অরিগামিঃ কাঁঠালের পাতার উপর দাঁড়িয়ে থাকা একটি মেয়ে
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। এক সপ্তাহ পরে যেন নিজেকে হাফ ছেড়ে বাঁচার মতো অবস্থা বলে মনে হচ্ছে। এক সপ্তাহ আগে আমার ওয়াইফাই সংযোগ নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে গত সপ্তাহে আমি আপনাদের মাঝে খুব একটা ভালোভাবে উপস্থিত হতে পেরেছিলাম না। এমনকি পোস্ট করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে গত এক সপ্তাহ। যাইহোক অনেক কষ্টের পরে আজকে আমার ওয়াইফাই সংযোগটা ঠিক করে নিলাম আশা করি এখন থেকে আপনাদের মাঝে আমি সবসময়ই উপস্থিত থাকতে পারবো।আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমি যে পোস্টটি আপনাদের মাঝে এখন শেয়ার করতে চলেছি আমি লক্ষ্য করে দেখেছি আমাদের এই কমিউনিটিতে এমনটা কেউ করেনা। যেহেতু এটা আমি একাই করি তাই আমার এই কাজের মধ্যে একটা ইউনিক ব্যাপার ফুটে ওঠে। আপনারা ইতিপূর্বে অনেকেই আমার তৈরি করা এই জিনিসগুলো দেখেছেন। অনেকে হয়তোবা আমার মত করে এটা তৈরি করতে সহজ চেষ্টা করেছেন কিন্তু এটা তৈরি করতে পারেননি। আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি আমার তৈরি করার পদ্ধতিটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও আমার মত করে পাতার উপরে এই ধরনের অরিগামি তৈরি করতে পারবেন। আজকে আমি আপনাদের মাঝে কাঁঠালের পাতার উপর একটি মেয়ের অরিগামি তৈরি করে শেয়ার করব। তো চলুন আজকের তৈরি করা এই অরিগামিটি দেখে নেওয়া যাক....
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | কাঁঠালের পাতা |
| ২ | কলম |
| ৩ | ব্লেড |
ধাপ -১
প্রথমে আমি একটি কাঁঠালের পাতার উপর কলম দিয়ে একটি সুন্দর করে মেয়ের চিত্র অঙ্কন করে নিলাম। পাতার উপরে চিত্র অংকন টা একটু সুন্দরভাবে করতে হবে কেননা যতটা সুন্দর করে চিত্র অঙ্কন করা সম্ভব হবে অরিগামিটি ততটাই সুন্দর লাগবে।
ধাপ -২
আর এরপর এই শুরু হয়ে গেল সব থেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ। আমি একটা ব্লেড ব্যবহার করে আস্তে আস্তে কাঁঠালের পাতার অতিরিক্ত অংশগুলো কেটে ফেলে দিতে শুরু করলাম। ব্লেড অনেক ধারালো হয়ে থাকে তাই আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এই ব্লেডে আমাদের হাত কেটে না যায়।
ধাপ -৩
এই ধাপটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে কাঁঠালের পাতার উপর এই ধরনের অরিগামি তৈরি করতে হয়।
ধাপ -৪
এই ধাপটিতে মেয়ের জামার নিচের অংশের পাতার অবশিষ্ট অংশগুলো কেটে ফেলে দেয়া হয়ে গিয়েছিল।
ধাপ -৫
তারপরে আমি মেয়েটির ডান হাতের অবশিষ্ট অংশের অতিরিক্ত পাতা কেটে ফেলে দিলাম।
ধাপ -৬
এই ধাপটিতে কাঁঠালের পাতার উপর অরিগামি তৈরি করার অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছিল।
ধাপ -৭
কাঁঠালের পাতার উপর মেয়ের অরিগামি তৈরি করার কাজ অর্ধেক শেষ হয়ে যাবার পরে আমি বাকি অর্ধেক অংশের পাতার অবশিষ্ট অংশগুলো কেটে ফেলে দিতে শুরু করলাম।
ধাপ -৮
এই ধাপটিতে কাঁঠালের পাতার উপর মেয়ের দাঁড়িয়ে থাকা অরিগামি তৈরি করার কাজ শেষ হয়ে গিয়েছিল।
অরিগামি তৈরি করার কাজ শেষ হয়ে যাবার পরে আমি সেটাকে আকাশের দিকে ধরে একটা ছবি তুললাম। কারণ এই ধরনের অরিগামি গুলো আকাশের দিকে ধরে ছবি তুললে দেখতে অনেক সুন্দর লাগে।
আমার তৈরি করা এই অরিগামিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
