ডাই পোস্টঃ রঙিন কাগজের নকশা তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20231024095924.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে। এই কমিউনিটিতে আসার পর থেকে আমি রঙিন কাগজ দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি করা শিখে ফেলেছি। আজকেও আমি আপনাদের মাঝে আমার শেখা নতুন ধরনের একটা জিনিস শেয়ার করতে চলেছি। অনেকদিন থেকেই লক্ষ্য করছিলাম পনের মিনিটের অনেক সদস্য রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করছে। তাদের নকশা তৈরি করা দেখে আমিও কিছুটা অনুপ্রাণিত হলাম আর আমিও চেষ্টা করলাম একটা নকশা তৈরি করার। প্রথমে আমি মনে করেছিলাম যে এই ধরনের রঙিন কাগজের নকশা তৈরি করাটা হয়তোবা অনেক সহজ কাজ। কিন্তু যখন আমি এটা তৈরি করতে গেলাম তখন বুঝতে পারলাম যে এই ধরনের নকশা তৈরি করা মোটেও কোন সহজ কাজ নয়। যদিও অল্প কয়েকটা ভাজ দিলেই এই ধরনের নকশা তৈরি হয়ে যায় কিন্তু সব থেকে কঠিন কাজ হচ্ছে এটা কাটা। কেননা এটা যদি ঠিকভাবে কাটতে পারো না যায় তাহলে পুরো পরিশ্রমটাই বেথা হয়ে যেতে পারে। যেহেতু আমি প্রথমবার এটা তৈরি করছি তাই আমার কাছে বিষয়টা অনেক কঠিন বলে মনে হয়েছে। এমনকি এটা তৈরি করার সময় আমি কিছুটা কেটে ও ফেলেছিলাম। তো চলুন আজকের তৈরি করা এই নকশা টি দেখে নেওয়া যাক....

রঙিন কাগজ দিয়ে নকশা তৈরির উপকরণ
ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কাইচি
কলম

IMG20231024094759.jpg

নকশা তৈরি করার জন্য প্রথমে আমি পুরো কাগজটাকে একটা ভাঁজ করে নিলাম।

IMG20231024094816.jpg

তারপরে আমি কাগজের অতিরিক্ত অংশটা কেটে ফেলে দিলাম।

IMG20231024095056.jpg

এরপরে আমি সেই রঙিন কাগজটাকে সুন্দরভাবে ভাঁজ করতে শুরু করে দিলাম।

IMG20231024095125.jpg

ভাঁজ করার ক্ষেত্রে একটু ভালোভাবে লক্ষ্য রাখতে। যতটা সুন্দর ভাবে ভাঁজ করা যাবে নকশাটা ততটাই সুন্দর হবে।

IMG20231024095159.jpg

আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি কিভাবে রঙিন কাগজগুলোকে নকশা তৈরি করার জন্য ভাঁজ করতে হয়।
IMG20231024095353.jpg

এরপরে কিভাবে নকশা তৈরি করতে হবে সেই ডিজাইনটি একটি কলম দিয়ে আমি খুবই ভালোভাবে রঙিন কাগজের ওপর অঙ্কন করে নিলাম।

IMG20231024095525.jpg

অংকন করার কাজ শেষ হয়ে যাবার পরে আমি অতিরিক্ত কাগজের অংশগুলো কেটে ফেলে দিলাম।

IMG20231024095757.jpg

কাগজের অতিরিক্ত অংশ কেটে ফেলে দেওয়ার পরে আমি সেগুলোকে আস্তে আস্তে খুলতে শুরু করলাম।

IMG20231024095924.jpg

আর এরই মধ্য দিয়েই তৈরি হয়ে গেল রঙিন কাগজের নকশা।

আমার তৈরি করা রঙিন কাগজের এই নকশাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর কিছু নকশা তৈরি করেছেন। এইরকম রঙের নকশা গুলো দেখতে বেশ দারুন লাগে।তবে আপনি ঠিকই বলেছেন রঙিন কাগজগুলো যদি সঠিকভাবে কাটা না হয় তাহলে পুরো পরিশ্রমই মাটি হয়ে যাবে।যাইহোক আপনার প্রথম নকশা ডিজাইন তৈরি করা দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ঠিক বলেছেন কাগজগুলো সঠিকভাবে না কাটতে পারলে নষ্ট হয়ে যাবে।

 3 years ago 

রঙিন কাগজের ফুল বা, ওয়ালমেট দেখতে খুবই ভালো লাগে। রঙিন কাগজের নকশা তৈরি বেশ দুর্দান্ত হইছে। আমাদের মাঝে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এই ধরনের ফুলের নকশা তৈরি করতে বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

এই ধরনের জিনিসগুলো তৈরি করতে পারলে আসলেই অনেক সুন্দর লাগে।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি নকশা তৈরি করেছেন।আসলে ভাইয়া রঙিন কাগজের জিনিস গুলো দেখে মনে হয় অনেক সহজ কিন্তু তৈরি করতে গেলে আসলে ততটা সহজ নয়।আপনি প্রথম হিসেবে বেশ সুন্দর একটি নকশা তৈরি করেছেন।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নকশা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এগুলো সহজ মনে হলেও তৈরি করা অনেক কঠিন।

 3 years ago 

রঙিন কাগজের সুন্দর নকশা তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো এত সুন্দর ভাবে নকশা তৈরি করতে দেখে। যেখানে লাভের আকৃতিতে গড়ে উঠেছে আপনার দারুণ এক ডাই পোস্ট।

 3 years ago 

এই ধরনের জিনিসগুলো দেখতে এমনিতেই ভালো লাগে।

 3 years ago 

বেশ সুন্দর একটি নকশা কাটিং করেছেন ভাইয়া
, ভালো লাগলো লাভের ডিজাইন করা নকশাটি দেখতে আমার ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপনের জন্য ৷

 3 years ago 

এভাবে কাটিং করতে পারলে সেগুলো দেখতে খুবই ভালো লাগে।

 3 years ago 

রঙিন কাগজের নকশা তৈরি অসাধারণ হয়েছে দেখে খুবি ভালো লাগছে আমার। এতো সুন্দর ভাবে তৈরি দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই ভাইয়া এটা আপনিও চেষ্টা করলে তৈরি করতে পারবেন।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি লাভ নকশা তৈরি করেছেন। কাগজের তৈরি ডাই পোস্ট গুলো দেখতে খুবই ভালো লাগে।সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পোস্টে আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চেষ্টা করেছি একটু গুছিয়ে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন নকশা তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। রঙিন কাগজ কেটে কেটে নকশা তৈরি করতে অনেক সময় ও দক্ষতার প্রয়োজন হয়। আপনার করা রঙিন কাগজের নকশাটি অনেক সুন্দর হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন এই ধরনের জিনিসগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যে এত জিনিস বানানো যায় আমারও জানা ছিল না। এ ব্লগে জয়েন হওয়ার পর আমিও আপনার মত রঙিন কাগজের বিভিন্ন জিনিস বানাতে শিখেছি। রঙিন কাগজ দিয়ে এরকম নকশাগুলো খুব সুন্দর লাগে। কিন্তু এগুলো কাচি দিয়ে কাটতে একটু কষ্টকর হয়। কারণ কাগজ অনেক মোটা হয়ে যায় । তারপরও আপনার নকশাটি বেশ ভালো লাগছে দেখতে।

 3 years ago 

অবশ্যই আপু এটা তৈরি করা অনেকটাই সহজ আপনিও চাইলে তৈরি করতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64721.82
ETH 1871.10
USDT 1.00
SBD 0.39