রেসিপি: বৃষ্টির দিনের জনপ্রিয় সবজি খিচুড়ি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230808_193522.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , আগস্ট ৮/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা সবাই লক্ষ্য করে দেখেছেন গত কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে আমাদের সকলেরই বাইরে বের হওয়া অসম্ভব হয়ে গিয়েছে। যেহেতু দিনের বেশিরভাগ সময়ই আমাদেরকে ঘরে অবস্থান করছে তাই আমাদের মন কোন কিছু খাবার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। এই বৃষ্টির দিনে আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে খিচুড়ি। তাই বন্ধুদেরকে আমি বললাম যে আজকে রাতে খিচুড়ি রান্না করা যাক। যেমন চিন্তা তেমনি কাজ আমরা সকলে মিলে শুরু করে দিলাম সবজি খিচুড়ি রান্না। যেহেতু আমি অনেকদিন আগে থেকেই ভালো রান্না করতে পারি তাই এই রান্নার দায়িত্বটাও পড়লো আমার কাঁধে। তো চলুন আজকে রান্না করা আমার সেই সবজি খিচুড়ি টা দেখে নেয়া যাক।

জাম মাখানোর জন্য প্রয়োজনীয় উপকরণ

IMG_20230808_192934.jpg

ক্রমিক নম্বরউপকরণের নাম
চাল
মরিচের গুঁড়া
সয়াবিন তেল
লবণ
ভাল
গাজর
আলু
ধনিয়া পাতা
হলুদের গুঁড়া
১০দারচিনি
১১এলাচ
১২আদা
১৩পেঁয়াজ
১৪কাঁচা মরিচ
১৫রসুন
১৬বরবটি

IMG20230807191816.jpg

প্রথমে পরিমাণ মতো চাল এবং ডাল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম।

IMG20230807192132.jpg

তারপরে আমি মসলা জাতীয় উপকরণগুলো তার মধ্যে দিয়ে দিলাম।

IMG20230807192221.jpg

এরপরে আমি পেঁয়াজ , গুঁড়া মরিচ কাঁচামরিচ, হলুদ, তেল, লবণ ইত্যাদি সবকিছু একসাথে দিয়ে দিলাম।

IMG20230807192743.jpg

সবগুলো উপকরণ দেয়া হয়ে যাবার পরে আমি সেগুলোকে খুবই ভালোভাবে নাড়াতে শুরু করে দিলাম।

IMG20230807193525.jpg

খিচুড়ি রান্নার পূর্বে যদি এইভাবে সকল উপকরণগুলো দেবার পরে একটু ভেজে নেওয়া যায় তাহলে খিচুড়ি রান্না খেতে খুবই সুস্বাদু হয়।

IMG20230807193839.jpg

ভেজা নেবার শেষ হয়ে যাবার পরে আমি তার মধ্যে পানি এবং পূর্বেই কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দিলাম।

IMG20230807195445.jpg

কিছুটা সময় ঢেকে রাখার পরে সবজিগুলো এমন আকার ধারণ করেছিল।

IMG20230807203105.jpg

সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি সেগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।

IMG20230807204003.jpg

IMG20230807205537.jpg

২০ থেকে ২৫ মিনিট পরে যখন রান্না শেষ হয়ে গেল তখন আমরা সকলে সেগুলো নিয়ে খেতে শুরু করে দিলাম। বৃষ্টির দিনে আপনাদের সবজি খিচুড়ি খেতে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা।আর সবজি দিয়ে খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে।আমি তো অনেক সবজি ব্যবহার করি খিচুড়িতে।আপনার রেসিপিটি মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে আপু এখন বাজারে সবজির পরিমাণ কম রয়েছে তাই বেশি ব্যবহার করতে পারলাম না।

 3 years ago 

বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে । আমিও আজকে খিচুড়ি রান্না করেছি তবে ভুনা খিচুড়ি। আপনি খুব চমৎকারভাবে সবজি খিচুড়ি রান্না করেছেন। আপনার খিচুড়ি গুলো দেখেই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভুনা খিচুড়ি ও খেতে অনেক ভালো লাগে।

 3 years ago 

সবজি খিচুড়ি খেতে বেশ মজা। বৃষ্টির দিনে বেশ চমৎকার সবজি খিচুড়ি তৈরি করেছেন। খিচুড়ি খেতে আমার কাছে বেশ ভালো লাগে আমাদের বাসায় মাঝে মাঝে খিচুড়ি তৈরি করা হয়ে থাকে। মসুরের ডাল এবং ডিম দিলে খেতে বেশ ভালো লাগতো। সবজি খিচুড়ি রন্ধন প্রক্রিয়া আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বৃষ্টি হচ্ছিল তাই ডিম কিনতে যেতে পারিনি নিচের দিকে।

 3 years ago 

সবজি খিচুড়ি আমার অনেক পছন্দ। আর বৃষ্টির দিন সকাল সকাল গরম গরম সবজি খিচুড়ি খাওয়ার কথা মনে পড়লে তো জিভে চলে আসে। আপনার রেসিপিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে ভাইয়া। তবে পরিবেশন টা একটু সুন্দর করে করা হলো দেখতে আরো অনেক বেশি ভালো লাগতো। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।💛

 3 years ago 

কি আর করা যাবে আপু এই ধরনের জিনিস গুলো দেখলে এমনিতেই জিভে জল চলে আসে।

 3 years ago 

সবজির খিচুড়ি খেতে আমি অনেক পছন্দ করি। বিশেষ করে বৃষ্টির দিন হলে তো কোন কথাই নেই। আজকে আপনার তৈরি সবজির খিচুড়ি দেখে আমার খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

এজন্য বৃষ্টির দিন আসলেই খিচুড়ি রান্না শুরু করে দেই।

 3 years ago 

বৃষ্টির দিনে সবজি খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। বিভিন্ন ধরনের সবজি দিয়ে অনেক রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনি আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খিচুড়ি আমারও খুবই পছন্দের একটা জিনিস।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বৃষ্টির দিনে জনপ্রিয় সবজি খিচুড়ি খাওয়ার অনুভূতি। আসলে বৃষ্টির দিনে সবজি খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। গত পরশুদিন আমাদের মেসে সবজি খিচুড়ি রান্না হয়েছিল আসলে খেতে আমার কাছে বেশ ভালই লেগেছিল। আসলে অনেক মানুষ মিলে যদি এভাবে রান্না করে খাওয়া যায় তাহলে বেশ মজাই লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি তো পরপর দুই দিন রাতে সবজি খিচুড়ি রান্না করলাম।

 3 years ago 

খিচুড়ি আমার অনেক প্রিয় সেটা বৃষ্টির দিন হোক আর অন্য কোনদিন হোক। আপনার খিচুড়ির রেসিপি দেখে খিদা লেগে গেছে। দারুন ছিল রেসিপিটি ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

কিছু করার নাই ভাইয়া সব খেয়ে ফেলেছি দৃষ্টি আপুকে বলেন রান্না করে দিচ্ছে।

 3 years ago 

অনেক সুন্দর খিচুড়ি রান্না করেছো দেখছি। আসলে বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না খেতে কার না ভালো লাগে। আমিও খিচুড়ি রান্না খুবই পছন্দ করে থাকি তাই যদি কখনো কোন বাইরে খাওয়ার উদ্দেশ্যে করি আগে হোটেলের খোঁজ করি খিচুড়ি আছে কিনা কারন এতটাই প্রিয় আমার। বেশ ভালো লাগলো বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করে খাওয়ার দৃশ্য দেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38