অরিগামিঃ কাঁঠালের পাতার উপর ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ে

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230905140753.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। কিছুদিন আগে থেকে আমি আপনাদের মাঝে পুনরায় কাঁঠালের পাতা দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিস শেয়ার করতে চলেছি। যেহেতু চিন্তা করেছি এখন থেকে প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে অন্তত একটি করে এই ধরনের জিনিস শেয়ার করব তাই আজকেও আমি আপনাদের মাঝে সেটা নিয়ে হাজির হয়ে গেলাম। কাঁঠালের পাতা দিয়ে যেকোনো জিনিসের অরিগামি তৈরি করাটা অনেক কঠিন একটা কাজ। যেহেতু কাঁঠালের পাতা অনেক নরম হয়ে থাকে এবং ব্লেড অনেক ধারালো হয় তাই অল্প একটু ভুলের কারণেই পুরো পরিশ্রমটা বৃথা হয়ে যেতে পারে। এজন্য পাতা দিয়ে তৈরি করা যেকোনো অরিগামি তৈরি করার জন্য একটু ধৈর্য এবং সতর্কতার অবলম্বন করতে হয়। আমি যখন এগুলো তৈরি করি তখন আমার কাছে যে এগুলো নষ্ট হয় না তা কিন্তু নয়। অনেক সময় রয়েছে যখন এগুলো আমার কাছ থেকেই নষ্ট হয়ে যায় পুনরায় তৈরি করা লাগে। একই কাজ করতে যেয়ে অনেকবার পরিশ্রম করার প্রয়োজন হয়। যেহেতু একই কাজ বারবার করে সম্পূর্ণ করতে হয় তাই মাঝখানে কিছুদিন আমি এই ধরনের জিনিস তৈরি করা বন্ধ করে। যেহেতু এগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর এই কমিউনিটিতে একমাত্র আমি এটা করতে পারি তাই পুনরায় আবার শুরু করলাম। আপনারা চাইলে যে এটা তৈরি করতে পারবেন না তা কিন্তু নয় আপনারাও যদি একটু ধৈর্য সহকারে কাজ করেন তাহলে এই ধরনের জিনিস তৈরি করতে পারবেন।

আজকে আমি আপনাদের মাঝে কাঁঠালের পাতা দিয়ে ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ের অরিগামি তৈরি করে শেয়ার করব।তো চলুন আমার তৈরি করা এই অরিগামিটি দেখে নেয়া যাক....

IMG20230905094439.jpg

ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের অরিগামি তৈরির উপকরণ
ক্রমিক নম্বরনাম
কাঁঠালের পাতা
কলম
ব্লেড

IMG20230905135616.jpg

এই অরিগামিটি তৈরি করার জন্য প্রথমে আমি কাঁঠালের পাতার উপর ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ের চিত্র খুবই সুন্দরভাবে কলম দিয়ে অঙ্কন করে নিলাম। এই চিত্রটি যতটা সুন্দর ভাবে অঙ্কন করার সম্ভব হবে অরিগামিটি ততটাই সুন্দর হবে।

IMG20230905135924.jpg

এরপরে আমি আস্তে আস্তে কাঁঠালের পাতার অবশিষ্ট অংশগুলো ব্লেড দিয়ে কাটতে শুরু করে দিলাম।

IMG20230905140051.jpg

এই ধাপটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে ব্লেড ব্যবহার করে পাঠালে পাতার অবশিষ্ট অংশগুলো কেটে ফেলে দিতে হয়।

IMG20230905140414.jpg

এই ধাপটি কেটে দেবার পরে ছাতার অংশ এবং মেয়েটির শরীরের নিচের অংশের অবশিষ্ট কাঁঠালের পাতা কেটে ফেলে দেয়া হয়ে গিয়েছিল।

IMG20230905140612.jpg

এই ধাপটিতে আমার তৈরি করা মেয়েটির এই অরিগামি প্রায় শেষ হয়ে গিয়েছিল।

IMG20230905140753.jpg

কাঁঠালের পাতার উপর ছাতা মাথায় দেয়া একটি মেয়ের অরিগামি তৈরি করা শেষ হয়ে যাবার পরে সেদিকে আমি আকাশের দিকে ধরে একটা ছবি তুললাম। কারণ এই ধরনের অরিগামী গুলো যখন আকাশের দিকে ধরে ছবি তোলা হয় তখন সেগুলো দেখতে আরো বেশি সুন্দর হয়ে যায়।

