জেনারেল রাইটিং: নদী ভাঙ্গন ঠেকানোর উদ্দেশ্যে অবরোধ

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230717111626.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার, জুলাই ১৮ /২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। গতকালকে আমি আপনাদের মাঝে ঢাকাতে আসার জন্য যে দুর্ভোগে পড়েছিলাম সেই বিষয়ে একটা পোস্ট শেয়ার করেছিলাম। সেখানে আমি বলেছিলাম অবরোধের জন্য আমাদের বাস থেমেছিল আর সেখান থেকে আসতে আমাদের অনেক সময় লেগেছিল। কিন্তু কি কারনে অবরোধ হয়েছিল সেটা আপনাদেরকে বলা হয়নি। আসলে অবরুদ্ধ করা হয়েছে কুষ্টিয়ার ১২ মাইল নামক একটা জায়গাতে। মূলত নদী ভাঙ্গন ঠেকানোর জন্যই সাধারণ জনগণ এই অবরোধ করেছিল।

IMG20230717110018.jpg

IMG20230717110123.jpg

অবরোধের কারণে যখন রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল তখন আমি এবং আমাদের বাসের কিছু যাত্রী সামনের দিকে হাঁটতে শুরু করলাম কি কারনে রাস্তা বন্ধ সেটা দেখার জন্য। সেখানে যাবার পরে দেখতে পারলাম রাস্তার উপর প্রচুর পরিমাণে মানুষ বসে আছে যেন রাস্তায় কোন প্রকার গাড়ি চলাচল করতে না পারে। তাদের কাছ থেকে কারণ জানতে চাওয়ার পরে তারা বিষয়টি আমাকে খুলে বলল। তারা বলল এই বর্ষাকালের নদী প্রচুর পরিমাণে ভাঙতে শুরু করেছে আর প্রশাসনের কোন উদ্যোগ গ্রহণ করতে দেখতে পাওয়া যাচ্ছে না এই নদী ভাঙ্গন ঠেকানোর জন্য। নদী ভাঙ্গনের পরিমাণটা এতটাই বৃদ্ধি পেয়েছে যা তাদের বাড়িঘর ভেঙে যাবার মত অবস্থা হয়ে যাচ্ছে।

IMG20230717111427.jpg

IMG20230717111434.jpg

তাদের অবরোধের এই বিষয়টি সত্যিই অনেক যুক্তিযুক্ত ছিল। কেননা মানুষের বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে আর সরকারের পক্ষ থেকে কোন প্রকারের সিদ্ধান্ত নেয়া হচ্ছে না এটা সত্যিই অনেক খারাপ বিষয়। যখনই প্রত্যেকে তাদের অবরোধের কারণটি জানতে পারল তখন তারাও তাদেরকে সমর্থন করতে শুরু করল। আসলে এটা সত্যিই অনেক কষ্টের বিষয় যে তাদের কষ্ট তৈরি করা ঘরবাড়ি গুলো নদীর গর্ভে বিলুপ্ত হয়ে যাবে।

IMG20230717111828.jpg

IMG20230717112236.jpg

প্রায় দুই ঘন্টা অতিক্রম হয়ে যাবার পরে সরকারি প্রশাসনের লোকজন সেখানে আসতে শুরু করল। আমরা সেখানে লক্ষ্য করলাম এলাকার মেম্বার চেয়ারম্যান সহ ডিসি সাহেবও এসেছিলেন তাদেরকে আশ্বাস প্রদান করার জন্য। অবশেষে যখন ডিসি সাহেব সাধারণ জনগণকে নদী ভাঙ্গন ঠেকানোর জন্য আশ্বস্ত করলেন তখন তারা রাস্তা ছেড়ে দিল। যদিও তাদের এই অবরোধের জন্য আমাদেরকে প্রায় তিন ঘন্টা মত সেখানে বসে থাকতে হয়েছিল তারপরও আমি তাদের এই অবরোধ করাটাকে সমর্থন করি। আমি চাইনা তাদের কষ্টে তৈরি করা সেই ঘরগুলো নদীর গর্ভে হারিয়ে যাক। তারা যেন ভালভাবে তাদের বাসস্থান টিকিয়ে রাখতে পারে মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

নদী ভাঙ্গনের ফলে মানুষের আবাদি জমিসহ বসতবাড়ি বিলীন হয়ে যায়। এতে মানুষ নিঃস্ব হয়ে খুবই মানবেতর জীবন যাপন করে থাকে। তাই সরকার এবং প্রশাসনের উচিত নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা করা। নদী ভাঙ্গনের হাত থেকে যেন সাধারণ মানুষের বসতবাড়ি সহ আবাদি জমি রক্ষা পায় এই আশাবাদ ব্যক্ত করি।

