স্পোর্টসঃ ভারত পাকিস্তান ম্যাচে জয়ের নায়ক বৃষ্টি

in আমার বাংলা ব্লগ3 years ago

Screenshot_2023-09-02-15-22-53-58_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sportszfy tv Live

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, সেপ্টেম্বর ৩/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। খেলা দেখতে আমার খুবই ভালো লাগে হোক সেটা ফুটবল অথবা ক্রিকেট। টিভিতে যে কোন খেলায় হোক না কেন সেটা আমাকে দেখতেই হবে এমন একটা অবস্থা। খেলা শুরু হলেই যেন আমার মাথায় আর কাজ করে না। যত ব্যস্ততার মধ্যেই থাকে না কেন ঠিকই সময় বের করে খেলা দেখতে শুরু করে দেয়। যেহেতু এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে তাই খেলা দেখার জন্য একটু বেশি পরিমাণে সময় বের করতে হচ্ছে। কেননা এশিয়ার এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের খেলাগুলো না দেখলে তো আর ভালো লাগবে না। গতকাল এশিয়া কাপের সব থেকে জমজমাট এবং উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ ছিল। যেই খেলাতে একদিকে অংশগ্রহণ করেছিল ভারত ক্রিকেট একাদশ অন্যদিকে অংশগ্রহণ করেছিল পাকিস্তান ক্রিকেট একাদশ। এই দুই দলের খেলা শুরু হলেই যেন মনে হয় পুরো ক্রিকেট বিশ্ব উত্তেজনায় উত্তেজিত হতে থাকে। ফুটবলে যেমন আর্জেন্টিনা-ব্রাজিলের ফ্যানের কোন অভাব নেই ঠিক তেমনি ভাবে ক্রিকেটেও ভারত পাকিস্তানের ফ্যানের কোন অভাব নেই। সব সময়ই দুই দলের ফ্যানরা বিভিন্ন ধরনের খেলা নিয়ে তর্কে মেতে থাকতে পছন্দ করে। আর এই কারণেই এই দুই দলের খেলা শুরু হলেই একটা জমজমাট পরিবেশ দেখতে পাওয়া যায়।

Screenshot_2023-09-02-15-25-01-03_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sportszfy tv Live

খেলা শুরুর আগেই দু'দলের জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রথম পর্বের কাজ শেষ হয়ে ছিল।

Screenshot_2023-09-02-15-28-44-72_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

Screenshot_2023-09-02-15-29-09-21_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sportszfy tv Live

যেহেতু আমি আগে থেকেই টিভি চালু করে বসে ছিলাম তাই জাতীয় সঙ্গীত শেষ হবার পরেই দেখতে পেলাম দুই দলের প্লেয়ারদেরকে দেখানো হচ্ছে। দু দলের প্লেয়ার গুলো এতটাই ভালো ছিল যে বোঝার উপায় নেই আজকের এই খেলাতে কারা জয় লাভ করবে।

Screenshot_2023-09-02-15-32-54-35_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

Screenshot_2023-09-02-15-54-22-81_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sportszfy tv Live

যেহেতু ভারত প্রথমেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল তাই তারা ব্যাট করার জন্য মাঠে নেমে পড়ে। অল্প কয়েক ওভার খেলা হবার পরেই খেলাতে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

Screenshot_2023-09-02-17-47-49-91_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

Screenshot_2023-09-02-19-11-22-37_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sportszfy tv Live

বৃষ্টির পরে খেলা শুরু হলেও সেটা হয়ে দাঁড়ায় ভারতের জন্য বড় একটা ধাক্কা। কারণ খুব অল্প সময়ের মধ্যেই তাদের প্রথম সারির চারজন ব্যাটসম্যান আউট হয়ে যায়। আমি দীর্ঘদিন যাবত লক্ষ্য করে দেখেছি যে ভারতের এই প্রথম সারির চারজন ব্যাটসম্যানই বেশিরভাগ খেলা জেতানোর পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করে। যেহেতু তারা সকলেই আউট হয়ে যায় তাই অনেক বড় একটা চাপের মুখে চলে আসে ভারতের ক্রিকেট দল।

