নিজের পরীক্ষা শেষ করেই ছাত্রছাত্রীর পরীক্ষা নিতে স্কুলে হাজির হয়ে গেলাম

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230816_133757.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার, আগস্ট ১৬/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। কিছুদিন আগেই আমি ঢাকাতে অবস্থান করছিলাম আর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমি বাড়িতে চলে এসেছি তার সব থেকে বড় কারণ হচ্ছে আমার স্কুলের পরীক্ষা। আজকে থেকে আমাদের স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। যেহেতু আমি পরীক্ষা কমিটির প্রধান তাই আমাকে তো অবশ্যই পরীক্ষাতে থাকতেই হবে। সিট প্লান করা থেকে শুরু করে প্রশ্ন তৈরি এবং প্রশ্ন সংরক্ষণ সহ কোন শিক্ষক কোন শ্রেণীতে দায়িত্ব পালন করবে সবকিছুই আমাকে ম্যানেজ করা লাগে। যদিও এই সকল কাজ করার জন্য আমার বয়স অনেক কম তারপরও আমি খুব ভালোভাবে এই কাজগুলো সংরক্ষণ করতে পারি। বর্তমানে আমার বয়স অন্যান্য সকল শিক্ষকদের থেকে কম হলেও আমি এখন স্কুলের পরিচালক।

IMG_20230816_133724.jpg

IMG_20230816_133812.jpg

অন্যান্য স্কুলগুলোতে হয়তোবা এখন পর্যন্ত দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়নি। কিন্তু আমরা অনেকদিন আগে থেকেই নির্ধারণ করে রেখেছি কোন দিনে আমরা কোন পরীক্ষা নিব। যেহেতু বিষয়গুলো আমাদের অনেক দিন আগে থেকে নির্ধারণ করা রয়েছে তাই এখন হঠাৎ করে আমাদের আর দিন নির্ধারণ করার প্রয়োজন পড়ে না। আমাদের প্রত্যেকটা ক্যালেন্ডার এই সেই দিনগুলো খুব সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। আর আমাদের সেই স্কুলের ক্যালেন্ডার গুলো আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাড়িতে পৌঁছে দিয়েছি। যেন তারা খুব ভালোভাবে সেই ক্যালেন্ডার থেকে সকল বিষয়গুলো জানতে পারে তার জন্য।

IMG_20230816_133838.jpg

IMG_20230816_133853.jpg

এই যে আজকে যে পরীক্ষা শুরু হল আমরা কিন্তু ফলাফল প্রদান করতে খুব একটা বেশি সময় নিয়ে থাকি না। আমাদের পরীক্ষার রুটিন অনুসারে এই মাসের ২৭ তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে এবং আমাদের সিদ্ধান্ত অনুসারে এই মাসের ৩০ তারিখের ফলাফল প্রদান করা হবে। যদিও এত কম সময়ের মধ্যে খাতা দেখা থেকে শুরু করে রেজাল্ট তৈরি করার কাজ করতে একটু হিমশিম খেতে হয় আমাদের সকলেরই তারপরও আমরা সেই কাজগুলো খুব ভালোভাবে করে থাকি। রেজাল্ট তৈরি করার ক্ষেত্রেও পুরো দায়িত্বটা আমাকেই গ্রহণ করতে হয়।

IMG_20230816_133908.jpg

দীর্ঘ এক মাস ছাত্র-ছাত্রীদের থেকে অনেক দূরে থাকার পরে যখন ছাত্র-ছাত্রীদের মাঝে আবার ফিরে এসেছি নিজের মনের মাঝে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করতে শুরু করে দিয়েছে। পুনরায় তাদের সাথে সময় অতিবাহিত করতে পেরে সত্যি অনেক ভালো লাগছে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

জীবনটাই একটা পরীক্ষা।এদিকে নিজের পরীক্ষা শেষ হওয়ার পরই আবার স্টুডেন্টদের পরীক্ষা আরম্ভ করে দিয়েছেন।তবে এটা ভালো লেগেছে ভাইয়া আপনাদের যে,আপনারা ফলাফল খুব শীঘ্রই দিয়ে দেন।মাত্র দুই দিন পর ফলাফল দিয়ে দিবেন পরীক্ষার।কেজি স্কুলগুলোর পড়ালেখার মান বেশ ভালো হয়।আমি নিজে পড়েছি জানি তাই।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমাদের চেষ্টা রয়েছে আমাদের এই স্কুলটাকে এলাকার মধ্যে সেরা স্কুল হিসেবে তৈরি করা।

 3 years ago 

আপনার দায়িত্ববোধ দেখে খুব ভালো লাগলো, যদিও এটা আপনার চাকরি তবুও আপনার যে একটা ভালো লাগা ভালোবাসা রয়েছে এটা অনেক কিছু, নিজের পরীক্ষা শেষ করে আবার কর্মজীবনের ফেরত এসেছেন ছোট ছোট সোনামণিদের ভবিষ্যতের জন্য খুব ভালো লেগেছে আপনার আজকে পোস্ট পড়ে।

 3 years ago 

আসলে ভালোবাসা না থাকলে কোন জিনিসই সঠিকভাবে করা সম্ভব হয় না।

 3 years ago 

মামা আমরা সবাই জানি আপনি অনেকদিন নিজের পরীক্ষার জন্য ঢাকাতে ছিলেন আবার বাড়িতে এসেই কর্মস্থলে যোগ দিয়েছেন জেনে বেশ ভালো লাগলো। দেখে বোঝা যাচ্ছে ছাত্ররা বেশ মনোযোগ দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে। আপনাদের স্কুলের পরীক্ষার ২৭ তারিখে শেষ এবং ৩০ তারিখে রেজাল্ট ঘোষণা করবেন সত্যি একটু অবাক লাগল এত দ্রুত কিভাবে সম্ভব। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আমরা সব সময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি পরীক্ষার ফলাফল দিয়ে দিতে।

 3 years ago 

জী ভাইয়া আপনি ধীর্ঘ এক মাস নিজের পরিক্ষার জন্য ঢাকায় ছিলেন। পরিক্ষা শেষ করেই নিজের প্রতিষ্ঠানে ফিরে গেলেন। এটা নিজের একটি কর্তব্য। আপনাদের স্কুল সবার থেকে এগিয়ে আগে আগেই পরিক্ষা নিয়ে নিচ্ছেন। ধন্যবাদ।

 3 years ago 

যেদিন বাড়িতে এসেছি সেই দিনই স্কুলে চলে এসেছি শুধুমাত্র ভালো লাগার কারণে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38