রেসিপিঃ মাছের ডিম দিয়ে আলু ভাজি
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার ,১৯ ফ্রেব্রুয়ারি ২০২৫
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে এই ধরনের রেসিপি তৈরি করা হয় না। এর জন্য আমি ছুটির দিনগুলোকেই বেছে নেই রেসিপি তৈরি করার জন্য। আজকে আমি আপনাদের মাঝে খুবই লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছি। সত্য কথা বলতে ব্যক্তিগতভাবে এই রেসিপি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। মাছের পেট থেকে প্রাপ্ত এই ডিম এইভাবে ভাজি করে খেলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | মাছের ডিম |
| ২ | আলু |
| ৩ | কাঁচা মরিচ |
| ৪ | পেঁয়াজ কুচি |
| ৫ | লবণ |
| ৬ | হলুদ গুঁড়া |
| ৭ | ধনিয়া গুঁড়া |
| ৮ | তেল |
ধাপ-১
প্রথমে আমি পরিষ্কারভাবে মাছের ডিম গুলো ধুয়ে নিলাম। তারপর কিছু আলু কুচি করে কেটে ধুয়ে নিলাম। এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিলাম। তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়া নিয়ে নিলাম। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এভাবে সবগুলো উপকরণ একটি পাত্রে এক জায়গায় নিয়ে নিলাম।
ধাপ-২
তারপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
ধাপ-৩
তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিলাম। তারপর হালকা নাড়াচাড়া করে নিলাম।
ধাপ-৪
এরপর পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে আবারো কিছুটা নাড়াচাড়া করে নিলাম। এরপর একটু তেল দিয়ে প্রায় ১০ মিনিট সবগুলো উপকরণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে রান্না করে নিলাম।
ধাপ-৫
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
বলা চলে আমার প্রিয় রেসিপিগুলোর তালিকায় থাকা অন্যতম একটি লোভনীয় রেসিপি। মাছের ডিমের রেসিপিগুলো এমনিতেই অনেক সুস্বাদু হয় সেই সাথে আলু যোগ করায় এই রেসিপিটার স্বাদ আরো বেড়ে যায়। মজাদার রেসিপি টি কিভাবে তৈরি করেছেন সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
লোভনীয় এই রেসিপিটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে।
মাছের ডিমের সাথে আলু ভাজার কনসেপ্টটা বেশ ভালো কিন্তু। রান্নাটি দেখেই বেস্ট লোভ হল। ইচ্ছে রইল আপনার রেসিপি মত একদিন বানিয়ে খাওয়ার। তবে আপনি যেভাবে ধাপে ধাপে সম্পূর্ণ রেসিপিটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন তাতে বেশ ভালো লাগলো।
ঠিক কথা বলেছেন মাছের ডিমের সাথে আলু ভাজার এই কনসেপ্টা দারুন।
আলু দিয়ে মাছের ডিমের রেসিপি খুবই মজার একটা রেসিপি শেয়ার করেছেন। মাছের ডিম ভুনা খেতে খুবই ভালো লাগে। এভাবে আলু দিয়ে ভেজে খেতেও খুবই সুস্বাদু। আপনার রেসিপি টা দেখে বেশ লোভনীয় লাগছে। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
এই রেসিপিটা আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি।
মাছের ডিম ভাজি আমার খুব পছন্দের। মাছের ডিম ভাজি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। মাছের ডিম দিয়ে আলু ভাজি করেছেন দেখে খুব ভালো লাগলো ভাই। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।
আমার রন্ধন প্রক্রিয়া আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুশি হলাম।
মাছের ডিম ভাজি আমার অনেক ভালো লাগে খেতে।আম্মু এভাবে আলু দিয়ে আগে রান্না করে দিত খেতাম অনেক দিন আর খাওয়া হয় নাহ।আপনার পোস্ট দেখে মনে পরে গেল এবং খুদাও লাগলো।
গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে।
আলু ভাজি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি মাছের ডিম এবং আলু দিয়ে মজার ভাজি রেসিপি করেছেন। তবে এই ধরনের রেসিপি দিয়ে গরম রুটি গরম পরোটা খেতে বেশ মজাই লাগে। তবে আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল খাবার জন্য। অনেক অনেক ধন্যবাদ এত মজার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এর আগে আমি কোনদিন গরম পরোটা দিয়ে এই রেসিপি খাইনি কিন্তু রুটি দিয়ে খেয়েছি।
মাছের ডিম দিয়ে চমৎকার সুন্দর করে আলু ভাজা রেসিপি করেছেন। খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। খেতে অনেক মজাদার এই রেসিপিটি।খুবই ভালো লাগে খেতে এই রেসিপিটি। ধাপে ধাপে সুন্দর করে লোভনীয় রেসিপিটি রন্ধন প্রনালী আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
আমার তৈরি করা রেসিপি টা আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম।