ক্রিয়েটিভ রাইটিং : মধ্যবিত্ত পরিবারের ছেলে পর্ব ১ঃ হতাশা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

blogger-2838945_1280.jpg
ছবির লিংক

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা যদি আমাদের সমাজের দিকে একটু ভালো ব্যবহার করি তাহলে বিভিন্ন ধরনের হতাশাগ্রস্থ মানুষদের কে দেখতে পাবো। প্রতিটি মানুষের হতাশার কারণ এর মধ্যে ভিন্নতা রয়েছে। আমি আজকে আপনাদের মাঝে মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত ছেলের হতাশার কথা বলব।

আমাদের দেশে বর্তমানে প্রায় ১৮ কোটি মানুষের বসবাস। আর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই আঠারো কোটি মানুষের মধ্যে থেকে সরকারি চাকরিজীবীর সংখ্যা মাত্র কয়েক পার্সেন্ট। কিন্তু আমরা প্রত্যেকেই সরকারি চাকরির জন্য পড়াশোনা করি। বর্তমানে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে সেটা শেখার জন্য শিক্ষা লাভ নয়। এখনকার শিক্ষা হয়ে গিয়েছে যেন চাকরি লাভের আশায় শিক্ষা। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা স্বাচ্ছন্দের সাথে তাদের লেখাপড়ার জীবন শেষ করতে পারে না। যদিও তারা ছোটবেলা থেকে ভালোভাবে তাদের শিক্ষা জীবনকে চালিয়ে যেতে পারে কিন্তু তাদের জীবনে একটা সময় আসে যেখানে তারা বিভিন্ন ধরনের বাধার শিকার হয়। বিশেষ করে অনার্স দ্বিতীয় বর্ষ থেকে মধ্যবিত্ত ছেলেদের এই ধরনের মানসিক চাপের মধ্যে দেখতে পাওয়া যায়। আমার কথার আঙ্গিকে হয়তোবা আপনারা বুঝেই ফেলেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। যেহেতু মধ্য পরিবারের সন্তান তাই পরিবারের খরচ মেটানোর পরে সন্তানের লেখাপড়া করানোর আর সম্ভব হয়ে ওঠেনা। এমন একটা পরিস্থিতিতে লেখাপড়া দাঁড়িয়ে যাই যেখানে পিছনে যাবার কোন সুযোগ নেই আবার সামনের দিকে যেতে হলেও অনেক কষ্ট করে যেতে হবে। পরিবারের সদস্যরা লেখাপড়ার খরচ চালাতে পারে না আবার সমাজের মানুষেরাও ছেলেটাকে বিভিন্ন খারাপ কথা বলতে থাকে। এই সময়টাতে অনেক ছেলেরাই হতাশাগ্রস্থ হয়ে যায় এমনকি অনেকে আত্মহত্যা করে থাকে।

man-2734073_1280.jpg

ছবির লিংক

অনেকেই রয়েছে যারা এই জীবনের হতাশা, মানুষের বিভিন্ন কথা শোনার পরও জীবন সংগ্রাম চালিয়ে যাই। এই জীবন সংগ্রামে জয়ী হওয়াটা অনেকটাই কঠিন। কেননা এই জীবন সংগ্রামে পিছন থেকে সামনের দিকে ঠেলে দেবার মত কোন মানুষ থাকে না। মাথার উপর হাজারো চাপ নিয়ে মধ্যবিত্ত সেই ছেলেটাকে তার লেখাপড়া চালিয়ে যেতে হয়। অনেকে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে আবার অনেকে প্রাইভেট পরিয়ে তাদের লেখাপড়ার খরচ জোগাতে থাকে। এভাবেই অনেক মধ্যবিত্ত ছাত্র তাদের লেখাপড়ার জীবন শেষ করে।

