অরিগামিঃ কাঁঠালের পাতার উপর বিড়াল

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230905112802.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। কমিউনিটিতে অনেকেই অনেক ধরনের অরিগামি পোস্ট শেয়ার করে। আমি লক্ষ্য করে দেখেছি বেশিরভাগ মানুষ রঙিন কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের অরিগামি তৈরি করে। এজন্য আমি চিন্তা করেছিলাম একটু ভিন্ন ধরনের কোন জিনিস আপনাদের মাঝে উপহার দিতে। সেই চিন্তা ধারাকে কাজে লাগিয়েই আমি পাতার উপরে বিভিন্ন ধরনের অরিগামি নিয়ে তৈরি করতে শুরু করেছিলাম। প্রত্যেক সপ্তাহেই আমি আপনাদের মাঝে একটি করে পাতার তৈরি অরিগামি পোস্ট শেয়ার করে থাকে। এজন্য দেখতে দেখতে অনেকগুলো অরিগামি পোস্ট আপনাদের মধ্যে ইতিমধ্যেই শেয়ার করা হয়ে গিয়েছে। আজকে ও আমি আপনাদের মাঝে আরও একটা নতুন পাতা তৈরি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন আমার শেয়ার করা অরিগামি পোস্টটি দেখে নেয়া যাক....

বিড়ালের অরিগামি তৈরির উপকরণ

IMG20230905094439.jpg

ক্রমিক নম্বরনাম
কাঁঠালের পাতা
কলম
ব্লেড

IMG20230905094446.jpg

প্রথমে আমি কাঁঠালের পাতার উপর কলম দিয়ে খুবই চমৎকার ভাবে একটি বিড়াল এর চিত্র অঙ্কন করে নিলাম। চিত্র অংকন করার ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে কেননা চিত্র যতটা সুন্দরভাবে অঙ্কন করা যাবে অরিগামি দেখতে ততটাই সুন্দর হবে।

IMG20230905100005.jpg

বিড়ালের চিত্র অঙ্কন করা শেষ হয়ে যাবার পরে আমি পাতার অবশিষ্ট অংশগুলো আস্তে আস্তে ব্লেড দিয়ে কাটতে শুরু করে দিলাম।

IMG20230905100048.jpg

এই ধাপটিতে আমি দেখিয়েছি কিভাবে পাতার অবশিষ্ট অংশগুলো কেটে ফেলে দিতে হয়।

IMG20230905100136.jpg

প্রথমেই আমি বিড়ালের পিছনের পায়ের অংশ এবং লেজের অংশের অতিরিক্ত পাতাগুলো কেটে ফেলে দিয়েছি।

IMG20230905100243.jpg

বিড়ালের চিত্র সুন্দর দেখানোর জন্য এটার লেজ খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি খুবই আস্তে আস্তে বিড়ালের লেজের অংশের পাতার অতিরিক্ত অংশগুলো কেটে ফেলে দিয়েছি।

IMG20230905100345.jpg

এই ধাপটিতে কাঁঠালের পাতার উপর বিড়ালের অরিগামি তৈরির কাজ অর্ধেক শেষ হয়ে গিয়েছিল।

IMG20230905111857.jpg

অর্ধেক পাতার অবশিষ্ট অংশ কেটে নেয়া শেষ হয়ে যাবার পরে আমি বাকি অর্ধেক পাতার অবশিষ্ট অংশ কাটতে শুরু করে দিয়েছি এই ধাপে।

IMG20230905112101.jpg

এইভাবে বিড়ালের সামনের পায়ের অংশে যে অতিরিক্ত পাতা ছিল সেগুলোকে ভালোভাবে কেটে ফেলে দিয়েছি।

IMG20230905112250.jpg

এই ধাপটিতে কাঁঠালের পাতার উপর বিড়ালের অরিগামি তৈরি করার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল।

IMG20230905112802.jpg

কাঁঠালের পাতার উপর বিড়ালের অরিগামি তৈরি করার কাজ শেষ হয়ে যাবার পরে আমি সেটাকে আকাশের দিকে ধরে একটা ছবি তুলেছি। আসলে এই ধরনের চিত্রগুলো যখন আকাশের দিকে ধরে ছবি তোলা হয় তখন সেটা দেখতে খুবই ভালো লাগে।

