বিলুপ্ত প্রায়ই ফুল শিমুল
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, ফেব্রুয়ারি ১৯/২০২৩
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে চলেছি তা হয়তোবা আপনারা টাইটেল অথবা ছবি দেখেই বুঝতে পেরে গিয়েছেন। আজকে আমি আপনাদের মাঝে বিলুপ্ত প্রায়ই একটা ফুল নিয়ে পোস্ট শেয়ার করতে চলেছি। ফুলটির নাম হচ্ছে শিমুল। আমাদের দেশের অনেক জায়গাতে এখন পর্যন্ত এই ফুল প্রচুর পরিমানে দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের এলাকাতে এই ফুল এখন আর খুব একটা চোখে পড়ে না। অনেকটাই বিলুপ্ত হয়ে গিয়েছে বর্তমান সময়ে এই ফুলগুলো। এটা যে শুধুমাত্র একটা ফুল তা কিন্তু নয় এটা থেকে তৈরি হয় শিমুল তুলা। যা খুবই দামী একটা জিনিস।
বাংলাদেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান আজকে বন্ধ রয়েছে। কিন্তু আমাদের স্কুলটি খোলাই রয়েছে। আমাদের স্কুলটি একটা প্রাইভেট স্কুল যার কারণে আমরা চাইলেই যে কোন ধরনের সরকারি ছুটি দিতে পারি না। আপনারা হয়তোবা খুব ভালোভাবেই জানেন যে প্রাইভেট স্কুলগুলো লেখাপড়ার মান আরো বৃদ্ধি করার জন্য সব ধরনের সরকারি ছুটি প্রদান করে না। আমি যেই রাস্তা দিয়ে স্কুলে আসি সেখানে একটা শিমুল গাছ রয়েছে আমি প্রত্যেকদিন চিন্তা করি যে সেই গাছ থেকে কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু সময়ের ব্যস্ততার কারণে সেটা কোনভাবে করা হয়ে ওঠে না। আজকে যেহেতু ছুটির দিন তারপরও আমাদের স্কুল চালু রয়েছে তাই একটু সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। রাস্তাতে এসেই শিমুল গাছটি দেখেই মনে পড়ে গেল যে এই গাছটা নিয়ে তো আমি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করতে চেয়েছিলাম। আর তখনই মোটরসাইকেল থামিয়ে শিমুল গাছ থেকে ফটোগ্রাফি ধারণ করতে শুরু করে দিলাম। আমার হাতে যে শিমুল ফুল দুটো দেখতে পারছেন সেটা হচ্ছে গাছ থেকে পাড়া একটা ফুল। গাছের নিচে যে ফুল গুলো পড়েছিল সেগুলো খুব একটা সুন্দর ছিল না তাই আমি অনেক কষ্ট করে গাছ থেকে ফুল পারলাম এবং সেগুলোর ফটোগ্রাফি ধারণ করলাম।
এই শিমুল গাছ একটা কাঁটাযুক্ত গাছ। যার কারণে কেউ চাইলেই সহজে এই গাছে উঠতে পারে না। আমি যখন চিন্তা করেছিলাম শিমুল ফুল গাছ থেকে পাড়ার দরকার তখন আমি ভাবতে পারছিলাম না যে সেগুলো কিভাবে পারব। অনেক চিন্তা ভাবনার পরে আমি গাছের নিচে কিছু ইট পড়ে থাকতে দেখলাম। আর সেই ইট গুলো ছুড়ে মারতে লাগলাম গাছের ফুল গুলোর উদ্দেশ্য করে। অনেক চেষ্টার পরে কয়েকটা ফুল পাঠাতে পারলাম সেই গাছ থেকে। আবার যে ফুলগুলো পাঠিয়েছিলাম সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছিল। যার ফলে হাতে করে শিমুল ফুলের ফটোগ্রাফি ধারণ করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে।
আপনাদের এলাকাতে শিমুল গাছ অথবা শিমুল ফুল কেমন দেখতে পাওয়া যায় তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অনেক আগ্রহ নিয়ে বসে আছি এই বিষয়টি জানার জন্য যে আমাদের এলাকার মত আপনাদের এলাকাতেও কি শিমুল গাছ বিলুপ্তির পথে চলে গিয়েছে।
আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবে নতুন কোন একটা পোস্টের মাধ্যমে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
শিমুল ফুলকে আমরা পাগড়া তুলা ও বলি।তবে গাছের ফুল গাছেই বেশি মানায়।আপনি ঢিল ছুড়ে ফুলগুলো নামিয়েছেন ,এতে দুর্ঘটনাও ঘটতে পারতো।এই সময় শিমুল গাছে লাল টুকটুকে ফুলে ভরে যায়, খুবই ভালো লাগে দেখতে।ধন্যবাদ ভাইয়া।
আমাদের এলাকাতে এটা পাকড়ার তুলো পরিচিত।
প্রকৃতির যে কঠোর আচরণ এতে করে শিমুল ফুল এবং মাদার গাছের ফুল এছাড়া অসংখ্য প্রজাতির ফুল আমরা হারাতে যাচ্ছি।আসলে এতে প্রকৃতি কোন দোষ নেই বরং আমরাই আমাদের প্রকৃতিকে নষ্ট করছি। আসলে আমাদের এলাকায়ও শিমুল ফুল তেমন একটি বেশি দেখা যায় না। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ঠিক বলেছেন আমরা নিজেরাই আমাদের পরিবেশটাকে নষ্ট করে ফেলেছি
অনেকদিন পর আপনার ছবির মাধ্যমে শিমুল ফুল দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। প্রায় ৭-৮ বছর আগে আমাদের বাড়ির কাছে একটা শিমুল গাছ ছিল তখন এই ফুলগুলো দেখতাম। তারপরে আর কখনো চোখে পড়েনি। আপনি ঠিক বলেছেন এই শিমুল গাছের দিনদিন বিলুপ্ত হয়ে চলে যাচ্ছে তাই হয়তো আর দেখা যায় না। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমিও অনেকদিন পর এবছর শিমুল গাছ দেখতে পেয়েছি।
অনেকদিন পর শিমুল ফুল দেখলাম ভাইয়া! আমাদের বাড়ির পাশেই শিমুল ফুলের গাছ কিন্তু গাছে শিমুল ফুল নেই! আপনার শিমুল ফুল দেখে ভালো লাগলো। ঢিল মেরে পেরেছেন দেখছি।
তাহলে তো ফুল দেখার জন্য আপনাকে আরো এক বছর অপেক্ষা করতে হবে
হ্যাঁ ভাই আজকে বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল কেননা আজকে সরকারি ছুটি ছিল। যাই হোক আমাদের এলাকাতেও আগের চেয়ে অনেক অংশেই শিমুল গাছ কমে গিয়েছে। তবে রাস্তার পাশে অনেক শিমুল গাছ দেখা যায় আর এর সৌন্দর্য দেখতে আসলেই ভালো লাগে। আমাদের এলাকাতেও আছে তবে আগের তুলনায় অনেক কম।
আমাদের স্কুলটি একটা প্রাইভেট স্কুল যাওয়ার কারণে ছুটির সংখ্যা অনেক কম।
আসলে শিমুল ফুল আমাদের এলাকাতেও বিলুপ্ত প্রায় ৷ কয়েক বছর আগেই বেশ কিছু শিমুল গাছ ছিলো ৷ কিন্তু তা কয়েক বছরের ব্যবধানে কেটে ফেলা হয়েছে ৷ আপাতত আমাদের গ্রামেও শিমুল গাছের দেখা চোখে মেলে না৷ যাই হোক আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ ব্যস্ততার মাঝেও একটু সময় নিয়ে ফটোগ্রাফি গুলো করেছেন জেনে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
তাহলে মনে হচ্ছে সব এলাকাতেই এটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে।
ভাইয়া আমি জানতাম শুধু আমাদের প্রাইভেট কোম্পানি গুলো অনেক সরকারি ছুটিতেও খুলা রাখে। আজকে জানলাম প্রাইভেট স্কুলও বিভিন্ন সরকারি ছুটির দিনেও খুলা রাখে। আর সেই সাথে আরেকটি দুঃখের বিষয় হলো আমাদের দিকেও শিমুল ফুল প্রায় বিলুপ্ত। ধন্যবাদ ভাইয়া।
আমাদের সকলের উদ্যোগ গ্রহণ করা উচিত এই ধরনের কাজগুলোকে পুনরায় রোপন করে ফিরে আনার।