পরীক্ষা শেষে নুডুলস খাওয়া

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230809192534.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার, আগস্ট ১০/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। কালকে আমার মাস্টার্স পরীক্ষা ছিল আর পরীক্ষা শেষে যখন বাড়িতে আসছিলাম হঠাৎ তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। যেহেতু ঢাকাতে বৃষ্টি শুরু হলেই প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম দেখতে পাওয়া যায় তাই কালকে আমার বাড়ি আসতে দিনের তুলনায় দ্বিগুণ সময় লেগেছে। বাস থেকে নামার পরে প্রচুর পরিমাণে খিদা অনুভব করলাম কেননা সেই সকালে খেয়ে এসেছি।

IMG20230809192551.jpg

IMG20230809192544.jpg

আমরা দুজনে গিয়েছিলাম পরীক্ষা দিতে। তাই বাস থেকে নামার পরে দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম কিছু একটা খাওয়া-দাওয়া করতে হবে না হলে কোনভাবেই রুম পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। কি খাব কি খাব চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে আমাদের এইখানে একজন মামা খুবই সুন্দরভাবে নুডুলস রান্না করে। এই মামার নুডুলস খাবার জন্য অনেক দূর থেকে অনেক মানুষ এখানে এসে ভিড় জমাই। যেহেতু নামকরা একজন নুডুলস বিক্রেতা তাই সেখানে সিরিয়াল পাবা একটু কষ্টসাধ্যকর তারপরও আমরা সেখানে গেলাম সিরিয়াল খোঁজার জন্য। যেমন চিন্তা সেখানে যাবার পরে তার ঠিক উল্টোটা দেখতে পেলাম। বৃষ্টি হবার কারণে আজকে সেখানে খুব একটা বেশি মানুষ আসতে পারেনি তাই তেমন একটা ভিড় ছিল না।

IMG20230809192538.jpg

আমরা সহজেই সেখানে সিরিয়াল পেয়ে গেলাম। তারপরে নুডুলস মামা কে বললাম আমাদের দুজনকে দুই প্লেট নুডুলস দেবার জন্য। এত নামকরা জনপ্রিয় নুডলস বিক্রেতা কিন্তু অন্যান্য এলাকার থেকে এখানে দামের পরিমাণটা অনেক কম রয়েছে। খেতে সুস্বাদু আর দাম কম হওয়ার কারণে মূলত এইখানে মানুষের সমাগম খুব বেশি থাকে। নুডুলস মামার কাছ থেকে জানতে পারলাম তার ইচ্ছা যে লাভ করবে কম বিক্রয় করবে বেশি। ব্যবসার ক্ষেত্রে এটাও খুবই ভালো একটা সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়। এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

পরীক্ষা শেষে করে দুইজন মিলে বেশ সুন্দর ভাবে নুডুলস খেয়েছেন ভাই। আসলে নুডুলস খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি মাস্টার্স পরীক্ষায় যেন ভালো ফলাফল অর্জন করেন এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ ভাই পরীক্ষা শেষে নুডুলস খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পরীক্ষা শেষ করার পরে প্রচুর পরিমানে খিদা লেগে গিয়েছিল তাই নুডুলস খেতে শুরু করে দিয়েছিলাম।

 3 years ago 

বৃষ্টির দিনে বেশ মজার করে নুডুলস খেলেন দেখে তো খেতে ইচ্ছে করছে। কিছু কিছু খাবার আছে দেখলেই বুঝা যায় খেতে মজার হবে। আপনারা তো বেশ দূরে যেয়ে চমৎকার খাওয়া দাওয়া করলেন। আসলেই পরীক্ষার হল থেকে বের হলে খুব খিদা লাগে। ধন্যবাদ মুহূর্ত টি শেয়ার করার জন্য।

 3 years ago 

তাহলে দেরি করিয়েন না আপু এখনই রান্না করে খেতে শুরু করে দেন পরে দেন।

 3 years ago 

ভাইয়া পরিক্ষা দিয়ে হল থেকে বের হলে প্রচুর খিদা লাগে। কারন তিন চার ঘন্টা খাওয়ার প্রতি খেয়াল থাকে না। যার জন্য হল থেকে বের হলেই পেটের পোকা গুলো আন্দোলন শুরু করে,হা হা হা। নুডুলস আমারও খুব প্রিয়। ধন্যবাদ।

 3 years ago 

এটা ঠিক কথা বলেছেন ভাইয়া পরীক্ষা শেষ করার পরে প্রচুর পরিমাণে খিদা লেগে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38