মধ্যবিত্ত সেই ছেলেটা সবথেকে বেশি হতাশাগ্রস্থ হয়ে যায় লেখাপড়া শেষ হয়ে যাবার পরে। লেখাপড়া শেষ হয়ে যাবার পরে যখন দুই এক বছর কেটে যায় কিন্তু সে কোন চাকরি পায় না তখন সমাজের মানুষ এমনকি পরিবারের মানুষও তাকে নানা ধরনের কুকথা বলতে থাকে। যারা এই জীবনটা অতিক্রম করে ফেলেছেন তারা হয়তো বা বুঝতে পারছেন সেই সময়টা কতটা কষ্টের ছিল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আমি উপরে যে কথাগুলো বললেন আমি তার সাথে একমত পোষণ করছি। সত্যিই মধ্যবিত্ত মানেই সংগ্রাম, পরিশ্রম আর মানিয়ে নেয়া। মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো না পারে নিজের মতো করে জীবন পার করতে না পারে পরিবারের চাহিদা পূরণ করতে। সবমিলিয়ে কষ্টের শেষ থাকে না। আর সবমিলিয়ে অনিশ্চিত জীবন অতিবাহিত করে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পরিবারের চাহিদা পূরণ করতে যেয়ে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা হিমশিম খেয়ে যায়।

 3 years ago 

হ্যাঁ মানুষের জীবনটা বড়ই সংগ্রামীময়,নিজের খরচ যোগানোর জন্য অনেক প্রকার কাজে অংশগ্রহণ করতে হয় কিন্তু কিছু মানুষ রয়েছে এই নিয়ে বিভিন্ন প্রকার সমালোচনা করে থাকে কিন্তু কোন প্রকার সহায়তা প্রদানে হাত বাড়িয়ে দেয় না। আর এটাই বাস্তব জীবনের বাস্তব অনুভূতি তবুও মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা চেষ্টা করে থাকে প্রাইভেট পরিয়ে অথবা কোম্পানিতে জব করে নিজের ক্যারিয়ার গড়ে তোলার। সুন্দর এই বিষয়টা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

এটাই তো মানুষের প্রবলেম তারা সব সময় সমালোচনা করতেই থাকে।

 3 years ago 

হতাশা এমন একটি বস্তু যা মধ্যবিত্ত ছেলেদের জীবন অনেক বেশি পরিমাণে দেখা যায়। আর হতাশাগ্রস্ত হতে হতে এমন একটি পর্যায়ে পৌঁছে যায় তখন আত্মহত্যা করা ছাড়া কোন উপায় থাকে না। আজকে আপনি আপনার এই রাইটিং এর মধ্য দিয়ে বাস্তব জীবনের কিছু ঘটনাকে তুলে ধরেছেন৷ আর মধ্যবিত্ত ছেলেরা যত সম্ভব চেষ্টা করে তাদের পরিবারের জন্য কিছু করার জন্য।
অসংখ্য ধন্যবাদ এরকম একটি রাইটিং শেয়ার করার জন্য।

 3 years ago 

মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মধ্যে হতাশা সবথেকে বেশি দেখতে পাওয়া যায়।

 3 years ago 

আপনি কিন্তু আজকে বাস্তবিক একটা টপিক তুলে ধরেছেন এই পোস্টটা লেখার জন্য, যা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে এই ধরনের মানুষগুলোর জীবনে বেশিরভাগ সময় হতাশা আসে। আসলেই মধ্যবিত্ত ছেলেরাও চেষ্টা করে ভালো কিছু করে সফলতা অর্জন করতে। শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর করে আমাদের মাঝে এটা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাস্তব থেকেই আমার লেখাটার অনুপ্রেরণা পেয়েছি।

 3 years ago 

এখন কিন্তু বেশিরভাগ মানুষ পড়ালেখা করছে চাকরির জন্য। আর মধ্যবিত্ত কিছু মানুষ রয়েছে যারা অনেক বেশি মেধাবী স্টুডেন্ট কিন্তু তাদেরকে নিজের হাতে সবকিছু চালাতে হয়। আসলে সমাজের মানুষগুলো সব সময় অনেক কথা বলে সেই মানুষগুলোকে যদি চাকরি পেতে কিছুটা দেরি হয় তখন। এমন কি পরিবারের মানুষগুলো ও দ্বিধাবোধ করে না এরকম কথাগুলো শোনানোর সময়। সবাই নিজেদের মতো কিছু একটা করে নিজেদের লাইফটা সেটেল করার চেষ্টা করে।

 3 years ago 

এটাই তো সব থেকে সমস্যার বিষয় আমরা এখন লেখাপড়া করি চাকরি পাওয়ার উদ্দেশ্যে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38