ফটোগ্রাফি: আমার ধারণ করা রেন্ডম কিছু ফটোগ্রাফির অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20230804_150442.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার, আগস্ট ৪ /২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু ফটোগ্রাফি ধারণ করতে আমার খুবই ভালো লাগে তাই যখনই ইচ্ছা হয় ফটোগ্রাফি ধারণ করতে শুরু করে দেই। এজন্য আমি চিন্তা করেছি আপনাদের মাঝে প্রত্যেক সপ্তাহেই অন্তত একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন আমার শেয়ার করা সেই রেনডম ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG20230409084743.jpg


Device : Realme C25s
মাধবীলতা ফুল
What's 3 Word Location :

প্রথমেই আপনারা খুবই সুন্দর কিছু ফুল দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এই ফুলটার নাম আমরা সকলেই জানি এবং এই ফুলের সাথে আমরা প্রায় সকলেই পরিচিত। এই ফুলটির নাম হচ্ছে মাধবীলতা একই সাথে অনেকগুলো ফুল ফোটে বলে এই ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। গেট সাজানোর জন্য এই ফুলগুলো সব থেকে বেশি ব্যবহার হতে দেখতে পাওয়া যায়।

IMG20230326175420.jpg


Device : Realme C25s
আমার স্কুল
What's 3 Word Location :

বেশ কিছুদিন হয়ে গেল মাস্টার্স পরীক্ষা দেবার জন্য ঢাকাতে অবস্থান করছি। ঢাকাতে অবস্থান করার কারণে আমি এই কয়দিন স্কুলে যেতে পারিনি তাই স্কুলের পরিবেশটাকে খুবই মিস করছিলাম। এজন্যই ভাবলাম যে আমার স্কুলের একটা ফটোগ্রাফি আপনাদের মাঝে আজকে শেয়ার করা যাক।

IMG20230312094337.jpg


Device : Realme C25s
দানথাস ফুল
What's 3 Word Location :

এ পর্যায়ে আপনারা খুবই সুন্দর এবং ছোট আকৃতির একটা ফুল দেখতে পাচ্ছেন। যদিও এই ফুলটির আকৃতি অনেক ছোট কিন্তু এই ফুল টা দেখতে অনেক সুন্দর লাগে। এই ফুলটির নাম হচ্ছে ডানথাস ফুল।

IMG20230222084117.jpg


Device : Realme C25s
ডালিয়া ফুল
What's 3 Word Location :

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফিটা শেয়ার করেছি হয়তোবা আপনারা সকলেই এই ফুলটি চিনে থাকেন। এই ফুলটি দেখতেও যতটা সুন্দর হয় ঠিক আকৃতিটাও তেমনি বড়। আমাদের দেশে বিভিন্ন রং এবং আকৃতির ডালিয়া ফুল দেখতে পাওয়া যায়।

IMG20230204121218.jpg

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে একটা সূর্যমুখী ফুলের বাগানের ফটোগ্রাফি শেয়ার করেছি। অনেকদিন আগে আমি আমার পরিবারকে সাথে নিয়ে সূর্যমুখী ফুলের বাগান ভ্রমণ করতে গিয়েছিলাম। সে বাগান থেকেই আমি এই ফুলের ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।


Device : Realme C25s
সূর্যমুখী ফুল
What's 3 Word Location :

IMG20221101123154.jpg

IMG20221101123151.jpg


Device : Realme C25s
জাতীয় পতাকা
What's 3 Word Location :

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে বাংলাদেশের জাতীয় পতাকার ফটোগ্রাফি শেয়ার করেছে। এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম আমাদের স্কুল থেকে। জাতীয় পতাকার সাথে আকাশের সৌন্দর্য টা দেখতে খুবই সুন্দর লাগছিল।

IMG_20230804_145458.jpg

এর আগের দিন আমি যখন ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছিলাম সেখানে আমি একটা প্রশ্ন করেছিলাম। আমি বলেছিলাম যে সেই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আমি একজনকে দুই স্টিম পুরস্কার প্রদান করব। যেহেতু @ronggin ভাইয়া সেই কমেন্ট প্রতিযোগিতায় একমাত্র সঠিক উত্তর দিতে পেরেছিলেন । তাই আমি @ronggin ভাইয়াকেই ২ স্টিম পুরস্কার প্রদান করছি।