আমার তৈরি করা এই অরিগামিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

এত সুন্দর ইউনিক অরিগ্যামি দেখতে আসলেই অনেক ভালো লাগে ভাই। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আশা করছি এরকম ইউনিক আরিগ্যামি পরবর্তীতে আরও শেয়ার করবেন আপনি।

 3 years ago 

আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে ইউনিক পোস্ট শেয়ার করতে।

 3 years ago 

পাতার উপর নকশা করা সত্যি অনেক কঠিন ব্যাপার। এর আগেও হয়তো এই ধরনের পোস্ট দেখেছিলাম। সত্যিই এই কাজগুলো অনেকটাই কঠিন। কাঁঠালের পাতার উপর ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ের চিত্র তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

এর আগেও আমি আপনাদের মাঝে পাতা এই ধরনের নকশা অনেক শেয়ার করেছি।

 3 years ago 

কাঁঠালের পাতার উপর ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ের চমৎকার একটি অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আসলে অরিগ্যামিটি তৈরি করতে অনেকটা সময় লেগেছে নিশ্চয়ই।আপনার তৈরি করা অরিগ্যামিটি আমার কাছে ভিষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর করে কাঁঠালের পাতার উপর ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ভাই এই ধরনের জিনিসগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়।

 3 years ago 

কাঁঠালের পাতা দিয়ে অনেক সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছেন।এই পাতার আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার অংকন করা কাঁঠালের পাতার উপর এই অরিগামি আপনার পছন্দ হয়েছে এটা জেনে খুবই খুশি হলাম।

 3 years ago 

কাঠালের পাতার উপর দারিয়ে থাকা ছাতা মাথায় একটি মেয়ের খুব সুন্দর অরিগামি করেছেন অনেক কঠিন একটা কাজ ছিল ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ভাই এটা খুবই কঠিন একটা কাজ।

 3 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে। কাঁঠালের পাতার উপর ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ের যে অরিগামি তৈরি করেছেন দেখতে খুবই ভালো লাগছে। আর এটা তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনি ব্যতিক্রমভাবে একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ব্যতিক্রম ধর্মী জিনিস শেয়ার করতে।

 3 years ago 

ঠিকই বলেছেন এই ধরনের কাজগুলো করতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। একটু ভুলের জন্যই সব নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা থাকে।কাঁঠালের পাতার উপর দাঁড়িয়ে থাকা ছাতা মাথায় একটি মেয়ের অরিগ্যামি তৈরি করেছেন আপনি। দেখতে খুব সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়াছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সাবধানতা অবলম্বন না করলে পুরো পরিশ্রম বৃথা হয়ে যাবে।

 3 years ago 

অনেক দিন পর আপনার এই অরিগ্যামি দেখে অনেক ভালো লাগলো। আপনি কাঁঠাল পাতার মধ্যে খুব সুন্দর ও কিউট একটি মেয়ের ছাতা হাতে দাঁড়িয়ে থাকার খুব সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি একদমই এগুলো বানাতে পারিনা। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনি প্রায় সময় পাতার উপর অনেক ধরনের ডিজাইন করে থাকেন। আপনার পাতার উপর ডিজাইন গুলো খুবই দুর্দান্ত হয়ে থাকে। কয়দিন আগে আপনি কাজী নজরুল ইসলামের ডিজাইন করেছেন। দেখে খুব ভালো লাগলো। আজ বেশ সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে কাঁঠালের পাতার উপর ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ের ডিজাইন করেছেন। এই ধরনের নকশা বেশ দুর্দান্ত। ‌ এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

মনে হয় ওইটা আমি তৈরি করেছিলাম না।

 3 years ago 

আমি বেশ কয়েকবার এই কাজটা দেখেছি, এই বিষয়টা আমার অনেক বেশি পছন্দ। কাঁঠালের পাতার মধ্যে এভাবে বিভিন্ন ধরনের কিছু কাটলে দেখতে অনেক সুন্দর লাগে খালি আকাশে। আকাশের মধ্যে এটি কেটে দেখানোর কারণে অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর করে আপনি কাঁঠালের পাতার উপর ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ে কেটেছেন। এটি সত্যি একেবারে চোখ জুড়ানো ছিল।

 3 years ago 

আকাশের দিকে এটা ধরে ছবি তুললে দেখতে খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65412.92
ETH 1965.40
USDT 1.00
SBD 0.37