এই চাপ মাথায় নিয়ে হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিষান ব্যাট করতে থাকে। তারা খুবই ভালোভাবে খেলতে শুরু করে। একটা পর্যায়ে তারা এতটাই ভালো খেলে যে খেলা তাদের নিজেদের পক্ষে নিয়ে চলে আসতে সক্ষম হয়।

Screenshot_2023-09-02-19-38-24-48_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

Screenshot_2023-09-02-20-11-31-22_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sportszfy tv Live

৮২ রান করার পরে ঈশান কৃষাণ এবং ৮৭ রান করার পরে হার্দিক পান্ডিয়া আউট হয়ে যাই। যখনই তারা দুইজন আউট হয়ে যায় তখনই যেন ভারতের ক্রিকেট দল থমকে পড়ে। কোনভাবেই আর তারা ঘুরে দাঁড়াতে পারে না।

Screenshot_2023-09-02-20-18-55-88_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

Screenshot_2023-09-02-21-04-48-13_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sportszfy tv Live

২৬৬ রানের মাথায় ভারতের ক্রিকেট দল অল আউট হয়ে যায়। যদি হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিষান শেষ পর্যন্ত খেলায় অপরাজিত থাকতে পারতো তাহলে হয়তোবা এই সংখ্যাটা আরও বড় হতে পারত। যেহেতু ২৬৬ রানে খেলা শেষ হয়ে যায় তাই পাকিস্তান ক্রিকেট দল খুব স্বাচ্ছন্দের সাথেই সেটা জয় লাভ করবে বলে ভেবে নিয়েছিল। কিন্তু আজকে খেলার জয়ের নায়ক যে বৃষ্টি সেটা তো আর কেউ জানতো না। এতটাই বেশি বৃষ্টি হতে শুরু করে সেটা আর আমার কোন নাম নেয় না। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে অবশেষে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। পয়েন্ট ভাগ করে দেওয়াতে ভারতের একটু লস হলেও পাকিস্তানের জন্য অনেক লাভ হয়ে গিয়েছে। যেহেতু তাদের প্রথম খেলাতে তারা খুবই ভালোভাবে জয় লাভ করেছিল আর এইখানে অর্ধেক পয়েন্ট পেয়ে গেল সেই হিসেবে তারা পরবর্তী রাউন্ডে চলে গেল। আর ভারতকে অবশ্যই পরের খেলাতে জয়লাভ করতে হবে পরের রাউন্ডে যাবার জন্য।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

বৃষ্টি না আসলে হাড্ডা হাড্ডি একটা লড়াই দেখা যেত। আগে পাকিস্তান শুধু বোলিং নির্ভর ছিল।কিন্তু এখন তাদের ভাল ব্যাটসম্যান রয়েছে। আবার টার্গেট ও খুব বেশি ছিল না। কিন্তু এই বৃষ্টি সব উত্তেজনায় পানি ফেলে দিল।

 3 years ago 

সেই অপেক্ষাতেই তো ছিলাম ভাইয়া কিন্তু বৃষ্টিতে তো আর খেলাটা হতে দিল না।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই হাই ভোল্টেজ ম্যাচে বিজয় হল বৃষ্টির।
প্রথমে ইনিংস দেখেছি। ভেবেছিলাম দ্বিতীয় টা দেখে খেলাটা ভালোভাবে উপভোগ করব। সব সময় ভারত পাকিস্তান খেলা হলে টানটান উত্তেজনা থাকে। আমাদের মত যারা সাপোর্টার আছে এদের মাঝেও খুব আবেগ কাজ করে।
শেষমেষ বৃষ্টির জয় হল ম্যাচটা পরিত্যক্ত 😭😭

