাঝে তো আপনাদের থেকেও ভালোভাবে ফোস দিচ্ছে ছবি তোলার জন্য। সে যেন তার মাঝে একটি ছবি আপনি ছবি তোলার কারণে নিজেও থাকতে পারলেন না। যাইহোক ভালো লাগলো আপনাদের ঘুরাঘুরির পোস্টটি পড়ে।

 3 years ago 

ঠিক বলেছেন নৌকাতে ঘোরাঘুরি করতে আসলেই অনেক ভালো লাগে।

 3 years ago 

লেখাপড়া অবস্থায় কুষ্টিয়া প্রায় চার বছর থাকা হয়েছে। প্রিয় শহরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। প্রায় প্রতি সপ্তাহে দু-এক বার হরিপুর ব্রিজে যাওয়া হতো। সেখানে নদীর পাড়ে বসে থাকলে মনটা ভালো হয়ে যেত। আমরা এইভাবে নৌকায় করে অনেক ঘুরাঘুরি করতাম নৌকায় করে পদ্মার মোহনায় যেতাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি জায়গা নিয়ে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।

 3 years ago 

এই জায়গাটিতে আপনার অনেক স্মৃতি রয়েছে এটা জানতে পেরে খুবই ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

ভাইয়া আপনি হরিপুর ব্রিজে ভ্রমণের শেষ পর্বটি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। যদি আমি এখনো এই হরিপুর ব্রিজে যায়নি। তবে দেখছি হরিপুর ব্রিজ ভ্রমণ করে খুবই দুর্দান্ত একটা সময় উপভোগ করেছিলেন এছাড়াও নৌকাতেও মনে হয় খুব ঘুরাঘুরি করেছেন দেখে মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া ভ্রমনের সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদিন জায়গাটা ভ্রমণ করে দেখবেন আসলে অনেক ভালো লাগবে।

 3 years ago 

আমাদের কুষ্টিয়ার হরিপুর ব্রিজ ভ্রমণ করতে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন জেনে অনেক ভালো লাগলো ভাই। বাহ্ নৌকাতে উঠেছিলেন সবাই মিলে অনেক মজা করেছেন দেখছি। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক কষ্টে নৌকাতে ভ্রমণ করতে পেরেছি এর জন্য সবথেকে বেশি ভালো লাগছিল ভাইয়া।

 3 years ago 

পরবর্তী কোনো এক সময় আমাকে এই জায়গাটিতে নিয়ে যাবেন জায়গাটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই জায়গাটিতে যদি নৌকাতে ভ্রমণ করা যায় তাহলে মনে হচ্ছে অনেক ভালো লাগবে।

 3 years ago 

পরবর্তী কোনো একটা দিন আমি তোমাকেও নিয়ে যাব এই জায়গাটার ভ্রমণ করতে।

 3 years ago 

হরিপুর ব্রিজের পাশে ভ্রমণ, নদীতে নৌকায় কিছুটা মুহূর্ত চলাচল। সব মিলে শেষ পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। বেশ ভালো লাগলো সুন্দর এই আনন্দঘন মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে। আরো বেশি ভালো লাগলো সুন্দরভাবে বর্ণনা করেছেন ঘোরাঘুরের মুহূর্তটা,আর এই বিষয়ে যথেষ্ট ধারণাও পেয়ে গেলাম।

 3 years ago 

আসলে এখানে নৌকা ভ্রমণ করতে আমাদের অনেক ভালো লেগেছিল।

 3 years ago 

হরিপুর ব্রিজের শেষ পর্ব আপনি আমাদের মাঝে শেয়ার করে ফেলেছেন।আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো৷ নতুন একটা জায়গার সাথে পরিচিত হওয়া গেলো। আমি ভাবছিলাম আপনাদের নৌকাটা ডুবে যাই নাই এটাই অনেক।

 3 years ago 

আসলে কখন যে লিখতে লিখতে পর্ব শেষ করে ফেললাম মনে ছিল না।

 3 years ago 

তাই নাকি ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39