জেনারেল রাইটিংঃ বাতাবি লেবুর সৌন্দর্য এবং সুগন্ধ মন ভরিয়ে দেয়

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240216100155.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আর কয়েকটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। যখনই শীতকাল শেষ হয়ে আসে ঠিক সেই সময়টাতে আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাই গাছগুলোর পাতা ঝরে যেতে শুরু করে। আর যে সময়টাতে গাছের পাতা ঝরে যায় ঠিক সেই সময়টাতেই গাছে নতুন ফুলের আগমন ঘটতে শুরু করে দেয়। আর গাছে গাছে সেই ফুলের সৌরভ ছড়িয়ে পড়ে পরিবেশের মধ্যে। আর এই কারণটাতে পরিবেশের সুগন্ধ যেন আরো বৃদ্ধি পেয়ে যাই। বিশেষ করে গ্রাম অঞ্চলের প্রকৃতি আরো বেশি পরিবারের সুবাসে ভরে ওঠে। আমাদের বাড়িতে একটা লেবুর গাছ রয়েছে আর সেই লেবুর গাছে আমি আজকে লক্ষ্য করলাম সব পাতা ঝরে গিয়েছে আর ফুল আসতে শুরু করে দিয়েছে।

IMG20240216100149.jpg

IMG20240216100132.jpg

IMG20240216100214.jpg

আমাদের বাড়িতে যে লেবু গাছটি রয়েছে তার নাম হচ্ছে বাতাবি লেবু । আমি লক্ষ্য করে দেখেছি প্রত্যেক বছরে শীতের সময় আমাদের এই লেবু গাছের পাতা ঝরে যেতে শুরু করে। আর পাতা ঝরে যাবার সাথে সাথে গাছে এত বেশি পরিমাণে ফুল ফুটতে থাকে যা দেখে আমি প্রত্যেক বছর মুগ্ধ হয়ে যাই। ফুলের সংখ্যা এতটাই বেশি থাকে যা দেখে মন ভরে যায়। আমাদের বাড়ির বাতাবি লেবু গাছে কত বেশি পরিমাণে ফুল এসেছে তা আপনারা উপরের ছবিগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর সাদা আকৃতির এই ফুল সৌন্দর্যের দিকে যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে সুবাসের দিকে। এগুলো সুবাস অন্যান্য ফুলের থেকে অনেক বেশি পরিমাণে থাকে। তাই খুব সহজেই এটা পরিবেশকে সুগন্ধে ভরে দিতে থাকে।

IMG20240216100322.jpg

IMG20240216100203.jpg

আমি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলাম সেখানে মাত্র কয়েকটা পাতা রয়েছে আর সব ফুল। একবার ভেবে দেখুন যদি সবগুলো ফুল থেকে ফল হতে থাকে তাহলে গাছের অবস্থা কি হবে। যদিও অনেক ফুল ঝরে যায় তারপরও যে ফুলগুলো থেকে ফল হয় তার সংখ্যা ও প্রচুর পরিমাণে থাকে। আমি লক্ষ্য করে দেখেছি আমাদের গ্রামে যে বাতাবি লেবু গাছগুলো রয়েছে তার মধ্যে আমাদের গাছের বাতাবি লেবু খেতে অনেক বেশি সুস্বাদু।

IMG20240216100125.jpg

আপনাদের সকলের দাওয়াত থাকলো এ বছর বাতাবি লেবু খাবার জন্য। যাই হোক এটা দেখে ভালো লাগছে যে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে আর এই ফুল আমাদের বাড়িতে যেন একটা সুগন্ধে ভরে দিয়েছে। আশা করি অন্যান্য বছরের মত এ বছরে ও আমাদের এই গাছের প্রচুর পরিমাণে বাতাবি লেবু ধরবে। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বাতাবি লেবুর ঘ্রান আমার বেশ ভালো লাগে।আর খেতেও ভালো লাগে। আর আজ আপনার পোস্টি দেখে আমার আরও ভালো লাগলো। আজ আপনার লেবু গাছের পাতাগুলো ঝরে যেই ফুলগুলো ধরলো তা দেখতে অসাধারণ লাগছে। আসলে লেবুগাছ দেখেছি। কিন্তু বাতাবি লেবুগাছের ফুল কখনও দেখা হয়নি। তবে বোঝা যাচ্ছে যে, অনেক লেবুও ধরেছে।ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমাদের আপনার লেবু গাছের সুন্দর লেবু খাবার দাওয়াতের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন আপু বাতাবি লেবুর ফুলের ঘ্রাণ আমাদেরকে মুগ্ধ করে।