কাঁঠালের পাতার উপর আমার তৈরি করা বিড়ালের এই অরিগামিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভাইয়া কিছুদিন আগেই আপনার একটি পোস্ট দেখেছিলাম আপনি পাতার উপরে সুন্দর একটি দোয়েল পাখি এভাবে আর্ট করছিলেন। তবে আজকে আবারও খুব সুন্দর ভাবে একটি কাঁঠালের পাতার উপরে বিড়ালের এমন নকশা এঁকেছেন দেখে খুবই ভালো লাগলো। এমন ইউনিক একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পরবর্তী সময়ে আরো সুন্দর সুন্দর জিনিস নিয়ে হাজির হয়ে যাব।

 3 years ago 

ভাইয়া আপনি প্রতিসপ্তাহে একটি করে অরিগ্যামি তৈরি করেন জেনে ভালো লাগলো। আপনার এই অরিগ্যামি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমিও একদিন চেষ্টা করে দেখবো। ধন্যবাদ সুন্দর একটি অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদিন চেষ্টা করে দেখুন আপু আশা করি আপনিও তৈরি করতে পারবেন।

 3 years ago 

আপনার এই পাতার উপর আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। খুব নিখুঁতভাবে কাজগুলো সম্পন্ন করে থাকেন। আজকের বিড়াল অরিগ্যামিটি সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক সুন্দর একটি অরগামি করেছেন। এটা করতে মনে হয় বেশি একটা সময় লাগেনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা অরিগামি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

এটা তৈরি করতে তুলনামূলকভাবে কম সময় লেগেছিল

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি অরিগামি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই অরিগামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সুন্দর একটি অরিগাম আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

নিখুঁতভাবে না করলে এগুলো দেখতে খুব একটা ভালো লাগে না

 3 years ago 

কাগজের তৈরি অরিয়ামির থেকেও এভাবে তৈরি অরিগামি খুব সুন্দর লাগে। আর তাছাড়া আপনার হাতের কাজের প্রশংসা করতেই হয়। খুব সুন্দর একটি কাজ শেয়ার করেছেন আপনি। আশা করছি পরবর্তীতেও এমন সুন্দর সুন্দর কাজ উপহার পাব।

 3 years ago 

এইজন্যই আমি কাগজের পরিবর্তে পাতার অরিগামি তৈরি করি

 3 years ago 

ভাইয়া আপনার কাঁঠালের পাতায় এ ধরনের আর্ট আমার বেশ ভালো লাগে। বেশ ধৈর্য নিয়ে এ কাজ করতে হয় । সামান্য ভুলের জন্য পুরো কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে। বেশ সুন্দর ও ইউনিক একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধৈর্য নিয়ে এটা না করলে কোনভাবেই সফলতা অর্জন করা যাবে না

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে জাস্ট অসাধারণভাবে কাঁঠালের পাতার উপর বিড়াল তৈরি করে শেয়ার করেছেন। আসলে এই ধরনের পোস্ট আমি এর আগে কাউকে করতে দেখিনি প্রথম আপনাকে দেখলাম। সত্যিই ইউনিক পোস্ট হলে দেখতে বেশ ভালোই লাগে। তবে পাতা কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

সাবধানতা অবলম্বন না করলে পুরো কাজ বৃথা হয়ে যাবে।

 3 years ago 

আপনি এর আগেও কাঁঠাল পাতার উপর বাংলাদেশের মানচিত্র শেয়ার করেছিলেন।সেটির মত আজকের কাঁঠালপাতার উপর বিড়ালের ছবি শেয়ার করেছেন। এমন জিনিসে নিঃসন্দেহে ভীষণ নিঁখুত হাত লাগে। যা আপনার রয়েছে। আশা করছি সামনেও আরো অনেক এমন পোস্ট দেখতে পাবো আপনার থেকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রতি সপ্তাহে চেষ্টা করি ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে।

 3 years ago 

কাঁঠালের পাতার ওপর বিড়ালের অরিগ্যামি খুবই দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন ভাই। আপনার এই নিখুঁত কারু কাজ সত্যিই প্রশংসনীয়। আর এই নিখুত কাজটি করতে আপনার যে বেশ ধৈর্য ধরতে হয়েছে, তা কিন্তু বিড়ালের অরিগ্যামটি দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে ভাই, দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

এগুলো তৈরি করতে অনেক সময় ব্যয় করতে হয় ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62546.27
ETH 1774.38
USDT 1.00
SBD 0.38