 3 years ago 

এইসব জমজমাট খেলা গুলোতে যদি বৃষ্টি হয় তাহলে খুবই খারাপ লাগে।

 3 years ago 

ভেবেছিলাম জমজমাট একটি ম্যাচ দেখবো, সেই আশায় বসেও ছিলাম। কিন্তু তা আর হলো না। ভারত যে রানে টার্গেট দিয়েছিল, পাকিস্তান হয়তো ব্যাটিং করে জিতে যেত। শাহীন আফ্রিদির বোলিং দেখার মতো ছিল 🌼

 3 years ago 

আমিও খেলাটা দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু কোন ভাবেই ইচ্ছাটা পূরণ হলো না।

 3 years ago 

জী ভাইয়া বৃষ্টির জন্য ভারত পাকিস্তান ম্যাচের কোন ফলাফল দেখতে পেলাম না। যদিও আমি আগেই জানতে পেরেছিলাম যে ভারত পাকিস্তান ম্যাচে বৃষ্টি হানা দিতে পারে। আমি মাগরিবের পরে অনেক বার ক্রিকবাজে ক্লিক করেছি। প্রতিবারই হতাশ হয়েছি। বৃষ্টি না হলে খেলাটা দারুন জমতো। ধন্যবাদ।

 3 years ago 

খেলাটাকে যদি ফলাফল দেখতে পেতাম তাহলে খুবই ভালো লাগতো।

 3 years ago 

এশিয়া কাপ খেলা শুরু হওয়ার আগে থেকেই এই দুই মহা রথের খেলা দেখার জন্য সবাই মুখ উঁচিয়েছিল। ভারত পাকিস্তান মানে মহালড়াই। আর এই খেলাটির উত্তেজনা পৃথিবীর যারা ক্রিকেট প্রেমী তারা সবাই খুব ভালোভাবেই উপলব্ধি করে থাকে। ভারত বেশ ভাল একটা স্কোর করেছিল। কিন্তু শেষ পর্যন্ত পানির কারণে খেলাটি অসম্পন্ন হয়ে রইলো। তবে খেলাটি সম্পূর্ণ শেষ হলে বেশ ভালো লাগতো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যে খেলাটা নিয়ে সব থেকে বেশি আগ্রহ ছিল আমার মধ্যে সেটা না দেখতে পেরে খুবই খারাপ খারাপ লাগলো।

 3 years ago 

গতকাল পাকিস্তান বনাম ভারতের ম্যাচ দেখার জন্য গভীর আগ্রহে বসেছিলাম। খেলা অনেক ভালোই চলতেছিল। কিন্তু হঠাৎ করেই বৃষ্টি এসে সব ভেস্তে দিল।পাকিস্তানের ব্যাটিং দেখার অপেক্ষায় ছিলাম কিন্তু বৃষ্টি আর তা হতে দিল না।গতকালের ম্যাচে পাকিস্তান বা ভারত কেউই বিজয় লাভ করতে পারল না বিজয় লাভ করে নিল বৃষ্টি।

 3 years ago 

সবারই একই ধরনের অবস্থা হয়েছিল ভাইয়া কিন্তু সকলেই নিরাশ হয়েছে বৃষ্টির কারণে।

 3 years ago 

মামা এই খেলাটি আমি বেশ আগ্রহ নিয়ে গতকালকে দেখতে বসে ছিলাম। আসলে ভারত পাকিস্তান মানে অন্যরকম একটা উত্তেজনা হয় খেলাতে। দুই টিমের মধ্যে আমার সবথেকে পছন্দের প্লেয়ার ছিল বিরাট কোহলি কিন্তু তার ব্যাটিং দেখে আমি একটু হতাশ হয়েছিলাম। অবশেষে পানির কারণে পাকিস্তান ব্যাটিং করতে পারেনি তাই এক এক পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সবাই তোমার প্রত্যেকদিন ভালো খেলবে না একদিন তো একজন খারাপ খেলতেই পারে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38