ডাই পোস্টঃ রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে। যদিও এই ধরনের জিনিস তৈরি করতে অনেক সময় ব্যয় করতে হয় তারপরও এগুলো আমি তৈরি করি শুধুমাত্র ভালো লাগা থেকে।আর যেহেতু শুক্র শনিবার আমার স্কুল বন্ধ থাকে তাই এই দুই দিনের মধ্যেই আমি চেষ্টা করি রঙিন কাগজের কোনো না কোনো জিনিস তৈরি করতে। যেহেতু প্রত্যেক সপ্তাহে তৈরি করি তাই ধারাবাহিকতাটা ঠিক রাখি। কারণ কিছুদিন যদি এই ধরনের জিনিস তৈরি করার থেকে নিজেকে বিরত রাখা যায় তাহলে অনেকটাই ভুলে যাবার মত সম্ভাবনা থেকে যায়। এজন্য এ সপ্তাহেও আজকে একটু সময় করে বসে ছিলাম একটা রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করার জন্য। তো চলুন আজকের তৈরি করা আমার এই ওয়ালমেট টি দেখে নেয়া যাক।
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | কাগজ |
| ২ | গাম |
| ৩ | কাইচি |
| ৪ | কলম |
| ৫ | স্কেল |
ধাপ - ০১
প্রথমেই আমি রঙিন কাগজ গুলোর উপরে কলমের সাহায্যে সুন্দর করে দাগ কেটে নিয়েছিলাম। রঙিন কাগজগুলো প্রত্যেকটি নির্দিষ্ট সাইজে কাটার জন্যই মূলত আমি আগে থেকে দাগ টেনে নিয়েছে।
ধাপ - ০২
যেহেতু আগে থেকেই আমি প্রত্যেকটির আকৃতি নির্ধারণ করে নিয়েছিলাম তাই আমাকে পরবর্তীতে কাটার সময় খুব একটা বেশি পরিমাণে কষ্ট করতে হয়নি।
ধাপ - ০৩
এরপরে কেটে নেওয়া সেই কাগজ দিয়ে রোল করতে শুরু করলাম।
ধাপ - ০৪
রোল করার কাজ শেষ হয়ে যাবার পরে সেটা এমন আকার ধারণ করেছিল।
ধাপ - ০৫
একই পদ্ধতি ব্যবহার করে আমি অনেকগুলো রোল তৈরি করে নিলাম।
ধাপ - ০৬
এরপরে আমি ওয়ালমেট তৈরি করার জন্য রঙিন কাগজের ফুল তৈরি করে নিয়েছি। আর আমি কিভাবে ফুল তৈরি করে নিয়েছি তা আপনাদের মাঝে উপরের ছবিতে প্রত্যেকটি ধাপ ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি।
ধাপ - ০৭
একই পদ্ধতি ব্যবহার করে আমি অনেকগুলো রঙিন কাগজের ফুল তৈরি করে নিয়েছি।
ধাপ - ০৮
এরপরে আমি পূর্বে তৈরি করে নেওয়া রঙিন কাগজের রোল গুলো একটি সাথে অন্যটি গাম দিয়ে লাগাতে শুরু করলাম।
ধাপ - ০৯
সবগুলো রোল একসাথে লাগানো হয়ে যাবার পরে সেটা এমন আকার ধারণ করেছিল।
ধাপ - ১০
এরপরে আমি আমার তৈরি করে নেওয়া রঙিন কাগজের সেই ফুলগুলো এখানে আস্তে আস্তে লাগাতে শুরু করে দিলাম।
ধাপ - ১১
ওয়ালমেট এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি একটা গাছের পাতা ও তৈরি করে নিলাম।
ধাপ - ১২
একই পদ্ধতি ব্যবহার করে আমি আরো কয়েকটা গাছের পাতা তৈরি করে নিয়েছি।
ধাপ - ১৩
পাতা তৈরি করার কাজ শেষ হয়ে যাবার পরে আমি সেগুলোকে গাম দিয়ে খুবই চমৎকারভাবে ওয়ালমেট এর মাঝখানে লাগিয়ে দিলাম।
ধাপ - ১৪
ওয়ালমেট এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি পাতা এবং ফুল প্রত্যেকটির মাঝখানে কয়েকটা করে পুতি লাগিয়ে দিয়েছি।
আমার তৈরি করা রঙিন কাগজের এই ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
ওয়াও মামা আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটা স্টেপ আপনি বেশ দারুন ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের শেখার সুবিধার্থে স্টেপ গুলো একটু সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি।
ছুটির দিন কাজে লাগিয়ে দারুন একটি রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করে ফেললেন ভাইয়া। আপনার ওয়ালমেটটি কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে আমার কাছে । দেখতে ভীষণ ভালো লেগেছে । প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভাল ছিল। ধন্যবাদ আপনাকে।
অন্যদিনের সময় বের করতে পারি না তাই ছুটির দিনটাকে কাজে লাগালাম।
কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। ভাইয়া আপনি অনেক সুন্দর করে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি আকর্ষণীয় লাগছে। দারুন একটি ওয়ালমেট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
একটু ভালোভাবে তৈরি করলে এগুলো দেখতে আসলেই অনেক সুন্দর দেখায়।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। এই ওয়ালমেট দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধাপে ধাপে তৈরি করেছি বলেই তো এটা দেখতে এতটা সুন্দর হয়েছে।
ভাইয়া আপনি খুব সুন্দর ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ফুলগুলো বেশি ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা আমি দেয়ালের সাথে লাগিয়ে রেখেছি।
আপনি ওয়ালমেট তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো ভাই। আপনার ওয়ালমেট তৈরি খুবই দুর্দান্ত হয়েছে। ওয়ালমেট তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আসলে এই ধরনের ওয়ালমেট তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। নিশ্চয়ই আপনি অনেক সময় দিয়ে তৈরি করেছেন। কাগজের ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এত চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এইটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া এই ধরনের জিনিস তৈরি করতে একটু বেশি সময়ের প্রয়োজন হয়।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজের এরকম জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। আপনারটাও অনেক ভালো লেগেছে ভাইয়া। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার কাছে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে ভালো লাগে কিন্তু সময়ের অভাবে করতে পারিনা।
বাহ আপনিও দেখছি চমৎকার ওয়ালমেট তৈরি করতে পারেন, বেশ অনেক ভালো ভালো গুণ রয়েছে আপনার মধ্যে, খুব ভালো লাগলো আপনার আজকের তৈরি করার রঙিন কাগজের ওয়ালমেট।
অনেক কিছুই তৈরি করতে পারি ভাইয়া শুধুমাত্র সময়ের স্বল্পতার কারণে কিছু করা হয় না।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন অনেক সুন্দর হয়েছে। গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।
যদি গুছিয়ে শেয়ার না করতাম তাহলে তো আর ভালো লাগতো না ভাইয়া।