 2 years ago 

ভাই সবই ঠিক আছে দাওয়াতও গ্রহণ করলাম কিন্তু আপনি তো পোস্টে আপনার লোকেশন দেননি তাহলে আপনার বাসায় কিভাবে যাব সেটা যদি জানাতেন 🙂

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া লোকেশন দেয়া লাগবে না আপনার পাশের জেলা মেহেরপুরে চলে আসুন।

 2 years ago 

বাতাবিলেবু খুব পুষ্টিগুণে ভরপুর ও ধরেও প্রচুর। বাতাবি লেবুর ফুলের সত্যি পাগল করা মিষ্টি সুঘ্রাণ সবার মন কেড়ে নেয়।বাতাবিলেবু গাছ যদি বাড়িতে থাকে তবে সুঘ্রাণে বাড়ি ভরিয়ে রাখে।আমার ভীষণ পছন্দ এই ঘ্রাণ। আপনার গাছের বাতাবিলেবুর ফুল এসেছে দেখে খুব ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক কথা বলেছেন আপু বাতাবি লেবুর এই মিষ্টি সুগন্ধ ও আমাদেরকে পাগল করে দেয়।

 2 years ago 

বাতাবি লেবু গাছে যখন ফুল আসে তখন ফুলের সংখ্যায় বেশি হয়। যেহেতু এই গাছের ফুল শীতের সময় আসে আমরা জানি যে শীতের সময় গাছের পাতা ঝরে যাই যার কারনে এমনটা হয়। বাতাবি কাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে। যদি সব ভুল থেকে বাদাম হয় তাহলে গাছ ফলের ভার নিতে পারবে না। আমাদেরকে বাতাবি লেবু খাওয়ার দাওয়াত দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক কথা বলেছেন যখন ফুল আসতে থাকে তখন একই সাথে প্রচুর পরিমাণে ফুল আসে।

 2 years ago 

হ্যা সেটাই।

 2 years ago 

বাতাবি লেবু খাওয়ার দাওয়াত গ্রহণ করলাম। সত্যিই বাতাবি লেবু ফুলের সৌন্দর্য অসাধারণ এবং অপূর্ব। খুবই ভালো লাগলো পোস্টের চমৎকার লেখাগুলো পড়ে। একই সাথে সব থেকে বেশি ভালো লেগেছে বাতাবি লেবুর ফুলের চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অবশ্যই দাওয়াত থাকলো বাতাবি লেবু হলে খেয়ে যাবেন

 2 years ago 

শীতকালে বেশিরভাগ গাছগুলোর পাতা ঝরে যায়। এজন্য দেখতে খুব ভালো লাগে। কিন্তু লেবুর গাছ দেখি অন্যরকম। পাতা ঝরে যাওয়ার ফলে ফুলের পরিমাণ বেড়ে যায়। আর অনেক ফুল ফুটেছে দেখছি। এত ফুলে যদি বাতাবি লেবু ধরে তাহলে তো গাছের অবস্থা খারাপ হয়ে যাবে। যাইহোক ভাইয়া গিয়ে খেয়ে আসতে না পারলে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েন। ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য।

 2 years ago 

এটা ঠিক কথা বলেছেন আপু অন্যান্য গাছের মতো বাতাবি লেবু গাছে ও শীতকাল আসলে পাতা ঝরে যায়।

 2 years ago 

বাতাবি লেবু আমি অনেক পছন্দ করি। এই লেবু গাছ আমি আগে কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথমে এরকম একটি গাছ দেখতে পেলাম৷ এর সুগন্ধ আমাদের মনকে ভরিয়ে দেয় এবং এর স্বাদ আমাদের মনে অনেকটাই জায়গা করে নেয়। একইসাথে আপনার শেয়ার করা এই গাছের মধ্যে অনেকগুলো ফুল এসেছে দেখে খুব ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 2 years ago 

কি বলেন ভাইয়া আজ পর্যন্ত আপনি বাতাবি লেবুর গাছ দেখেছিলেন না কিন্তু বাতাবি লেবু পছন্দ করেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64052.73
ETH 1840.51
USDT 1.00
SBD 0.38