জেনারেল রাইটিং: অনেকদিন পর শিল্পী পাখি বাবুই এর সাথে দেখা

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230513162558.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার, মে ১৬/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে যে পোস্ট শেয়ার করতে চলেছি সেই বিষয়টা হয়তোবা আপনারা অনেকেই জানেন বা অনেকেই দেখেছেন। ছবি দেখেই হয়তো বা বুঝতে পেরে গিয়েছেন যে আজকে আমি কি বিষয়ে কথা বলতে চলেছি। আজকে আমি আমাদের সকলের অতি পরিচিত শিল্পী পাখি বাবুই নিয়েই কথা বলতে চলেছি।

IMG20230513162546.jpg

IMG20230513162434.jpg

আমরা হয়তোবা প্রত্যেকেই বাবুই পাখিকে শিল্পী পাখি হিসেবেই চিনে থাকি। বাবুই পাখি এত সুন্দর করে তার বাসা তৈরি করতে পারে যা অন্যান্য কোন পাখির দাঁড়ায় সম্ভব নয়। ছোটবেলায় হয়তো বা আমরা সকলেই বাবুই পাখিকে নিয়ে সুন্দর একটা কবিতাও পড়েছিলাম। এইতো দুই এক দিন আগের কথা হঠাৎ ছাদ থেকে আমার চোখে পড়লো যে বাড়ির পাশের তাল গাছে বাবুই পাখি বাসা করতে শুরু করেছে। বিষয়টা দেখার পরে মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো এবং ছুটে গেলাম সেখানে বাবুই পাখি দেখার জন্য।

IMG20230513162407.jpg

IMG20230513162336.jpg

এই তালগাছটি আকৃতিতে অনেক বড় ছিল যার কারণে প্রত্যেকটি ছবি আমাকে জুম করে ধারণ করতে হয়েছে। ছবিগুলো জুম করে ধারণ করার কারণে হয়তো বা ততটা সুন্দর হয়নি। তারপরও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সুন্দর করে ফটোগ্রাফি গুলো ধারণ করার জন্য।

IMG20230513162326.jpg

IMG20230513162321.jpg

আমি যখন তাল গাছের নিচে গেলাম সেখানে প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা দেখতে পেলাম। অনেকদিন পরে বাবুই পাখির বাসা দেখে খুবই ভালো লাগছিল আমার কাছে। অতীতে গ্রাম অঞ্চল গুলোতে প্রচুর পরিমাণে বাবুই পাখি দেখতে পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে এই ধরনের পাখিগুলো অনেকটাই বিলুপ্তির পথে চলে গিয়েছে। আমার কাছে মনে হয় আধুনিক সমাজের শুধুমাত্র এই পাখির নাম শুনেছি কিন্তু এগুলো দেখার সৌভাগ্য হয়তোবা তাদের হয়নি। যেহেতু তারা এই পাখি দেখে নিয়ে যার ফলে এই পাখি তৈরি ভাষাগুলোও তাদের দেখার সৌভাগ্য হয়নি। এই জন্যই মূলত আমি কষ্ট করে হলেও ছবিগুলো ধারণ করলাম যেন যারা আজ পর্যন্ত বাবুই পাখির বাসা দেখেনি তারা যেন আমার এই পোষ্টের মাধ্যমে সেটা দেখে নিতে পারে।

আমার শেয়ার করা এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আমিও কিন্তু কেবল বাবুই পাখির নাম শুনেছি। কবিতায় পড়েছি বাবুই কুড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই। কিন্তু আজ আপনার পোষ্টের মাধ্যমে সেই বাবুই পাখির বাসাটি সৌভাগ্য হল। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি লোভনীয় পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কমেন্ট পড়ে আমার কাছে মনে হল যেন আমার এই পোস্ট করাটা সার্থক হয়েছে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39