ক্রিয়েটিভ রাইটিংঃ আমাদের ছোট্ট উদ্যোগই পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20240107102750.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম খুবই বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। আর কাঁচা শাকসবজি এর দাম কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে হয়তোবা সেটা আপনারা ইতিমধ্যেই ভালোভাবেই লক্ষ্য করতে পেরে গিয়েছেন। আর কাঁচা মরিচ অথবা পেঁয়াজের দাম যে কোন সময় তো যেভাবে বৃদ্ধি পায় তা সাধারণ মানুষদের ক্রয় করে খাওয়া কষ্টসাধ্যকর হয়ে পড়ে। সম্ভবত আপনাদের মনে আছে কিছুদিন আগে পেঁয়াজ ৩০০ টাকা কেজি এবং কাঁচামরিচ ১২০০ টাকা কেজি হয়ে গিয়েছিল। তাহলে একবার ভেবে দেখুন এই দুইটা জিনিসের দাম সিন্ডিকেটের কারণে যদি এত বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকে তাহলে সাধারণ মানুষ গুলো কিভাবে জীবন যাপন করবে। যে সকল সাধারণ মানুষ সারাদিন পরিশ্রম করার পরেও সারাদিনে ৫০০ টাকা উপার্জন করতে পারে না তাদের তো পরিবারের খরচ চালিয়ে ওঠাটাই কষ্টের হয়ে পড়ে। আমি বিশ্বাস করি লক্ষ্য করে দেখেছি যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বসবাস করে তাদের জন্য সব থেকে বেশি কষ্ট হয়ে যায় যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এভাবে বৃদ্ধি পায়।

IMG20240107101222.jpg

IMG20240107101231.jpg

যেহেতু আমি গ্রাম অঞ্চলে বসবাস করি আর গ্রাম অঞ্চলে বসবাস করার সুবাদে কিছু সুযোগ-সুবিধা রয়েছে। আমরা চাইলেই বাড়ির আশেপাশে থাকা ফাঁকা জমিতে পেঁয়াজ মরিচ সহ বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করার সুযোগ পায়। আসলে এই ধরনের জিনিসগুলো এখন না করলেই নয় এমন হয়ে গিয়েছে। কেননা এগুলোর দাম যে কোন সময় এতটাই বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকে তখন ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়।

IMG20240107101249.jpg

IMG20240107101251.jpg

এজন্যই আগে থেকে চিন্তা করেছিলাম এবছর শাকসবজি এবং রান্না করার জন্য আপনি তো প্রয়োজনীয় জিনিসগুলো বাড়িতে উৎপাদন করব যেন বাজার থেকে ক্রয় করতে না হয়। ইতিমধ্যেই অনেক ধরনের শীতকালীন সবজি উৎপাদন করেছি যেগুলো দিয়ে শীতের এই সময়ে পরিবারের চাহিদা খুব ভালোভাবে মেটানো সম্ভব হচ্ছে।তারপরে চিন্তা করলাম সারা বছর খাবার জন্য তো প্রচুর পরিমাণে পেঁয়াজের প্রয়োজন হয় তাই পেঁয়াজ উৎপাদন করলে কেমন হয়। যেমন চিন্তা ঠিক তেমনি কাজ গত ৭ জানুয়ারি সরকারি ছুটি থাকার কারণে ভাল রকম এই সময় পেয়ে গিয়েছিলাম এমন কাজে নিজেকে সময় দেবার মত।

IMG20240107102744.jpg

আমরা আমাদের এই ফাঁকা জমিতে কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে কিছু পেঁয়াজের চারা রোপন করেছিলাম লক্ষ্য করে দেখলাম সেগুলো খুবই ভালোভাবে উৎপাদন হয়েছে। তাই পরবর্তী সময়ে চিন্তা করলাম যদি আমাদের এই পুরো ফাঁকা জমিতে ভালোভাবে পেঁয়াজের চারা লাগানো যায় তাহলে বছরের পেঁয়াজের চাহিদার অনেকাংশই এখান থেকে পূরণ করা সম্ভব হবে। শুধু যে আমরা এ বছর এমন কাজ করছি তা কিন্তু নয় আমি লক্ষ্য করে দেখেছি আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই এবার নিজেরাই নিজেদের চাহিদা মেটানোর চেষ্টা করছে। যদি আমরা সকলেই এমন উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের সকলের বাড়ির আশেপাশে থাকা ফাঁকা জমিগুলো ব্যবহার করে নিজেদের প্রয়োজনীয় জিনিস উৎপাদন করার চেষ্টা করি তাহলে এই জিনিসগুলোর দাম বাজারে অনেক আংশিক কমে যাবে বলে আমার কাছে মনে হয়। আমার শেয়ার করা এই বিষয়টি আপনাদের কাছে কেমন মনে হয় তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে দেখা হবে নতুন কোন একটা পরবর্তী সময়ে আপনাদের মাঝে দেখা হবে নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বেশ ভালো উদ্যোগ ভাই। এভাবে আমরা যদি আমাদের বাড়ির পাশে খালি জায়গায় নিজের প্রয়োজন মেটানোর জন্য সব্জির চাষ করি, তবে দাম বাড়ার সুযোগ সৃস্টি হবে না।দিন দিন যে হারে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে সে ক্ষেত্রে যাদের সুযোগ আছে তাদের এ ধরনের উদ্যোগ নেয়া দরকার। আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

