ফটোগ্রাফি: আমার ধারণ করা রেন্ডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230711_225130.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ফটোগ্রাফি ধারণ করতে আমার খুবই ভালো লাগে। যখনই সুযোগ পায় এবং চোখের সামনে কোন সৌন্দর্য চলে আসে তখনই আমি ফটোগ্রাফি ধারণ করতে শুরু করে দেই। আসলে ফটোগ্রাফি ধারণ করা বর্তমানে যেন আমার শখ এ পরিণত হয়ে গিয়েছে। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই ফটোগ্রাফি ধারণ করতে খুবই পছন্দ করে থাকে। আজকে আমি আপনাদের মাঝে আমার ধারন করা কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। তো চলুন আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।।

IMG20230624053410.jpg

Device-Realme-C25s
Location

প্রথমেই আমি আপনাদের মাঝে যে ফটোগ্রাফি টা শেয়ার করেছি সেটা আকন্দ গাছের ফুলের ফটোগ্রাফি। গ্রাম অঞ্চল গুলোতে এই গাছ অতীতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে এটা খুব একটা দেখতে পাওয়া যায় না। গ্রামের মানুষেরা এই গাছটাকে ঔষধি গাছ হিসাবে সবথেকে বেশি চিনে থাকে।

IMG20230624053316.jpg

Device-Realme-C25s
Location

আকন্দ ফল যখন পেকে যায় তখন সেটা তুলোর মতো বাতাসে উড়তে শুরু করে দেয়। এটা সেই আকন্দ ফল যেটা বাতাসে তুলো এর মত উড়তে শুরু করে দিয়েছে। এই জিনিসটা বাতাসে উড়তে দেখলে আসলেই ভালো লাগে।

IMG20230624053651.jpg

IMG20230624053730.jpg

Device-Realme-C25s
Location

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে কয়েকটা কাশ ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে গিয়েছে। আমরা বেশিরভাগ মানুষই বড় আকৃতির কাশফুল এর গাছগুলো চিনে থাকে। কিন্তু গ্রাম অঞ্চলগুলোতে এই ধরনের ছোট আকৃতির কাশ ফুল এর গাছই সবথেকে বেশি দেখতে পাওয়া যায়।

IMG20230624053911.jpg

Device-Realme-C25s
Location

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে একটি কলার কাঁধির ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে গিয়েছে। এই কাঁধিতে প্রচুর পরিমাণে কলা ধরেছে। এই গাছের কলাটা খেতে অনেক সুস্বাদু।

IMG20230624054656.jpg

Device-Realme-C25s
Location

আমরা তো হয়তোবা সকলেই কলা খেতে খুবই পছন্দ করি। কিন্তু কলার ফুলের সাথে হয়তোবা আমরা অনেকেই পরিচিত নই। যারা এর আগে কোনদিন কলার ফুল দেখেছিলেন না তারা আমার এই পোস্টের মাধ্যমে কলার এই ফুলটি দেখে নিতে পারেন।

IMG20230703100542.jpg

Device-Realme-C25s
Location

সবশেষে আমি আপনাদের মাঝে একটা গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছে। কিছুদিন আগে আমি আমার বাড়ির জন্য একটা গোলাপ ফুল গাছ কিনে এনেছিলাম এটা সেই গাছেরই ফুল। যদিও গোলাপ ফুলের আকৃতি টা কিছুটা ছোট কিন্তু এটা দেখতে অনেক সুন্দর।

আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আপনার কাছে কোন ফটোগ্রাফিটা সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আসলে আমিও প্রায় সময় ফটোগ্রাফি করে থাকি। বিশেষ করে আমার কাছে ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। তাছাড়া কলার ছোড়া দেখতে বেশ দুর্দান্ত লাগছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার কাছে ওই ফটোগ্রাফিটা খুবই ভালো লেগেছিল।

 3 years ago 

ভাই অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে খুব ভালো লাগলো। আপনার প্রতিটি ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে বাড়ির জন্য কিনে আনা গোলাপ ফুল গাছের গোলাপ ফুলটির ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ফুলটা এখন ছোট হতে শুরু করেছে কারণ গাছ অনেক বড় হয়ে গিয়েছে তো।

 3 years ago 

ভাই আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর ছিল। বেশ ভালো লাগলো আপনার এই ফটোগ্রাফি মুলক পোস্টটি দেখে। এইগুলোর মধ্যে বিশেষ করে কলার ফুলের ও কলার কাঁধির ফটোগ্রাফি দুটি একটু বেশি ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

এখানে প্রচুর পরিমানে কলা রয়েছে খেয়ে হয়তোবা একদিনে শেষ করা যাবে না।

 3 years ago 

হ্যাঁ ভাই ঠিক কথা বলেছেন।

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। এবং কলার ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

গোলাপ ফুলের ফটোগ্রাফি টা আমার কাছেও খুব ভালো লাগছিল।

 3 years ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফিতে গ্রাম্যভাব ফুটে উঠেছে।যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে।বিশেষ করে আকন্দ গাছের ফলটি ইউনিক লাগলো।আমি তো ভেবেছিলাম এটা কোনো পোকার বাসা।বাস্তবে আকন্দ ফুল দেখলে ও কখনো তার ফল দেখা হয় নি।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে এই ফলটা সচরাচর এমন আর দেখতেই পাওয়া যায় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38