অবশেষে আমাদের স্কুলের বাগানে ডালিয়া ফুল ফুটতে শুরু করে দিয়েছে

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230213152344.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার , ফেব্রুয়ারি ১৩/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। যারা আমার পোস্ট নিয়মিত পড়েন তারা হয়তোবা জানেন আমরা এবার শিক্ষকেরা উদ্যোগ নিয়ে আমাদের স্কুলের সুন্দর একটা ফুলের বাগান তৈরি করেছে। আর এই ফুলের বাগান তৈরি করার ক্ষেত্রে আমাকে সব থেকে যিনি বেশি সাহায্য করেছে তিনি হচ্ছে আপনাদের সকলের প্রিয় @sumon09 স্যার। তিনি আমার সাথে ছিল বলেই খুব সহজে এই ফুল গাছের বাগানটি আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের ফুল গাছের বাগানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছি। সব থেকে শেষে লাগানো হয়েছে ডালিয়া গাছগুলো। আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন যে নভেম্বর ডিসেম্বর মাসে ডালিয়া ফুল ফুটতে কিন্তু আমরা দেরিতে লাগানোর কারণে ফেব্রুয়ারির শেষের দিকে ডালিয়া ফুল ফুটতে শুরু করেছে। বিশ্ব ভালোবাসা দিবস আসার সামনে ডালিয়া ফুল ফুটতে শুরু করল এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো।

IMG20230213152438.jpg

IMG20230213152422.jpg

আমরা যখন নার্সারি থেকে ডালিয়া ফুলের চারা নিয়ে আসলাম তখন নার্সারি কর্মী আমাদেরকে বলল এখানে যে ডালিয়া ফুলগুলো হবে সেগুলো খুবই সুন্দর আকৃতির হবে। আমরা শুধুমাত্র নার্সারি কর্মীকে বলেছিলাম বিভিন্ন রঙের ডালিয়া ফুল যেন আমাদের বাগানে হয়। তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের ডালিয়া ফুলের চারা দিল। কোন কোন রঙের ডালিয়া ফুল আমাদের স্কুলের বাগানে ফুটবে সেটা এখন পর্যন্ত আমরা সঠিকভাবে ধারণা পাইনি। কিন্তু কয়েক ধরনের ডালিয়া ফুলের কলি আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই। সাদা রঙের ডালিয়া ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে।

IMG20230213152415.jpg

IMG20230213152409.jpg

আমার কাছে মনে হচ্ছে যে আমাদের স্কুলের বাগানে সব থেকে বেশি গোলাপি রঙের ডালিয়া ফুল গাছ হবে। আর আপনারা তো ইতিমধ্যে সকলেই জানেন যে গোলাপী ফুলগুলো দেখতে কতটা সুন্দর হয়। আমি আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য বেশ কয়েকটি গোলাপী রংয়ের ডালিয়া ফুল গাছের থেকে ছবি ধারণ করেছি। যদিও এখন পর্যন্ত সবগুলো ফুল ফুটতে শুরু করেনি কিন্তু আমরা আশাবাদী রয়েছি যে এ মাসের মধ্যেই সবগুলো গাছ থেকে ফুল ফুটতে শুরু করে দেবে। আপনারা সকলে ভালই জানেন যে ডালিয়া ফুলগুলো দেখতে কতটা সুন্দর হয়। ডালিয়া ফুল সুন্দর লাগার সবথেকে বড় কারণ হচ্ছে এর আকৃতি। অন্যান্য সকল ফুলের থেকে ডালিয়া ফুল আকৃতিতে অনেক বড় হয় এবং দীর্ঘদিন গাছে থেকে যায়। যখন আমাদের স্কুলের বাগানের ডালিয়া ফুলগুলো ফুটে বাগানটা আরো সুন্দর হয়ে যাবে তখন আমি আপনাদের মাঝে সকল ফুল নিয়ে একটা পোস্ট শেয়ার করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডালিয়া ফুলে ফুলে আমাদের স্কুল টা কতটা সুন্দর হয়ে গিয়েছে।

ডালিয়া ফুল আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার স্কুলে ডালিয়া ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে ডালিয়া ফুলের কড়ি গুলো দেখতে বেশি সুন্দর লাগছে।আপনারা ইস্কুলের এই ডালিয়া গাছগুলো লাগিয়েছিলেন আর আর আজ সেই গাছে ফুল ফুটেছে। আসলে স্কুলে আশেপাশে ফুল গাছ থাকলে মন মানসিকতার অনেক পরিবর্তন হয়। কারণ সুন্দর সব সময় সুন্দরের দিকে আকর্ষণ করে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর ডালিয়া ফুলের ফটো দেখো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ফুল বলতেই বেশ ভাল লাগে। এর পরেও ডালিয়া,সূর্যমুখি ফুল আমার কাছে অন্য রকমের ভাল লাগে।আপনার স্কুলে ডালিয়া ফুল ফুটতে শুরু করেছে। আর বেশীর ভাগ গোলাপি। আপনি ঠিকই বলেছেন একসাথে সব গাছে যখন ফুল ফুটবে তখন সত্যি ই খুব সুন্দর লাগবে। ফুল নিয়ে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ছোট ছোট গাছ কিনে আপনাদের স্কুলটা সুন্দরভাবে সাজানো হয়েছিল আমরা সবাই জানি। আর সেই গাছগুলোতে ফুল ফুটেছে দেখতে সত্যিই ভালো লাগছে। আসলে গাছের যত্ন নিলে এবং সঠিক সময় পরিচর্যা করলে ভালো ফুলের সন্ধান পাওয়া যায়। ডালিয়া ফুল দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে।

 3 years ago 

বিভিন্ন ধরনের ডালিয়া ফুলের গাছ লাগিয়েছেন। ডালিয়া ফুল গুলো ফুটতে দেখে অনেক ভালো লাগলো। স্কুলের বাগানে ডালিয়া ফুল ফুটতে শুরু করে দিয়েছে বাহ্ দারুন। স্কুলের বাগান দেখতে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনাদের তাহলে অপেক্ষার পালা শেষ হলো। সব জিনিসের যত্ন নিলে তার ফল পাওয়া যাবে এটা নিশ্চিত। আপনাদের স্কুলের ফুল বাগানে ডালিয়া ফুল ফুটেছে শুনে অনেক ভালো লাগলো। আর ডালিয়া ফুলগুলোও দেখতে খুব সুন্দর লাগছে। প্রথম ডালিয়া ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনার অনুভূতি এভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জেনে খুব ভালো লাগলো অবশেষে আপনাদের পরিশ্রম সার্থক হয়েছে। ফুল দেখে সত্যিই খুবই আপনাদের অনেক ভালো লাগছে নিশ্চয়। ফুলের ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। আসলে যখন নিজের হাতে কোন কিছু করা হয় তখন তা সম্পূর্ণ হলে খুবই ভালো লাগে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

 3 years ago 

স্কুল প্রাঙ্গণে অনেক সুন্দর ফুলের বাগান করেছেন যা দেখে বেশ ভালো লাগলো ভাই। ডালিয়া ফুল দেখতে একটু বড় এবং বেশ সুন্দর হয়। আপনার কাছ থেকে জানতে পারলাম যতগুলো ডালিয়া ফুল গাছ লাগানো হয়েছিল সব গুলোতে এখনো ফুল ফোটেনি। সবগুলোতে যখন ফুল আসবে আপনাদের তৈরি করা এই বাগানটি দেখতে আরো বেশি সুন্দর লাগবে । তখন আরো ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38