স্কুলের বাগানের নতুন ফুলের আগমন

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20231009095048.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , অক্টোবর ১০/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা অনেকেই জানেন আমি সবসময়ই আমাদের স্কুলের বাগানের নতুন নতুন ফুল গাছ লাগিয়ে থাকে। যেহেতু ফুলের সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগে সেই কারণেই মূলত আমি বেশি বেশি আমাদের স্কুলের বাগানে ফুল গাছ লাগাই। অনেক ধরনের ফুল গাছ ই আমাদের স্কুলের বাগানে রয়েছে তা আমি আপনাদের মাঝে আগে অনেকগুলো পোষ্টের মাধ্যমে শেয়ার। আজকে আমি আপনাদের মাঝে কোন ফুলের গাছ নিয়ে কথা বলতে চলেছি সেটা হয়তোবা আপনারা ছবি দেখেই বুঝে ফেলেছেন।

IMG20231009095043.jpg

IMG20231009095038.jpg
আমাদের স্কুলের ফুল বাগানে অনেক ধরনের ফুল গাছ থাকলেও মোরগ ফুল গাছ ছিল না। এইতো কিছুদিন আগে আমি পাঁচটা মোরগ ফুলের গাছ আমাদের গ্রামের একটা জায়গা থেকে নিয়ে যেয়ে স্কুলের বাগানে লাগিয়েছিলাম। দুর্ভাগ্যবশত যদিও দুইটা গাছ মারা গিয়েছে তারপরও যে তিনটা গাছ বেঁচে আছে সেই গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর গাছগুলোতে এত বেশি ফুল ফুটেছে যা দেখে খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন গাছগুলোতে কত বেশি পরিমাণে ফুল ফুটেছে।

IMG20231004093248.jpg

IMG20231004093232.jpg

যেহেতু ছোট ছেলেমেয়েরা ফুল অনেক পছন্দ করে তাই তারা সকলেই সেই ফুল গাছের আশেপাশে ঘোরাঘুরি করছে। বিষয়টা দেখে আমারও অনেক ভালো। যখন আমি ফুলের ফটোগ্রাফি ধারণ করেছিলাম তখন তারা চলে আসলো এবং ফুলের সাথে ছবি তোলার জন্য ইচ্ছা পোষণ করলো। যেহেতু ছোটরা ইচ্ছা করলো আর আমি তাদের ইচ্ছা পূরণ করব না এমনটা তো হয় না মোরগ ফুলের গাছের সাথে তাদের কয়েকটা ছবি তুলে নিলাম।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার স্কুলের বাগানে খুব সুন্দর ফুলের আগমন ঘটেছে। এই ফুল আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে মোরগ ফুলের বিচি খুব সুন্দর লাগে। তবে একসাথে এত গুলো মোরগ ফুল দেখলে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ফুলের অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

এই ফুল একসাথে অনেকগুলো ফোটে তাই দেখতে খুবই ভালো লাগে।

 3 years ago 

মামা আপনাদের স্কুলে ফুলবাগান রয়েছে এটা আমি অনেক আগে থেকেই জানি। আপনাদের স্কুলে আবারও নতুন ফুল গাছ লাগিয়েছেন আপনি এই গাছে ফুল ধরেছে দেখতে বেশ ভালো লাগলো।মোরগ ফুল গাছ সত্যি বেশ সুন্দর দেখতে। আসলে যে কোন ফুল গাছ যদি স্কুলের চারিপাশে লাগানো থাকে স্কুলের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমাদের স্কুলে তো অনেকদিন আগে থেকেই ফুলগাছ রয়েছে।

 3 years ago 

নতুন ফুলের আগমন ঘটেছে আপনার স্কুলে এ যেন স্কুলের শোভা আরও কয়েকগুণ বানিয়ে দিলেন, ছোট ছোট ছেলেমেয়েরা এই ফুল গাছগুলো নিশ্চয়ই খুব পছন্দ করছে।

 3 years ago 

স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই তো এমন সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে।

 3 years ago 

স্কুলের পরিবেশটা দারুন ভাবে সাজিয়ে তুলেছেন দেখছি ।শীত আসলে বিভিন্ন ধরনের ফুলে ভরপুর হয়ে যাবে স্কুল।
মোরগ ফুলের অসাধারণ সৌন্দর্যমন্ডিত ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া শীত আসলে ফুলে ফুলে ভরে উঠবে আমাদের এই স্কুল।

 3 years ago 

ফুল লাগানোর কারণে আপনার স্কুলের পরিবেশটার সৌন্দর্য আরো অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। খুব ভালো লাগে এই ফুল গাছগুলো । ফুল গাছের সামনে ছোট ছেলে মেয়েদের ছবিটি দেখে খুব ভালো লাগলো আমার কাছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ছেলেমেয়েরা খুবই আগ্রহী এই ধরনের ফুলের সাথে ছবি ওঠার জন্য তাইতো তুলে ফেললাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64592.00
ETH 1923.19
USDT 1.00
SBD 0.39