লাইফস্টাইল: ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, এপ্রিল ২৩/২০২৩
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। যেতে যেতে ঈদুল ফিতর শেষ হয়ে গেল। যদিও রমজান মাসে একটু গরম থাকার কারণে আমরা সকলেই কষ্টের সাথে রোজাগুলো পালন করেছি কিন্তু ঈদের দিন আসার সাথে সাথেই যেন পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। পরিবেশ গরম থাকার কারণে আমাদের এলাকাতে সকাল ৭ঃ৩০ মিনিটে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছিল। অন্য বছরে ঈদের দিনে বৃষ্টি হয় কিন্তু এ বছরে বৃষ্টি না হওয়ার ফলে সকলেই ভালোভাবে ঈদকে উদযাপন করতে পারেছে।
যেহেতু আমাদের এলাকাতে ঈদের নামাজ ৭ঃ৩০ মিনিটে ছিল যার ফলে আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম ঈদের নামাজ আদায় করার জন্য। সকল মানুষ একটা জায়গায় ঈদের জামাত আদায় করে থাকে। বেশ কিছু গ্রামের লক্ষ্য করা যায় যে একটা গ্রামের দুইটা ঈদগা রয়েছে কিন্তু আমাদের গ্রামের মানুষের মধ্যে একতা এখনো টিকে রয়েছে যার কারণে আমরা একটা জায়গাতেই ঈদের নামাজ আদায় করে থাকি।
গরম হবে তাই আমি সকাল সকাল যে গাছের নিচে বসে গিয়েছিলাম। গাছের নিচে একটু ছায়া ছিল যার কারণে খুবই মজার সাথে আমরা ঈদের জামাত আদায় করতে পেরেছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার ছবির পিছনের দিকে সুমন স্যার বসে ছবি তুলতে শুরু করে দিয়েছে। আসলে ঈদের দিনে ছবি তোলার মধ্যে অন্য রকমের একটা ভালোলাগা কাজ করে।
ঈদের নামাজ শেষ হয়ে যাবার পরপরই সবাই যে যার মত যাওয়া শুরু করল। ঈদগাহে সব থেকে বেশি যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে একে অন্যের মধ্যে কোলাকুলির। সকল ভেদাভেদ ভুলে যেয়ে প্রত্যেকে প্রত্যেকের সাথে কোলাকুলি করে থাকে। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে।
কোলাকুলির পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমরা সকলে ফটোগ্রাফি ধারণ করতে শুরু করলাম। এই দিনে যদি আমরা ফেসবুকের দিকে লক্ষ্য করি তাহলে শুধুমাত্র ঈদের ছবি দেখতে পাই। সকলের একত্রিতভাবে আমরা কয়েকটা গ্রুপ ছবি ধারণ করলাম। শেষের দিকে আমার সাথে আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় সুমন স্যার।
আশা করি ঈদের এই দিনটা আপনারা খুব ভালোভাবে উদযাপন করতে পেরেছেন। আপনারা কে কিভাবে ঈদের দিনটা পালন করলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এই পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি।ঠিক বলেছেন ভাইয়া অনেক গ্রামে দেখাযাই পাশা পাশি দুটি ঈদগা পারিবারিক কলহর কারণে।আপনার কাটানো আনন্দময় ঈদের দিনের কিছু মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আমাদের গ্রামের মানুষের মধ্যে তেমন কলহ নাই তাই সকলে এক জায়গায় ঈদের জামাত আদায় করে