ব্যাটিং বিপর্যয়

in আমার বাংলা ব্লগ4 years ago

cricket-ge3f5ffdb8_1920.jpg

ছবির লিংক

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার , জানুয়ারি ১৩/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। কিন্তু সত্য কথা বলতে আজকে আমার মনটা একটু খারাপ। আর এই মন খারাপের প্রধান কারণটি হচ্ছে ক্রিকেট খেলা। দীর্ঘদিন যাবত ক্রিকেট খেলে আসছি কিন্তু আজকে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তা এর আগে কোনদিন আমি হইনি। আমি সব সময় চেষ্টা করি খেলার মধ্যে ব্যাটিং করাটাকে একটু বেশি গুরুত্ব দিতে। অর্থাৎ খেলার মধ্যে আমি সব সময় ব্যাটিং করাটাকেই একটু প্রাধান্য দিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে এ বছরেও প্রতিনিয়ত ক্রিকেট খেলা খেলে যাচ্ছি আর ব্যাটিংও করছি মোটামুটি। যেহেতু গ্রামে বসবাস করি তাই আজকে অন্য একটা গ্রামের সাথে একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলাম আমাদের গ্রামের খেলার মাঠে। যত সময় তারা খেলার মাঠে এসে উপস্থিত হয়েছিল এবং আমরা খেলাও শুরু করেছিলাম। তারা আজকে খেলায় প্রথমে ব্যাট করে ১৫ ওভারে ৯৫ রান সংগ্রহ করেছিল।

যেহেতু রানের সংখ্যা ছিল মাত্র ৯৫ যার কারণে আমাদের ব্যাটিংয়ে একটু পরিবর্তন। অনিয়মিতভাবে ব্যাটিং তোলা শুরু হয়। যার ফলে আমাদের প্রত্যেক ব্যাটিংয়ে একটু বিপর্যস্ত হচ্ছিল। সব থেকে বেশি বিপর্যয় হয়েছে আমার নিজের। আর এই বিপর্যয়টা আমার সত্যিই অনেক কষ্ট দিয়েছে। আমি যে সময় ব্যাটিংয়ে উঠেছিলাম সে সময় খেলার পরিস্থিতি মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যেই ছিল। কিন্তু আমি ব্যাটিং ওঠার পর থেকেই আমার বেটে বল লাগছিল না। এক ওভার পরে বাইরের দর্শকেরা আমাকে নিয়ে নানা ধরনের সমালোচনা জোরে জোরে করতে শুরু করলো। আর সেই জিনিসটাই আমার মনের মধ্যে একটু ভিতি জন্মে দিল। অনেক চেষ্টার পরেও আর কোনোভাবেই আমি খেলার মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারলাম না। যতই চেষ্টা করি ততই খারাপ খেলতে শুরু করে দেই। আর তারিফ মধ্য দিয়ে আমি ২২ বলে মাত্র ৮ রান করে আউট হয়ে যাই। আর আমার এই ইনিংস টি ছিল আমাদের টিমকে হারিয়ে দেবার জন্য সবথেকে খারাপ একটা ইনিংস।

এই অবস্থাতে যখন আমি রান আউট হয়ে ফিরলাম তখন মনে হচ্ছিল নিজের কাছেই নিজেকে অপরাধী। দলের জন্য তো আমি কিছু করতে পারলাম না তার ওপরে আবার অনেকগুলো বল নষ্ট করে আসলাম। যেটা আমাদের দলের বাকি খেলোয়াড়ের জন্য অনেক চাপের হয়ে গেল। এরপর থেকে যারা ব্যাটিং এ আসতে লাগল তারা সবাই চাপের মধ্যে খেলতে শুরু করল এবং অবশেষে আমাদের দল ৪ রানে খেলাটি হেরে গেল।

যদি খেলাটি একটু বেশি করে হেরে যেতাম তাহলে হয়তোবা এতটা বেশি কষ্ট পেতাম না। মাত্র ৪ রানে হেরেছি আর তার মধ্যে সব থেকে বেশি বল আমি নষ্ট করেছি এর জন্য আমার কাছে বিষয়টি সব থেকে খারাপ লেগেছে। আমার কাছে মনে হয় যেন আমার ক্রিকেট খেলার জীবনে এটাই সব থেকে খারাপ ইনিংস।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 4 years ago 

অনেক সময় অডিয়েন্স কি বলে বা বাহিরের মানুষের নেগেটিভিটি আমাদের মধ্যে চলে আসলে, তখন আমরা ঘাবড়ে যাই আমরা ভয় পাই আমরা আমাদের গোল থেকে পিছিয়ে যাই। শুধুমাত্র এই জিনিসটা টপকে আসতে পারলেই আমরা জীবনে উন্নতি করতে পারবো। জানি এটা খুবই কঠিন একটা কাজ আপনার জায়গায় যে কেউ এরকম পরিস্থিতিতে পড়লে ভালো পারফরম্যান্স করতে পারত না।

 3 years ago 

এটা সত্যিই অনেক কঠিন একটা কাজ কেন না মানুষের কথাগুলোই এই সময় বেশি কানে আসে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38