জীবনে প্রথমবার একা প্রিয় মানুষটির জন্য চুড়ি কিনলাম

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230812190307.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, আগস্ট ১২/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু আমার মাস্টার্স পরীক্ষা প্রায় শেষ হয়ে আসলো তাই ঢাকা ছেড়ে বাড়িতে চলে যাবার সময়ও চলে আসলো। চিন্তা করলাম যে আপনাদের ভাবির জন্য কোন কিছু জিনিস কেনাকাটা করা দরকার। আপনারা হয়তোবা আমার প্রিয় মানুষটিকে অনেকেই চিনে থাকেন। আর যারা চেনেন না তাদের জন্য আমি তার আইডিটাকে মেনশন করে দিচ্ছি। @fatema001 এইটা হচ্ছে আপনাদের ভাবির আইডি যার জন্যই আজকে আমি চুড়ি কিনতে গিয়েছিলাম।

IMG20230812190112.jpg

IMG20230812190026.jpg

যেহেতু এটাই আমার জীবনের প্রথম একা চুড়ি কেনা তাই অনেকগুলো চুড়ি দেখার পরে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। এর আগে যতবার কিনেছি সব সময়ই সে আমার সাথে ছিল আর সে নিজের পছন্দেই কিনেছিল। যেহেতু এবার আমি ঢাকাতে রয়েছি তাই সে আমার সাথে নেই আর এতগুলো চুড়ি দেখার পরে আমার মাথা যেন উল্টে যাচ্ছিল কোনটা রেখে কোনটা কিনব। দোকানটাতে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর চুড়ির সমাগম ছিল। একই সাথে প্রচুর পরিমাণে ভিড়ও ছিল।

IMG20230812190020.jpg

IMG20230812190016.jpg

IMG20230812190117.jpg

চুড়ি কেনার জন্য আমি গিয়েছিলাম নিউ মার্কেট সংলগ্ন বলাকা সিনেমা হলের পাশে যে মার্কেট টা রয়েছে ঠিক সেখানে। কেননা এই জায়গাটাতে প্রচুর পরিমাণে চুড়ির দোকান রয়েছে আর সেই দোকান গুলোতে ও প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর চুড়ি দেখতে পাওয়া যায়। এর আগে আমি এই দোকানগুলোর পাশ দিয়ে অনেকবার গিয়েছি কিন্তু কোন সময় দোকানের ভেতরে প্রবেশ করা হয়নি চুড়ি কেনার জন্য। তার কারণটা হচ্ছে আগের সময়গুলোতে তো আমার কেউ ছিল না যাকে আমি চুড়ি কিনে দিতে পারি।

IMG20230812190933.jpg

অনেকক্ষণ সেই দোকানে দাঁড়িয়ে থাকলাম আর পছন্দ করতে লাগলাম। অনেক কষ্ট করার পরে অবশেষে এই চুড়িটা পছন্দ হয়েছে। যাইহোক জীবনের প্রথমবার একা একা চুড়ি কেনা টা যেন একটা যুদ্ধের মত ছিল। অবশেষে যুদ্ধ শেষ করে একটা কিনতে পেরেছি এটা ভাবতেই ভালো লাগছে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আপনার লেখাটা পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো ভাই ।আসলে প্রিয় মানুষের জন্য এই প্রথম চুরি কিনছেন সেটা পড়ে বেশ ভালই লাগলো। চুরির দোকানে বেশ সুন্দর সুন্দর চুরিও দেখতে পেলাম। এত চুরির মাঝ থেকে পছন্দের চুরি খুঁজে পাওয়া সত্যি বেশ দূরহ ব্যাপার ।যাক অবশেষে যুদ্ধে জয়ী হয়েছেন জেনে ভালো লাগলো । ধন্যবাদ।

 3 years ago 

যদিও অনেকগুলো থাকার কারণে একটু কষ্ট হয়েছে তারপরও কিনে ফেলেছি।

 3 years ago 

অনেক ভালো লাগলো আপনি আপনার প্রিয় মানুষের জন্য চুড়ি কিনতে গেলেন। চুড়ি যাই হবে হোক আপনি যেহেতু পছন্দ করে কিনছেন অবশ্যই ভাবীর পছন্দ হবে। চুড়ি গুলো খুব সুন্দর ছিল তাছাড়া আপনাকে পছন্দ করতে অনেক হিমশিম খেতে হলো। আমার তো চুড়ির দোকান দেখে ভাল লাগলো অনেক বড় দোকান। চমৎকার একটি মুহূর্ত শেয়ার করলেন ভাল লাগলো।

 3 years ago 

আসলে আপা জীবনে প্রথম এতগুলো জিনিসের মধ্যে থেকে একটা জিনিস কিনলাম একটু তো কষ্ট হবেই।

 3 years ago 

মামা আপনি আজকে অনেক সুন্দর বিষয় নিয়ে একটি পোস্ট লিখেছেন। আপনি নিউ মার্কেটের পাশে একটি মার্কেট থেকে চুরি গুলো কিনেছেন জেনে বেশ ভালো লাগলো। আসলে চুরির দোকানে আরো অনেক সুন্দর সুন্দর চুরি ছিল সেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। মামির জন্য এত সুন্দর চুরি কিনে আমাদের মাঝে শেয়ার করার জন্য জানাই আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

এটা কিনতে যে যে কি পরিমাণে কষ্ট করতে হয়েছে তা বলে বোঝাতে পারবো না।

 3 years ago 

ভাবির জন্য তো দেখছি বেশ চমৎকার চুড়ি পছন্দ করেছেন আপনি। আসলে এত সুন্দর সুন্দর চুড়ি দেখলে যে কেউ ই হিমশিম খাবে। আপনি অনেক সুন্দর করে চুড়ির ফটোগ্রাফি করেছেন যেগুলো ফটোগ্রাফিতে দেখেই আমার তো সবগুলো পছন্দ হয়ে গিয়েছে। আপনি যে চুড়ি ভাবির জন্য কিনেছেন আশা করছি ওনার হাতে এগুলো অনেক ভালো লাগবে দেখতে। বেশ ভালোই মানাবে আমার মনে হয়। আর এই চুড়ি পেলে অনেক খুবই খুশি হবেন।

 3 years ago 

এগুলো দেখার পরে তার খুবই পছন্দ হয়েছে।

 3 years ago 

যদিও আগে ভাবি সহ কেনাকাটা করা হতো, তবে দেখছি আজকে একা একা ভাবির জন্য চুড়ি কিনেছেন। যে চুড়িগুলো কিনেছেন সেগুলো কিন্তু অনেক সুন্দর। ভাবি অনেক বেশি পছন্দ করবে এবং এগুলো ফেলে তিনি অনেক খুশি হবে আমার মনে হয়। প্রিয় মানুষের জন্য এভাবে একা একা কিছু কিনলেও খুব ভালো লাগে। আর চুড়ি দোকানের এত সুন্দর সুন্দর চুড়ি দেখে আমি তো নিজেই হিমশিম খাচ্ছি কোনটা রেখে কোনটা দেখব।

 3 years ago 

তাকে যখন এগুলো আমি হাতে দিলাম সে যেন খুশিতে কেঁদে ফেলেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64799.28
ETH 1861.42
USDT 1.00
SBD 0.38