 3 years ago 

আসলে এই সময় মানুষ অনেক নিঃস্ব হয়ে যায়।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নদী ভাঙ্গন ঠেকানোর উদ্দেশ্যে অবরোধ এই বিষয়ে একটি জেনারেল পোস্ট। আসলে ঢাকায় যাওয়ার সময় আপনাদের বাস এই অবরোধের কারণে বাস সামনের দিকে এগোতে পারছিল না তাই আপনি অনেক ভোগান্তিতে পড়েছিলেন। আসলে প্রতি বছর আমাদের দেশে নদী ভাঙ্গনের প্রবণতা অনেক বেশি দেখা যায়। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এই অবরোধের কারণে প্রায় তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল আমাকে রাস্তার উপরে।

 3 years ago 

দিন দিন আমাদের দেশে নদী ভাঙ্গন বেড়েই চলছে। আর এভাবে নদী ভাঙ্গতে থাকলে এক সময়ে সব বিলিন হয়ে যাবে। যদিও আপনি ঢাকা আসার সময়ে অবরোধের কারনে কিছুটা সমস্যার মধ্যে কাটিয়েছেন। তবে অবরোধটি কিন্তু বেশ যৌত্তিক ছিল। এখন সব কিছু ভালো ভালোই ঠিক হয়ে গেলেই হলো।

 3 years ago 

প্রশাসনের উচিত এই ধরনের বিষয়গুলোতে একটু মনোযোগী হওয়া।

 3 years ago 

নদী ভাঙ্গন মানুষকে কতটা অসহায় করে দেয় তা আমি স্বচক্ষে দেখেছি ভাই। তাই এ বিষয়ে আমার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে। কেননা আমাদের এদিকেও ধরলা নামের একটি নদী রয়েছে। আর সেই নদীর ভাঙ্গনে অনেক মানুষই অসহায় হয়ে গিয়েছে। আর এই অসহায় মানুষগুলোর করুন পরিণতি দেখে সত্যিই খুব খারাপ লাগে। নদী ভাঙ্গন ঠেকানোর উদ্দেশ্যে অবরোধ করাটা আমিও সমর্থন করি। যাইহোক ভাই, নদী ভাঙ্গন ঠেকানোর উদ্দেশ্যে অবরোধ নিয়ে আপনার অনুভূতিটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

তাহলে তো আপনি ভালোভাবে লক্ষ্য করেছেন এই সময় মানুষের সেই করুন অবস্থাটা।

 3 years ago 

নদী ভাঙ্গন এমন একটি দুর্ভোগ যেটা নিজের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেয়। ছোট্টবেলায় মামার বাড়িতে এই দৃশ্য আহাজারি দেখতে পেয়েছি যেটা ভালোভাবেই আমি জানি। আসলেই নদীর এই অবরোধ বা নদীর ভাঙ্গন মানুষের জীবনে অনেক বড় দুর্ভোগ ডেকে আনে আমি এই কাজে সমর্থন করলাম।

 3 years ago 

মানুষের সকল সম্পদ নদীর বুকে হারিয়ে যায় এটা সত্যিই অনেক খারাপ একটা বিষয়।

 3 years ago 

জনগণ যদি এভাবে রুখে না দাঁড়ায় তাহলে কোন কিছু সম্ভব না। কোন কিছু এত সহজে আদায় করা যায় না সবকিছুতে হাংগামা দাঙ্গামা করতে হয় এইটা হচ্ছে বাংলাদেশে পরিস্থিতি। আসল কথা হচ্ছে নদী আমাদের দেশের জাতীয় সম্পদ। এই নদী রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এবং পাশাপাশি সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ। একটি নদী ভাঙলে দেশের অনেক ক্ষতি হয়ে যায়। সেটা ফসলের কিংবা ঘরবাড়ির অন্যান্য সম্পদের। তাই তারা নদীর ভাঙ্গন ঠেকানোর উদ্দেশ্য অবরোধ করলো অনেক ভালো একটি উদ্যোগ।

 3 years ago 

তারা সহজভাবে এটা আদায় করতে পেরেছিল না বলেই এমন উদ্যোগ নিয়েছিল।

 3 years ago 

কপাল ভালো আমাদের এলাকা আল্লাহ সেবে রেখেছে, এখানে কোন নদীর সমস্যা নেই। তোমার এই পোস্ট পড়ে আজকে অনেক ধারণা অর্জন করলাম আর দেখতে পারলাম জানতে পারলাম কতটা অসহায় হতে হয় মানুষের প্রাকৃতিক দুর্যোগের ফলে।

 3 years ago 

সেটা আপনি একজন ঠিক কথা বলেছেন আমাদের কপাল অনেক ভালো যার কারণে আমরা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে সহজেই বেঁচে যাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63789.91
ETH 1863.22
USDT 1.00
SBD 0.38