Sort:  
 3 years ago 

বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি এক কথায় অসাধারণ ছিল। নীল আকাশের মধ্যে আমাদের দেশের পতাকার ফটোগ্রাফিটা দেখে মন জুড়িয়ে গেল। তাছাড়া আগের ফটোগ্রাফি পোস্টে আপনার প্রশ্নের উত্তর দেওয়ায় ভাইয়াকে পুরস্কার দিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার এই উদ্যোগ দেখে সত্যি অনেক মুগ্ধ হলাম। আমাদের মাঝে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

নীল আকাশের সাথে যেন জাতীয় পতাকাটা মানিয়ে গিয়েছে।

 3 years ago 

আপনার আজকের শেয়ার করা বিভিন্ন রকম ফুল এবং বাংলাদেশের জাতীয় পতাকার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাই। কিছু দিন আগে আপনার আয়োজিত কমেন্ট প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে বেশ ভালো লেগেছিল। আজ তার পুরস্কারটা পেয়ে আরও অনেক বেশি ভালো লাগছে ভাই।

 3 years ago 

পুরস্কার প্রদান করতে একটু দেরি হয়ে গেল এজন্য ক্ষমা প্রার্থনা করছি।

 3 years ago 

শুধু রঙ্গন আর সূর্যমুখী ফুল ব্যতীত আপনিও তো দেখছি কতগুলো দাতঁভাঙ্গা ফুলের ফটোগ্রাফি করেছেন। খুব সুন্দর হয়েছে আপনার প্রতিটি ফটোগ্রাফি ভাইয়া। ইস্ আমি যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতাম। তাহলে তো ২ স্টিম পেতাম। রঙ্গিন দাদার জন্য শুভ কামনা।

 3 years ago 

সব সময় চেষ্টা করে যতটা সম্ভব ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙ্গিন ভাই পুরস্কার পেয়েছেন দেখে সত্যিই ভালো লাগলো। যদিও আপনার পোস্ট দেখা হয়নি। তবে আপনার ফটোগ্রাফি পোস্ট সব সময় দারুন হয়। ভাইয়া আপনি পরীক্ষার কারণে ঢাকায় অবস্থান করছেন তাই আপনার স্কুল অনেক মিস করছেন বুঝতেই পারছি। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি চলে যাব স্কুলে।

 3 years ago 

আসলে ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে এবং করতে দুটোই অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে।ডালিয়া ফুল এবং সূর্যমুখী ফুলের বাগান থেকে তোলা ছবিটি দারুন লাগছে। আপনি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় আসার পর থেকে স্কুলটা খুব মিস করছেন সেটা বুঝতে পারছি।দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

সূর্যমুখী ফুলের বাগানটা আসলেই খুবই সুন্দর ছিল।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্ট সব সময়ই ভালো হয়। আসলে ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে এবং করতে দুইটি আমার খুব ভালো লাগে।ডালিয়া ফুল এবং মাধবী লতা ফুল আমার অনেক পছন্দের।যায়‌হোক আপনি আপনার পরীক্ষার কারণে ঢাকায় অবস্থান করছেন তাই আপনি আপনার স্কুল অনেক মিস করছেন বুঝতেই পারছি । আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আসলে ডালিয়া ফুলটা যেমন বড় আকৃতির হয় তেমন সুন্দর হয়ে থাকে।

 3 years ago 

আপনার তোলা আলোকচিত্র গুলো দারুন ছিল।
আমার ফুল বরাবরই ভীষণ ভালো লাগে।
আপনার তোলা ফুলের ছবিগুলো দারুন ছিল। শেষের দিকে পতাকার ছবিগুলো অসাধারণ হয়েছে।

 3 years ago 

জাতীয় পতাকার ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছিল।

 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন। খুবই দক্ষতার সাথে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে। বিশেষ করে নীল আকাশে আমাদের জাতীয় পতাকা উড়ছে এই ফটোগ্রাফিটি আমার অনেক বেশি ভালো লেগেছে। এছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল খুবই চমৎকার।

 3 years ago 

চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি অসাধারণ ছিল। এমনিতেই ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে ডালিয়া ফুল ও সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি। সাথে আপনি নিজের স্কুলের ফটোগ্রাফিও শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ডালিয়া ফুল ভালো লাগে না এমন মানুষ হয়তবা খুজে পাওয়া যায় না।

 3 years ago 

আপনি নিশ্চয় একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবেন বলে। আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগে দেখতে। আপনি আজকেও খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন বিশেষ করে স্কুলকে মিস করা নিয়ে ফটোগ্রাফি টা অনেক ভাল লেগেছে। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো ও সুৃন্দর ছিল।

 3 years ago 

আর তো মাত্র কয়েকদিন তাহলেই চলে যাব স্কুলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63437.66
ETH 1881.67
USDT 1.00
SBD 0.37