স্পোর্টস : রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস এর মধ্যকার জমজমাট একটা ম্যাচ
Credit: Sportszfy tv Live
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার, এপ্রিল ১৮ /২০২৩
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরো একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আইপিএল হচ্ছে পুরো পৃথিবীর সব থেকে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। এইটাকে সব থেকে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এই পরিণত করার জন্য ভারতের ক্রিকেট বোর্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় সব দেশের খেলোয়াড় এই টুর্নামেন্টের খেলার জন্য চলে আসে। এমনকি আইসিসি এর খেলাগুলোও এই টুর্নামেন্টের সময় বন্ধ থাকে। কালকে রাত্রে একটা দারুন টান টান উত্তেজনা পূর্ণ খেলা দেখলাম। সেই খেলাতে একদিকে অংশগ্রহণ করেছিল চেন্নাই সুপার কিংস অন্যদিকে অংশগ্রহণ করেছিল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। টসে হেরে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বল করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ২২৬ রান করেছিল।
Credit: Sportszfy tv Live
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দুজন ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছিল। বিরাট কোহলি ও খুব কম রানেই আউট হয়ে গিয়েছিল কালকের ম্যাচে। তারপরে খেলাটা দেখে অনেক মজা পেয়েছি। গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাফ ডুপ্লেসি এত সুন্দর খেলা খেলতে শুরু করেছিল যা দেখেই সকলেরই ভালো লাগবে। তারা এমনভাবে খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন তারা জিতে যাবে।
Credit: Sportszfy tv Live
একটা সময় যখন খেলার উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছিল ঠিক সেই সময় চেন্নাই সুপার কিংস এর একজন বোলিং খুবই সাধারণ একটা ক্যচ মিস করেছিল। এই ক্যচ মিস পরেই খেলাটা আরও জমজমাট হয়ে গিয়েছিল।
Credit: Sportszfy tv Live
যখন খেলা ১২ ওভার চলছিল তখন রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ১৪১ রান করে ফেলেছিল। লোডশেডিং এর কারণে আমি খুব একটা বেশি স্ক্রিনশট নিতে পেরেছিলাম না কালকের এই ম্যাচে। ১২ ওভার শেষে মনে হচ্ছিল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু খুব সহজেই ম্যাচটা জিতে যাবে।
Credit: Sportszfy tv Live
কিন্তু আমরা সকলেই জানি এটা হচ্ছে গোল-গলের খেলা কখন যে খেলা কোন দিক থেকে কোন দিকে ঘুরে যায় বুঝতেই পারা যায় না। অবশেষে চেন্নাই সুপার কিংস এই খেলাতে ৮ রানে জয় লাভ করে। আমি বিশ্বাস করি কালকে রাতের এই খেলাটা যে যে দেখেছে তারা সকলেই অনেক মজা পেয়েছে। এই ধরনের জমজমাট খেলা খুব কমই দেখতে পাওয়া যায়।
কালকে রাতের এই খেলাটি আপনাদের কাছে কেমন লেগেছিল তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
হ্যাঁ ভাই কালকে রাতের আইপিএলের রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ভার্সেস চেন্নাই সুপার কিংস ম্যাচটি ছিল খুবই জমজমাটপূর্ণ ম্যাচ। বেশ বড় রানের একটি ম্যাচ ছিল শেষমেষ আমার দল চেন্নাই সুপার কিংস জিতেছে এবং আমি সেটা খুব ভালোভাবে উপভোগ করেছি। খেলা সম্পর্কিত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
খেলাটা উপভোগ করার মতই ছিল
এসকল খেলা গুলো খুব একটা দেখা হয়না,বিশ্বকাপের সময় একটু দেখি।আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।গতকাল জমজমাট একটি মেস ছিল আর চেন্নাই সুপার কিংস জিতেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
খেলা হলেই আমি যেন সব কাজ ফেলে খেলা দেখতে শুরু করে দেয়