আর্ট পোস্টঃ প্রজাপতির ম্যান্ডেলা আর্ট
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজ থেকে প্রায় এক বছর আগে আমিও ম্যান্ডেলা আর্ট করতাম। বিভিন্ন কারণে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে আর ম্যান্ডেলা আর্ট করা হয় না। সকলের ম্যান্ডেলা আর্ট দেখার পরে আবারও মনের মধ্যে ইচ্ছা হলো যে আমিও আবার ম্যান্ডেলা আর্ট করতে শুরু করি। আসলে এই ধরনের আর্ট করার জন্য অনেক ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন হয়। আজকে আমি আপনাদের মাঝে একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করতে চলেছি। তো চলুন আমার তৈরি করা প্রজাপতির এই ম্যান্ডেলা আর্ট টি দেখে নেওয়া যাক।
প্রজাপতির ম্যান্ডেলা অংকনের উপকরণ |
|---|
| ক্রমিক নম্বর | উপকরণের নাম |
|---|---|
| ১ | কাগজ |
| ২ | কলম |
| ৩ | জেল কলম |
🖌ধাপ - ০১🖌
প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করার জন্য প্রথমে আমি সামান্য কিছু অংশ অংকন করে নিলাম। যদিও হয়তো বা আপনারা এই অংশটি দেখে বুঝতে পারছেন না যে এটা থেকে আমি কি তৈরি করছি। আসলে এটি হলো প্রজাপতির বুকের অংশ।
🖌ধাপ - ০২🖌
এরপরের ধাপে আমি প্রজাপতির সুড়ের অংশ খুবই চমৎকারভাবে অংকন করে নিয়েছি।
🖌ধাপ - ০৩🖌
এই ধাপটিতে আমি প্রজাপতির পাখার অংশগুলো খুবই সুন্দরভাবে অঙ্কন করে নিয়েছি। প্রজাপতির চিত্র অঙ্কন করার ক্ষেত্রে প্রজাপতির পাখা যতটা সুন্দরভাবে অঙ্কন করা যাবে চিত্রটি দেখতেও ততটা সুন্দর হবে।
🖌ধাপ - ০৪🖌
যেহেতু আমি ম্যান্ডেলা আর্ট করছি তাই আমি এই ধাপটিতে প্রজাপতির পাখার মধ্যকার অংশে বিভিন্ন ধরনের ম্যান্ডেলার ডিজাইন তৈরি করতে শুরু করেছি।
🖌ধাপ - ০৫🖌
এই ধাপটিতে আমি প্রজাপতির পাখার নিচের অংশের কিছু ডিজাইন তৈরি করেছিলাম।
🖌ধাপ - ০৬🖌
ম্যান্ডেলা আর্ট গুলো সুন্দর দেখানোর জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট ডিজাইন তৈরি করতে হয়। বিভিন্ন ধরনের ছোট ছোট ডিজাইন তৈরি করার ফলে এই ধরনের চিত্রগুলো দেখতে অনেক সুন্দর লাগে।
🖌ধাপ - ০৭🖌
এই ধাপটিতে প্রজাপতির একটি পাখার মধ্যকার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছিল।
🖌ধাপ - ০৮🖌
এরপরে আমি আস্তে আস্তে প্রজাপতির অন্যান্য সকল পাখার মধ্যকার ডিজাইন তৈরি করে দিলাম। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমি প্রজাপতির পাখার মধ্যে অনেক ধরনের ডিজাইন তৈরি করেছি।
🖌ধাপ - ০৯🖌
আমার তৈরি করা ম্যান্ডেলা আর্ট শেষ হয়ে যাবার পরে আমি সেখানে আমার নিজের একটি স্বাক্ষর দিয়ে দিয়েছি। দীর্ঘদিন পরে তৈরি করা আমার এই প্রজাপতির ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
সবার ম্যান্ডেলার আর্ট দেখে আবারো ম্যান্ডেলার আর্ট শুরু করেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ম্যান্ডেলার আর্টগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার আজকের প্রজাপতির ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে। প্রজাপতি শেপ হওয়ার কারণে দেখতে আরো ভালো লাগছে।
আসলে আপু এতদিন খুব ব্যস্ত ছিলাম তাই এটা অংকন করতে পারিনি। এখন দেখছি সবাই অহংকার করছে তাই আমিও আবার শুরু করে।
সবাই কিসের অহংকার করছে? সবাই অহংকার করলে আপনি করবেন কেন? অহংকার করা ভালো না। আমি তো কখনো করি না😜।
আপনার প্রজাপতির ম্যান্ডেলা আর্ট পোস্ট দেখে বেশ ভালো ভাই। আপনি খুবই চমৎকার করে
এবং অত্যান্ত নিখুত ভাবে প্রজাপতির ম্যান্ডেল আউট করেছেন। আমিও কিছুদিন আগে প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছি। আপনার প্রজাপতির ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার আর্ট করার দক্ষতা বেশ অসাধারণ। এত চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এই ধরনের চিত্রগুলো একটু নিখুঁতভাবেই অংকন করতে হয় না হলে সৌন্দর্য প্রকাশ পায় না।
আপনি খুব সুন্দর একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার প্রজাপতির ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আর্ট করার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার তৈরি করা এই ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম আপু।
প্রজাপতির ম্যান্ডেলা আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। বলতে হবে আপনি বেশ ভালো আর্ট পারেন। খুবই নিখুঁতভাবে কয়েকটি ধাপের মাধ্যমে আর্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য ।
চেষ্টা করেছি ভাইয়া যতটা সুন্দরভাবে অংকন করে আপনাদের মাঝে শেয়ার করা যায়।
খুবই সুন্দর একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। আপনার তৈরি এই ম্যান্ডেলা আর্টটি আমার অনেক পছন্দ হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে এটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধৈর্য সহকারে সময় নিয়ে প্রজাপতির এই ম্যান্ডেলা আর্টটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আসলে এই ধরনের চিত্র অঙ্কন করতে একটু বেশি ধৈর্যের প্রয়োজন হয়।
প্রজাপতির অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেকদিন পরে এবার ম্যান্ডেলা আর্ট শেয়ার করলাম।
প্রজাপতির মেন্ডালা টা খুব সুন্দর হয়েছে ভাই সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন।প্রজাপতি প্রকৃতির এক অপুরুপ সৃষ্টি।ধধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া প্রসব করতেই প্রকৃতির এক অপরূপ সৃষ্টি।
ম্যান্ডেলা আর্টগুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে দেখতে। আপনি দারুন একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন এবং প্রজাপতির ডানায় আলাদা আলাদা ডিজাইন ফুটে তুলেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া দারুন একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে আপু প্রজাপতির ডানা যতটা সুন্দর ভাবে তৈরি করা যায় এটা দেখতে ততটাই সুন্দর হয়ে।
বেশ ভালো লাগতেছে আপনার পোস্টের ভিন্ন দেখে। অনেক দিন পর আপনার পোষ্টের মধ্যে বেশ সুন্দর সুন্দর ভিন্নতা আসলো। আসলে সময় সুযোগ হলে সবকিছু করা সম্ভব। যেহেতু আপনার হাতে প্রচুর সময় ছিল তাই খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট তৈরি করলেন। প্রজাপতির ম্যান্ডেলা আর্ট খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আশা করি এখন থেকে প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে সক্ষম হব।