সত্যি ভাই ঠিক বলেছ গত সপ্তাহে ওয়াইফাই নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের কাজ করতে খুবই সমস্যা হয়েছে। আমি তো এই সপ্তাহে খুবই কষ্ট করে কাজ করছি। আলহামদুলিল্লাহ কাজ করেছি এবং তার ফলও আমি পেয়েছি। আপনি আজকে কাঁঠালের পাতার উপর দাঁড়িয়ে থাকা একটি মেয়ের খুব চমৎকার অরিগামি তৈরি করেছি। এটা দেখতে বেশ সুন্দর লাগছে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
আপনি আপনার কষ্টের ফল পেয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো।
অরিগামী শব্দের অর্থ ভাঁজ এবং ভাজ করে কোন কিছু তৈরি করা। আপনার এই প্রজেক্টে ভাঁজে কোন কাজ নেই তাই একে অরিগামী বলা যাবেনা।
এটি একটি ডাই প্রজেক্ট।
যাইহোক পাতার উপর কোন কিছুর অবয়ব ফুটিয়ে তোলা বেশ কষ্টকর কাজ। বেশ ভালো লেগেছে আপনার ডাই প্রজেক্ট।
আমার তৈরি করা এই প্রজেক্ট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম।
অসাধারণ একটি প্রতিভা আপনার খুব সুন্দর একটি ক্রিয়েটিভিটি। আপনি খুব সুন্দর ভাবে কাঁঠালপাতায় একটি মেয়ে দাঁড়িয়ে থাকা দৃশ্য অঙ্কন করলেন। সেই সাথে আমাদের সাথে শেয়ার করলেন অনেক ভালো লাগলো। আপনার তৈরির ধাপ গুলো দেখে খুব সুন্দরভাবে তৈরি করা যাবে ধন্যবাদ।
এগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় আপু।
হর হামেশাই আমাদের কে নেটওয়ার্কের সমস্যায় ভুগতে হয়। আমারও মাঝে মাঝে প্রচুর পরিমাণে সমস্যা হয়। পোস্ট করতে ও কমেন্ট করতে অনেক কষ্ট হয়। যাই হোক আপনার ডাই প্রজেক্টে অসাধারণ হয়েছে। আপনার কাছে থেকে এমন সুন্দর সুন্দর কাজ আমরা আরো পেয়েছিলাম। আজকের কাজটিও দুর্দান্ত হয়েছ।
নেটওয়ার্কের সমস্যা খুবই খারাপ একটা সমস্যা আপু।
আরে বাহ্ অনেক সুন্দর হয়েছে তো আপনার তো এই কাজটা। কাঁঠালের পাতার উপর দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে অনেক সুন্দর করে তৈরি করেছেন। পাতাটা সাবধানতার সাথে কাটা হয়েছে যা দেখে বুঝতে পারছি। ধাপগুলো অনেক সুন্দর করে শেয়ার করার কারণে দেখতে ভালো লেগেছে। দক্ষতার সাহায্যে এভাবে সামনের দিকে এগিয়ে যান।
সাবধানতা অবলম্বন না করলে খুব সহজেই এটা নষ্ট হয়ে যেতে পারে।
এরকম আইডিয়া গুলো দেখলে সত্যি অনেক ভালো লাগে। আর আপনার অনেক আইডিয়াটা দেখে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। খুব সুন্দর লাগছে এটা দেখতে। এই পাতাগুলো অনেক সাবধানে কাটা লাগে না হলে নষ্ট হয়ে যায়। যার ফলে কোন কাজ হয় না। আপনাদের এরকম দক্ষতা মূলক কাজগুলো আমরা পরবর্তীতে ও দেখতে পাব আশা করছি। সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম।
ছোট্ট একটা ভুল হলেই পুরো কষ্টটা শেষ হয়ে যায়।
ওয়াইফাই সংযোগ নষ্ট হলে সত্যি অনেক ঝামেলার ব্যাপার। যাইহোক অনেক কষ্টের পর সবকিছু ঠিক হয়েছে জেনে ভালো লাগলো। কাঁঠাল পাতার উপরে করা ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে। ভাইয়া আপনি কাঁঠাল পাতার উপর ডিজাইন করে একটি মেয়ের দৃশ্য ফুটিয়ে তুলেছেন দেখে ভালো লাগলো।
কি কষ্টে যে কাজ করেছিলাম আপু তা বলে বোঝাতে পারবো না।
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে কাঁঠালের পাতার উপর দাঁড়িয়ে থাকা মেয়ের অরিগামি তৈরি করেছেন। আপনার আইডিয়ার প্রশংসা করতে হয়। আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব হয়। গত এক সপ্তাহ আপনার ওয়াইফাই খারাপ থাকার কারণে আপনি অনেক কষ্ট করে পোস্ট করেছেন। আমার নিজেও মাঝেমধ্যে ওয়াইফাই ডিস্টার্ব করলে কাজ করতে অনেক সমস্যা হয়। যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পাতার মধ্যে একটি মেয়ের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাংলাদেশের নেটওয়ার্কের যে অবস্থা তাতে কাজ করাটাই যেন কষ্টের হয়ে যাচ্ছে।