 3 years ago 

এবার মানুষেরা যেভাবে নিজেরা সবকিছু উৎপাদন করছে আশা করি দাম স্থিতিশীল থাকবে।

 3 years ago 

সত্যিই আপনার চিন্তাধারার প্রশংসা করতে হয়। এই ধরনের উদ্যোগ গুলো আসলেই অনেক কার্যকর। যদি আমরা আমাদের বাড়ির আশেপাশের জমিগুলোতে স্বল্প আকারে কিছু শাকসবজি চাষ করি এতে করে আমাদের পরিবারের চাহিদা খুব সুন্দর ভাবে পূরণ করা সম্ভব। ধন্যবাদ ভাই সুন্দর একটি ক্রিয়েটিভ রাইটিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমাদের সকলেরই উচিত বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা গুলোতে শাকসবজি উৎপাদন করা।

 3 years ago 

জ্বি ভাই আমিও একমত।

 3 years ago 

মামা আপনি দারুন একটি উদ্যোগ নিয়েছেন তা আবারও আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়ত বৃদ্ধি হয়ে চলেছে। তবে বাড়ির পাশে যদি খোলা জমি থাকে সবাই যদি আপনার মত পদক্ষেপ নেয় তাহলে অতি দ্রুত জিনিসের দাম কমে আসবে। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রয়োজনীয় জিনিসগুলো নিজে উৎপাদন না করলে কিনে খাওয়া সম্ভব নয়।

 3 years ago 

এই বছর বাড়িতে শাকসবজি চাষের উদ্যোগ নিয়ে বেশ ভালই করেছেন ভাই। শাকসবজির যে দাম বাজারে তা কিনে খাওয়ার মত অবস্থা নেই । আপনার এই উদ্যোগের ফলে সংসারের অনেক টাকা বেঁচে যাবে। বিশেষ করে পেঁয়াজ উৎপাদনের চিন্তা করে বেশি ভালো করেছেন কারণ পেঁয়াজের দামই অনেক বেশি উঠানামা করে এবং সব থেকে বেশি দামের হয়ে যায় মাঝে মাঝে। গ্রামের মানুষগুলো সহজেই সবজি চাষের এই উদ্যোগটি নিতে পারে। তবে শহরবাসীর জন্য এই উদ্যোগ নেওয়া অনেকটা কঠিন কাজ ভাই। কারণ সবজি চাষের জন্য জমি শহরে তো পাওয়া যাবে না।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এখন যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে তাতে কিনে খাওয়া কোনভাবেই সম্ভব নয়।

 3 years ago 

এরকম দামের পরিস্থিতিতে আপনার মত সবজি চাষ করতে পারলে তো ভালো হতো, তবে সবজি চাষের জন্য জায়গা আমাদের এখানে নেই ভাই।

 3 years ago 

শাকসবজি চাষের উদ্যোগ নিয়েছেন শুনে খুব ভালো লাগলো। এরকম উদ্যোগ নেওয়ার মধ্যেও একটি আলাদা সাহসের প্রয়োজন হয়ে থাকে৷ আমিও আমাদের বাড়িতে কিছুটা শাকসবজি উৎপাদনের জন্য উদ্যোগ নিয়েছি৷ যা আমাদের পরিবারের জন্য যথেষ্ট৷ আপনি পেঁয়াজ উৎপাদনের চিন্তা করেছেন শুনে খুব ভালো লাগলো৷ কারণ এর এখন যে দাম তাতে নিজের পেঁয়াজ খেলেই অনেক ভালো হবে।

 3 years ago 

আসলে একটু সাহস গ্রহণ করলে তো ভালই হবে আশা করি পরিবারের চাহিদা মেটাতে পারবো।

 3 years ago 

আমাদের ছোট্ট উদ্যোগই পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে খুব সুন্দর একটি কথা বলেছেন এবং খুব ভালো উদ্যোগ নিয়েছেন। আসলে আমরা সবাই যদি কিছু না কিছু শাক সবজি,পেঁয়াজ রসুন উৎপন্ন করি তাহলে আমাদের নিত্য প্রয়োজনীয়তা মিটে যায়।আপনার পরীক্ষামূলক পেঁয়াজ লাগানো দেখে বেশ ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমরা যদি সকলেই এমন উদ্যোগ গ্রহণ করি তাহলে হয়তোবা এই জিনিসগুলোর দাম এতটা বৃদ্ধি পাবে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38